রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
প্রশ্ন (১) : ক্যারাম বোর্ড খেলা কি হারাম?
উত্তর : চূড়ান্ত হারাম। এগুলো দাবা বা পাশা জাতীয় খেলা, যাকে ইসলামে হারাম করা হয়েছে। নবী করীম (ﷺ) বলেছেন, مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيْرِ فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِيْ لَحْمِ خِنْزِيْرٍ وَدَمِهِ ‘যে ব্যক্তি পাশা খেলল, সে যেন তার হাত শূকরের গোশতে ও রক্তে রঙিন করে তুলল’ (ছহীহ মুসলিম, হা/২২৬০)। এমনকি যে ব্যক্তি পাশা খেলে সে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-এর নাফরমানী করে’ (আবূ দাঊদ, হা/৪৯৩৮, সনদ হাসান)। উপমহাদেশে প্রচলিত দাবা, লুডু ও ক্যারাম খেলা তিনটি পাশারই সমগোত্রীয় খেলা। তাই ইসলামে এ জাতীয় খেলা সম্পূর্ণরূপে হারাম- চাই জুয়া থাকুক বা না থাকুক। কেননা পাশা বা দাবার ন্যায় এমন প্রত্যেক খেলা যা গুটি দিয়ে খেলা হয় তা হারাম’ (আল-মুগনী, ১৩/১৫৪-১৫৫; আল-ইনছাফ, ১২/৫২-৫৩ পৃ.)। ইমাম ইবনু তাইমিয়াহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ইমাম আবূ হানীফা (রাহিমাহুল্লাহ) ও ইমাম আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘দাবা বা পাশা খেলোয়ারকে সালাম দিবে না। কেননা সে প্রকাশ্যে জঘন্য পাপে লিপ্ত’ (মাজমূঊল ফাতাওয়া, ৩২/২৪৫ পৃ.)। উল্লেখ্য, নিম্নোক্ত কারণ থাকলে যেকোন খেলা হারাম। (১) যে খেলা মানুষের মধ্যে ছালাত, আল্লাহর যিকির ও দ্বীন সম্পর্কে উদাসীনতা তৈরি করে (সূরা আন-নূর: ৩৭; আবূ দাঊদ, হা/৫৫০; ইবনু মাজাহ/ হা/৭৭৭)। (২) এমন খেলা, যাতে শারীরিক কোন উপকার নেই, শুধু সময়ের অপচয় হয় (তিরমিযী, হা/২৪১৬-৭) ইত্যাদি।


প্রশ্নকারী : নাদিম ইসলাম, সিলেট।




প্রশ্ন (১৭) : শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) কি নির্দিষ্ট কোন মাযহাবের অনুসরণ করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : ইসলামী সম্মেলনকে লক্ষ্য করে যাকাত ও উশরের টাকা আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : পুরুষেরা নাপাক অবস্থায় কুরআন তেলাওয়াত করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : ফরয ছালাতের পর সম্মিলিত দু‘আ না করে কেউ যদি নির্ধারিত যিকির-আযকার মুখস্থ না থাকায় মোবাইল থেকে দেখে দেখে পাঠ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : বাংলাদেশে কি কোন ছাহাবী এসেছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : শরী‘আতে শরীরে ট্যাটু করা হারাম। কিন্তু ভিটিলিগো বা শ্বেত রোগের চিকিৎসা হিসাবে ট্যাটুর মত করে কালার করা হয়; যা ত্বকের পূর্বের রং ফিরিয়ে আনে। এমতাবস্থায় শ্বেত রোগ থেকে মুক্তির জন্য এমনটি করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : অনিচ্ছাকৃত সূদের অংশ পেলে তা কী করব? নিকট গরিব আত্মীয়দের মাঝে ছাওয়াবের আশা ব্যতীত সূদের টাকা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ইমাম আবূ হানিফা (রাহিমাহুল্লাহ) সম্পর্কে কেমন আক্বীদা পোষণ করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : শরী‘আতের আলোকে ট্রাফিক আইন মেনে চলা কি যরূরী। বিশেষ করে সিগন্যালের বাতি যখন লাল থাকে এবং অপর দিকে কোন গাড়ি না থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : জনৈক আলেম বলেন, ফজরের পর ঘুমানো যাবে না। কারণ এই সময় বরকত নাযিল হয়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : শুক্রবারে সূরা আলে ‘ইমরান তেলাওয়াত করার ব্যাপারে কোন ছহীহ হাদীছ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ছালাতে তাশাহ্হুদের সময় দৃষ্টি কোন্ দিকে রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ