বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
উত্তর : প্রথম জামা‘আতের পর দ্বিতীয় জামা‘আত করা যাবে। তবে সামাজিক কন্দল বা ব্যক্তিগত কারণে ইচ্ছাকৃতভাবে প্রথম জামা‘আত ত্যাগ করে একই মসজিদে দুই বা ততধিক জামা‘আত করা সম্পূর্ণরূপে বিদ‘আত (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৬/২১০-২১১ পৃ.)। আবূ সাঈদ আল-খুদরী (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ أَبْصَرَ رَجُلًا يُصَلِّيْ وَحْدَهُ فَقَالَ أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ ‘রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে একাকী ছালাত আদায় করতে দেখে বললেন, এ লোকটিকে ছাদাক্বাহ করার মত কি এমন কেউ নেই, যে তার সাথে ছালাত আদায় করবে’ (আবূ দাঊদ, হা/৭৫৮; মিশকাত, হা/১১৪৬, সনদ ছহীহ)। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন, ‘এক ব্যক্তি এমন সময় মসজিদে প্রবেশ করলেন যখন রাসূলুল্লাহ (ﷺ) ছালাত আদায় করে নিয়েছেন। তিনি বললেন, তোমাদের মধ্যে কে এই ব্যক্তির সাথে ব্যবসা করতে চায়? এক ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং তার সাথে ছালাত আদায় করলেন’ (আবূ দাঊদ, হা/৫৭৪; তিরমিযী, হা/২২০; দারিমী, হা/১৪০৮, ১৪০৯; মিশকাত, হা/১১৪৬; সনদ ছহীহ, ইরওয়াউল গালীল, হা/৫৩৫)। ইমাম শাওকানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যিনি তাঁর সাথে ছালাত আদায় করতে দাঁড়ালেন তিনি ছিলেন আবূ বকর ছিদ্দীক্ব (রাযিয়াল্লাহু আনহু) (নাইলুল আওত্বার, ২/৩৮০ পৃ.)।

শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘প্রয়োজনে দ্বিতীয় জামা‘আত করা বৈধ। এ বিষয়ে মতপার্থক্য থাকলেও অধিক গ্রহণযোগ্য মতানুযায়ী তাদেরকে জামা‘আত সহকারে আদায় করা উচিত। কেননা এটিই দলীলের অধিক নিকটবর্তী’ (আশ-শারহুল মুমতি‘, ৪/২২৭-২৩১ পৃ.)। উবাই ইবনু কা‘ব (রাযিয়াল্লাহু আনহু) সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় দু’জনের জামা‘আত একাকী ছালাত আদায়ের চেয়ে উত্তম। তিনজনের জামা‘আত দু’জনের জামা‘আতের চেয়ে উত্তম। জামা‘আতে লোক সংখ্যা যত বেশি হবে মহান আল্লাহর নিকট তা ততই বেশি পসন্দনীয়’ (আবূ দাঊদ, হা/৫৫৪; নাসাঈ, হা/৮৫৩; সনদ হাসান)। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) বলেন, جَاءَ أَنَسُ بْنُ مَالِكٍ إِلَى مَسْجِدٍ قَدْ صُلِّيَ فِيْهِ فَأَذَّنَ وَأَقَامَ وَصَلَّى جَمَاعَةً ‘একদা আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) কিছু সংখ্যক লোককে সাথে নিয়ে এমন একটি মসজিদে আসলেন, যেখানে জামা‘আত অনুষ্ঠিত হয়ে গিয়েছিল। সেখানে তিনি দ্বিতীয়বার আযান ও ইক্বামত দিয়ে জামা‘আত সহকারে ছালাত আদায় করেন’ (ছহীহ বুখারী, হা/৬৪৫ ‘আযান’ অধ্যায়-১০, ‘জামা‘আতে ছালাত আদায় করার মর্যাদা’ অনুচ্ছেদ-৩০)।

উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, প্রয়োজনে জুমু‘আহ মসজিদে দ্বিতীয় জামা‘আত করা অনুমোদিত। প্রথম জামা‘আতের মতই দ্বিতীয় জামা‘আতের প্রারম্ভে ইক্বামত দিতে হবে।


প্রশ্নকারী : সাজিদ আলম, খুলনা।





প্রশ্ন (২৩) : ইমাম সূরা ফাতিহা শুরু করার পর ছালাতে দাঁড়ালে ছানা পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮): খ্রিস্টানদের স্থাপিত স্কুল বা কলেজে পড়াশোনা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২): ‘দাতা ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষেরও নিকটবর্তী, জাহান্নাম হতে দূরবর্তী। আর কৃপণ ব্যক্তি আল্লাহ হতে দূরবর্তী, জান্নাত হতে দূরবর্তী, মানুষ হতেও দূরবর্তী, নিকটবর্তী। নিশ্চয় মূর্খ দানশীল কৃপণ জ্ঞানী অপেক্ষা আল্লাহর নিকট অধিক প্রিয়’- মর্মে বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ক্বিয়ামতের দিন পশু-পাখিদেরকেও কি পুনরুত্থিত করা হবে? শোনা যায় যে, দশটি প্রাণীও জান্নাতে যাবে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪): উটপাখির গোশত খাওয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : ঈদের রাতে ইবাদত করার কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ঈদায়েনের তাকবীর সঠিক কোনটি ? তাকবীরের শেষে ‘আল্লাহু আকবার কাবীরা...’ মর্মে অংশ যোগ করে পড়া যাবে কি? ঈদের তাকবীর কোন্ কোন্ সময় ও কতদিন পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯): দাহিয়াতু কালবীর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ও পরে মেয়ে সন্তান কতজন ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) নির্দিষ্ট করে শুধু মহিলাদের জন্য মসজিদ তৈরি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : যে সব হাদীছে ভারত বা হিন্দে যুদ্ধের কথা বলা হয়েছে, সেগুলো কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ইসলামকে শুরু থেকে ধারাবাহিকভাবে জানতে চাইলে কোন্ বইগুলো পড়া উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : বর্তমানে অধিকাংশ মসজিদে কাতারের মধ্যে পরস্পরের পায়ের মাঝে ‘চার আঙ্গুল’ পরিমাণ ফাঁক রেখে ছালাত আদায় করা হয় এবং পায়ে পা মিলালে অন্যকে অপমান করা হয় মর্মে ধারণা প্রচলিত আছে। উক্ত ধারণ কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ