রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : জন্মের দুই দিন পরে যদি কোন শিশু মৃত্যুবরণ করে, তাহলে তাকে গোসল, কাফন ও জানাযার ছালাত আদায় করা ও দাফন করার পূর্ণ শারঈ বিধান প্রযোজ্য হবে। কারণ সে সন্তান জীবিত জন্ম নিয়েছে এবং কিছু সময় পৃথিবীতে জীবিত থেকেছে। এ ধরনের শিশুর জানাযার ছালাত আদায় করা ও দাফনের ব্যবস্থা করা ওয়াজিব। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘যদি শিশু জন্মের পরে কাঁদে (বা জীবনের কোন লক্ষণ দেখা যায়), তবে তার জানাজা পড়া হবে এবং সে উত্তরাধিকার পাবে’ (ইবনু মাজাহ, হা/১৫০৮; দারেমী, হা/৩১২৬, সনদ ছহীহ)। ইমাম ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি সন্তান চিৎকার করে বা হাঁচি দেয় বা দুধ পান করে বা জীবিত থাকার নিদর্শন প্রকাশ করে, তবে সে জীবিত জন্মেছে বলে গণ্য হবে এবং তার জানাযা আদায় করা ওয়াজিব’ (আল-মুগনী, ২/৩২৬ পৃ.)। শাইখ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘শিশু যদি জন্মের পর জীবিত থাকে, এমনকি কিছুক্ষণ হলেও, তাহলে তাকে গোসল দিতে হবে, জানাযা পড়তে হবে এবং মুসলিমদের কবরস্থানে দাফন করতে হবে’ (মাজমূঊ ফাতাওয়া, ইবন বায, ১৩/১৪৩ পৃ.)।


প্রশ্নকারী : মুহাম্মাদ শাহেদ, রাজশাহী।





প্রশ্ন (৯) : যদি সূদ বা হারামে জড়িত থাকা অবস্থায় হারাম ছাড়া দু‘আ করে, তাহলে দু‘আ কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) :  জনৈক আলেম বলেছেন, মুমিনরা সবাই আল্লাহর ওলী। কিন্তু অন্যজন বলেছেন, কারা আল্লাহর ওলী তা আমরা কেউই জানি না। এ বিষয়ে সঠিক সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আধুনিক যুগের ব্রাশ ও টুথপেস্ট কি মেসওয়াকের বিকল্প হতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ইসলামী শরী‘আতে শাফা‘আত কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জানাযার ছালাতের সময় লাশ সামনে রেখে মৃতের ঋণ ও অছিয়ত সংক্রান্ত কথা বলা ছাড়াও সমাজের বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনার সুযোগ দেয়া হয়। এরূপ করা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) :  ছালাতুল ইসতিখারা, ছালাতুল ইসতিসকা, ছালাতুল হাজাত, ছালাতুত তাওবাহ, সূর্য ও চন্দ্র গ্রহণের ছালাত, ইশরাক ও চাশতের ছালাত, ছালাতুয যোহা ইত্যাদি ছালাতগুলো সুন্নাতে মুওয়াক্কাদা, সুন্নাতে গায়ের মুওয়াক্কাদা, না-কি নফল ছালাত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : নমরূদ ইবরাহীম (আলাইহিস সালাম)-কে আগুনে নিক্ষেপ করলে আগুন ফুলবাগানে পরিণত হয়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : আমি ৩ মাসের গর্ভবতী। রাতে আমার শরীর ঝিম ঝিম করে এবং ভয় পায়, কিছু খেলে পেট ব্যথা করে। এই কারণে আমি একজন হুজুর দ্বারা ঝাড়ফুঁক করিয়ে নিয়েছি। প্রশ্ন হল- এই ঝাড়ফুঁক করার কারণে আমার গর্ভের সন্তানের কোন ক্ষতি হবে কি? আর যদি ক্ষতি হয় তাহলে এই ক্ষতি থেকে বাঁচার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : একটি হাসপাতালে গেলে সেখানে আমার স্যান্ডেল পাচ্ছিলাম না। প্রথমে মনে হয়েছিল, হয়তো কেউ ভুলবশত বা সাময়িকভাবে পায়ে দিয়ে বাইরে গেছে। তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও না পেয়ে অন্য একজনের স্যান্ডেল পসন্দ করে নিয়ে চলে আসি। এখন বিষয়টি নিয়ে আমার ভেতরে অনুশোচনা কাজ করে। এখন করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : সমস্ত মুসলিমদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার মত কোন দু‘আ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ওলী-আওলিয়া কারা? আব্দুল কাদির জিলানী (রাহিমাহুল্লাহ) কি আল্লাহর ওলী ছিলেন? তাঁর আক্বীদা কেমন ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ছেলের নাম ‘আদনান ইকতিদার’ রাখা যাবে কি? পিতা-মাতার সাথে মিল রেখে নাম রাখা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ