রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : মসজিদে নববী যিয়ারত করা হজ্জের অন্তর্ভুক্ত কোন বিষয় নয়। কিছু হাজ্জী বিশ্বাস করে যে মসজিদে নববীর যিয়ারত হজ্জের অংশ এবং এটি ছাড়া হজ্জ জায়েয হয় না, বরং কিছু অজ্ঞ লোক এটিকে হজ্জের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করে! এটি একটি ভুল আক্বীদা। হজ্জ যিয়ারত ছাড়াই সম্পূর্ণ হয় এবং যিয়ারত হজ্জ ছাড়াও করা যায়। তবে মানুষ প্রাচীনকাল থেকেই হজ্জের সফরে এটি করার অভ্যাস গড়ে তুলেছে, কারণ তাদের জন্য বারবার সফর করা কষ্টকর। তবে এটি হজ্জের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নয়, হজ্জ ইসলামের মূল স্তম্ভগুলোর মধ্যে একটি এবং এর মৌলিক বিধান, কিন্তু যিয়ারত তা নয়। আমরা জানি না যে, কোন আলিম মসজিদে নববী বা নবী করীম (ﷺ)-এর ক্ববর যিয়ারত করা ফরয বলেছেন। আর যে হাদীছটি নবী (ﷺ) থেকে বর্ণনা করা হয় যে, তিনি বলেছেন, ‘যে ব্যক্তি হজ্জ করল, অথচ যিয়ারতের উদ্দেশ্যে আমার কাছে মদীনায় আসেনি, সে আমার সাথে অশালীন ও রূঢ় আচরণ করল’। এটি রাসূল (ﷺ)-এর উপর মিথ্যা আরোপিত একটি বানোয়াট হাদীছ। এটি দ্বীনের সুপ্রতিষ্ঠিত জ্ঞানের সাথে সাংঘর্ষিক (শাইখ মুহাম্মদ বিন উছাইমীন, আখতাউ ইয়াকাউ ফিহাল হাজ্জী ওয়াল মুতামিরী, ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৬৬৪৭)।

শাইখ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যিয়ারতের উদ্দেশ্যে মসজিদে নববী যাওয়া সুন্নাত, ওয়াজিব নয় এবং এটি হজ্জের সাথে সম্পর্কিত নয়। বরং সারা বছরই মসজিদে নববী যিয়ারত করা সুন্নাত। এটি শুধু হজ্জের সময়ের সাথে সীমাবদ্ধ নয়’ (মাজমূঊ ফাতাওয়া ওয়া মাক্বালাতুশ শাইখ ইবনে বায, ১৭/৪১৩ পৃ.)। অনুরূপভাবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ), শাইখ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) ও সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন, ‘মসজিদে নববী যিয়ারতে গিয়ে রাসূল (ﷺ) ও ছাহাবায়ে কিরামের ক্ববর যিয়ারত ও সালাম দেয়া মুস্তাহাব এবং মদীনার অদূরে মসজিদে কুবায় দুই রাক‘আত ছালাত আদায় করা মুস্তাহাব, যাতে উমরার সমতুল্য ছাওয়াব রয়েছে‌।

তবে যদি হাজ্জী হজ্জের আগে অথবা পরে মসজিদে নববী যিয়ারত করতে চান, তাহলে তিনি মসজিদে নববী যিয়ারত করার নিয়ত করবেন, ক্ববর নয়। কারণ নেকি অর্জন করার জন্য কোন ক্ববরকে উদ্দেশ্য করে সফর করা জায়েয নয়, বরং সফর করা যায় তিনটি মসজিদের উদ্দেশ্যে (মাজমূঊল ফাতাওয়া ইবনু তাইমিয়্যাহ,  ২৭/১৮৭-৮৯; ফাতাওয়া আল-লাজনাত আদ-দায়িমাহ, ১/৪২৯; আল-মানহাজ লি মুরিদিল উমরাহ ওয়াল হাজ্জ, ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৪৪৬৪)। নবী (ﷺ) বলেছেন, ‘মসজিদুল হারাম ব্যতীত আমার এ মসজিদে এক রাক‘আত ছালাত আদায় করা অন্য কোন মসজিদে এক হাজার ছালাতের চেয়ে উত্তম’ (ছহীহ বুখারী, হা/১১৯০; ছহীহ মুসলিম, হা/১৩৯৪)।


প্রশ্নকারী : আব্দুর রহমান, নওদাপাড়া, রাজশাহী।





প্রশ্ন (৮) : ছালাতে তাশাহ্হুদের সময় দৃষ্টি কোন্ দিকে রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২): ইনসূরেন্স কোম্পানিতে ১২ বছরের জন্য টাকা রাখা আছে এবং ফিক্সড ডিপোজিটও করা আছে। এগুলো হারাম জানার পর এখন আর চলমান থাকবে না। কিন্তু মূলধন এখন তোলা যাবে না, কয়েক বছর পর তোলা যাবে। এখন প্রশ্ন হচ্ছে- প্রতি বছরই কি ঐ টাকার যাকাত দিতে হবে, না- টাকা হাতে আসার পর যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : একটি মসজিদের পাশে কবর, মসজিদ এবং কবরের মাঝে দুই থেকে তিন ফিটের একটি রাস্তা আছে, কবরের আলাদা বাউন্ডারি এবং ছাদ আছে। কিন্তু মসজিদ দোতলা করার সময় দোতলার অংশটি পিলার দিয়ে কবরের উপরে করে দেয়া হয়েছে। এ অবস্থায় এই মসজিদে ছালাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : বিকাশ-এর মত প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : শ্বশুরকে ‘আব্বা’ ও শাশুড়িকে ‘মা’ বলে ডাকা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : জনৈকা গর্ভবতী মহিলাকে ডাক্তার পরামর্শ দিয়েছেন যে, রামাযানের ছিয়াম পালন করা যাবে না। কারণ ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কি? তবে তার কিছু হালাল অর্থও আছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : আমার সৎ মাকে বাবা জীবিত অবস্থায় ত্বালাক্ব দিয়ে গেছেন, তাকে আমি যাকাতের অর্থ দিতে পারবো কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : বাকপ্রতিবন্ধী কেউ পশু যব্হ করলে তার গোশত খাওয়া যাবে কি? তিনি ‘বিসমিল্লাহ’ বা ‘আল্লাহু আকবার’ বলছেন কি-না তা বুঝা যায় না। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : বাড়ীর মধ্যে কুকুর বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চা সহ কুকুরকে বের করে দিতে হবে, না-কি বাড়ীতে থাকলে কোন সমস্যা হবে। এ ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : বিভিন্ন স্বর্ণালংকারের দোকানে ব্যবসার উদ্দেশ্যে যে স্বর্ণ গচ্ছিত রাখা হয়, তার যাকাত ফরয কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ