রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : সাজদাহ করা যাবে না। কারণ ত্বাওয়াফ সাজদার মাধ্যমে ইবাদত করা হয় না (মাজমুউ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ২২/৩৪৭ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০৯৩৪৩)। যদি কেউ ত্বাওয়াফ করতে গিয়ে সন্দেহ করে যে পাঁচ চক্কর দিয়েছে, না-কি ছয় চক্কর দিয়েছে, তাহলে সে ন্যূনতম সংখ্যা ‘পাঁচ’ ধরে নেবে। কারণ এটি নিশ্চিত, আর বেশি সংখ্যা ‘ছয়’ সন্দেহের বিষয় (ছহীহ মুসলিম, হা/৫৭১)।

ইমাম ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ত্বাওয়াফের সংখ্যা নিয়ে সন্দেহ হলে নিশ্চিত সংখ্যার উপর ভিত্তি করবে। ইবনুল মুনযির (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘এ বিষয়ে সকল আলিম একমত। কারণ এটি ইবাদত, তাই এর মধ্যে সন্দেহ হলে নিশ্চিত বিষয়ের উপর ভিত্তি করবে, যেমন ছালাত’ (আল-মুগনী, ৩/১৮৭ পৃ.)। দ্বিতীয় অবস্থা: ইবাদত শেষ হওয়ার পর সন্দেহ হওয়া। এক্ষেত্রে জামহূর আলিমের সঠিক মতানুযায়ী, এ সন্দেহের প্রতি গুরুত্ব দেয়া উচিত নয়। কারণ ইবাদতের মূলনীতি হল- তা পূর্ণ হওয়া, আর এভাবে নিজের সন্দেহের দরজা খুলে দেয়া ঠিক নয়। সুতরাং ত্বাওয়াফ শেষ হওয়ার পর সন্দেহ হলে তা উপেক্ষা করা উচিত। (আল- মাওসূ‘আতুল ফিক্বহিয়্যাহ, ২৯/১২৫ পৃ.)। শাইখ মুহাম্মাদ ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ইবাদত শেষ হওয়ার পর সন্দেহ হলে তা গুরুত্বপূর্ণ নয়। উদাহরণস্বরূপ, কেউ যদি ত্বাওয়াফের চক্কর নিয়ে সন্দেহ করে যে ছয় চক্কর দিয়েছে, না-কি পাঁচ, তাহলে যদি সন্দেহ ত্বাওয়াফের মধ্যে হয়, তাহলে সে সন্দেহের অংশটি পূর্ণ করবে। কিন্তু যদি ত্বাওয়াফ শেষ করে চলে যাওয়ার পর সন্দেহ হয়, তাহলে এই সন্দেহের কোন মূল্য নেই। সে এই সন্দেহ উপেক্ষা করবে এবং সাত ধরে নেবে। এটি একটি উপকারী মূলনীতি (ফাতাওয়া নূরুন আলাদ দারব্, ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৭১৩০৮)।


প্রশ্নকারী : এ্যাডভোকেট মুমিনুল হক, ফরিদপুর।





প্রশ্ন (৯) : কারো স্বামী যদি ফেসবুক, ইমু, মেসেঞ্জারে অন্য মেয়েদের সাথে চ্যাট করে, প্রেমালাপ করে তবে স্বামীকে ঐ পথ থেকে ফিরিয়ে আনার জন্য স্ত্রী কী করতে পারে? স্বামীর মনে স্ত্রীর প্রতি প্রচ- ভালোবাসা সৃষ্টির জন্য বিশেষ কোন আমল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : অনেকেই ইসলামিক ভিডিওগুলো এডিট করে তাতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করে। আবার অনেকে মিউজিকের মত ভোকাল সাউন্ড ব্যবহার করে। এগুলো কি জায়েয? যদি নাজায়েয হয়, তাহলে দীর্ঘদিনের আপলোড করা ভিডিওগুলো কি ডিলিট করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইসলামের দৃষ্টিতে (السِيَاسَة) ‘রাজনীতি’ বলতে কী বোঝায়? কুরআন-হাদীছে এর ভিত্তি আছে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি জুম‘আর দিন আগে আগে মসজিদে উপস্থিত হবে, সে জান্নাতে প্রবেশ করবে। এ মর্মে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : বর্তমান যুগের ইহুদী ও খ্রিষ্টান রমণীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ‘ইয়া রাসূলাল্লাহ’, ‘ইয়া হাবীবাল্লাহ’ বলা যাবে কি? যেমন- আমার আব্বু, দাদী এবং আত্মীয়-স্বজন অনেকের মুখে শুনি, তারা ভাত খাওয়ার পর বলেন ‘ইয়া রাসূলুল্লাহ’, ‘ইয়া হাবীবাল্লাহ’। এমনকি তারা প্রায় সময় আল্লাহর যিকির না করে এইগুলো বলে থাকেন। এভাবে বললে কি শিরক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করে মানুষকে গাধা, কুকুর ইত্যাদি বলে সম্বোধন করে থাকে। এ ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
 প্রশ্ন (১৫) : পুরুষের জন্য রেশমের পোশাক পরিধান করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মাওলানা আবু তাহের বর্ধমানী রচিত ‘কাট হুজ্জতির জওবাব’ বইয়ের ২৫ পৃষ্ঠায় একটি হাদীছ বর্ণিত হয়েছে। যেমন আনাস (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ক্বিয়ামতের দিন আহলেহাদীছগণ আমলনামাসহ উপস্থিত হবেন। তখন আল্লাহ বলবেন, তোমরা আহলেহাদীছ বেহেশতে প্রবেশ কর’ (ত্বাবারাণী, আল-ক্বাওলুল বাদী, পৃ. ১৮৯)। উক্ত হাদীছটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রপূর্বক বা হিংসা করে জমি-জায়গা বা অন্য কোন বস্তুর মূল্য বাড়িয়ে দেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ছেলে যদি তার টাকা বা স্ত্রীর স্বর্ণালংকারের উপর যাকাত না দেয়, তাহলে বাবাকে কি তাদের পক্ষ থেকে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : এক সন্তানের বয়স ১৫ বছর, আরেক সন্তানের বয়স ৯ বছর। তাদের আক্বীক্বা দেয়া হয়নি। এখন তাদের আক্বীক্বা দেয়া যাবে কি? গরু বা মহিষ দ্বারা আক্বীক্বা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ