মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর: প্রথমতঃ চাকুরীজীবীসহ অন্য সবার উপরে ওয়াক্তমত ছালাত আদায় করা ওয়াজিব। যেহেতু আল্লাহ তা‘আলা বলেন, ‘নির্ধারিত সময়ে ছালাত আদায় করা মুমিনদের উপর ফরয’ (সূরা আন-নিসা: ১০৩)। অন্যত্র আল্লাহ তা‘আলা এই মর্মে মুমিনদের প্রশংসা করেছেন যে, তাদের কাজকর্ম তাদেরকে আল্লাহর আনুগত্য থেকে ব্যতিব্যস্ত করে রাখে না। তিনি বলেন, ‘এমন লোকেরা, যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর যিকির থেকে, ছালাত কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে দূরে না রাখে। তারা ভয় করে সেই দিনটিকে যে দিন অন্তর ও দৃষ্টিসমূহ ওলটপালট (বিপর্যন্ত) হয়ে যাবে। যাতে আল্লাহ‌ তাদেরকে তাদের কাজের সেরা প্রতিদান দেন এবং তিনি নিজ অনুগ্রহ থেকে তাদেরকে আরো বেশী দান করেন। আল্লাহ যাকে চান বিনে হিসাবে জীবিকা দান করেন’ (সূরা আন-নূর: ৩৭-৩৮)। তাই আপনার উপর ওয়াজিব হলো ছালাতের ওয়াক্তে ঘুম থেকে জাগার ব্যাপারে সচেষ্ট হওয়া এবং জাগার জন্য উপায়-উপকরণ গ্রহণ করা। যদি এমনটি ঘটে যায় যে, কোন কোন বার আপনি ঘুমিয়ে ছিলেন এবং আপনার জামা‘আতে ছালাত ছুটে গেছে; যদিও আপনি জাগতে সচেষ্ট ছিলেন এবং উপায়-উপকরণ গ্রহণ করেছিলেন; সেক্ষেত্রে আপনার কোন গুনাহ হবে না।

দ্বিতীয়তঃ যে ব্যক্তি কোন স্থানে সফর করে সেখানে চারদিনের বেশি সময় অবস্থান করার নিয়ত করেছে; তার ক্ষেত্রে মুকীমের হুকুম প্রযোজ্য। ছালাতগুলো পূর্ণ সংখ্যায় আদায় করা তার উপর আবশ্যক। তার ক্ষেত্রে সফরের কারণে দুই ওয়াক্তের ছালাত একত্রিত করা জায়েয হবে না। কিন্তু দুই ওয়াক্তের ছালাত একত্রে আদায় করার বিধানটি কেবল সফরের জন্য খাছ নয়। বরং অসুস্থ, বৃষ্টি ও কষ্ট ইত্যাদি ওজরের কারণেও সেটি জায়েয। অতএব, যদি আপনার প্রবল ধারণা হয় যে, আপনি যোহরের ছালাতের জন্য জাগতে পারবেন না এবং সেটি আপনার জন্য কষ্টকর হবে; সেক্ষেত্রে আপনি যোহরের ছালাতকে বিলম্বে আছরের সাথে একত্রিত করলে ইনশাআল্লাহ কোন গুনাহ হবে না। তবে সেটি কেবল কষ্টকর অবস্থায় হতে হবে এবং রেগুলার কোন বিষয় হতে পারবে না; চাই কষ্টকর হোক বা না-হোক (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৯৮৬৪৭)।


প্রশ্নকারী : মেসবাহুল ইসলাম, উত্তরা, ঢাকা।





প্রশ্ন (৩০) : মূর্তি বা পুতুল তৈরির কারখানায় চাকরি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : একটি হিমাগারে অগ্রিম ভাড়া দিয়েছি ৬,০০,০০০ টাকা। আলু সংরক্ষণ করলে ডেলিভারি নেয়ার সময় ভাড়া দিতে হবে না। আর যদি আলু সংরক্ষণ না করি তাহলে ৮ মাস পরে আমাকে ৮,০০,০০০ টাকা ফেরত দিবে। আলু সংরক্ষণ না করে ৮,০০,০০০ টাকা ফেরত নেয়া বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কা‘বা ঘরের দিকে মুখ করে থুথু ফেলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : মোবাইল দিয়ে ছবি তুলা কি জায়েয? কোন মহিলা ফেইসবুকে ছবি এমনকি পর্দাওয়ালা ছবিও দিতে পারে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : এক ব্যক্তি ইবাদত-বন্দেগীতে খুব ভাল এবং সুন্নাত অনুসরণে অধিক আগ্রহী। কিন্তু কিছু ওযর থাকার কারণে সে বিয়ে করতে চাচ্ছে না। বরং বিয়ে করলে কাবীরা গুনাহ করার সম্ভাবনা বেশি। এখন এই ভাইয়ের চেয়ে যিনি বিয়ে করেছেন তিনিই কি আল্লাহর কাছে উত্তম হবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ‘যে বিয়েতে খরচ কম ঐ বিয়েতে বরকত বেশি’। এই হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : আমরা তিন বোন। আমাদের কোন ভাই নেই। ইসলামী শরী‘আহ অনুযায়ী আমার পিতার সকল সম্পদের বণ্টন নীতিমালা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নাম কয়টি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মৃত্যু যন্ত্রণা কি গুনাহগুলোকে হালকা করবে? অনুরূপভাবে রোগ-বিমার কি গুনাহকে কিছুটা লাঘব করে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সূর্যাস্তের সময় ‘দুখূলুল মসজিদ’ আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : এশার ছালাত নির্দিষ্ট ওয়াক্তে না পড়ে ঘুমাতে যাওয়ার আগে পড়া কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কুচা ও কাঁকড়া খাওয়ার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ