রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : দ্বীনদার বিজ্ঞ আলেমকে ইমাম নিয়োগ করা উচিত (তিরমিযী হা/৩৫৮, সনদ ছহীহ)। তবে বাধ্যগত অবস্থায় অসৎলোকের পিছনেও ছালাত আদায় করা যাবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘প্রতিটি সৎলোক এবং অসৎলোকের পিছনে ছালাত পড়ুন’ (দারাকুৎনী, ২/৫৬; আবূ দাঊদ, হা/২৫৩৩)। আবু হুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘প্রতিটি মুসলিম সৎ ও অসৎলোকের সাথে ছালাত পড়া তোমাদের উপর ওয়াজিব, যদিও সে কাবীরা গুনাহ করে থাকে এবং প্রতিটি সৎ ও অসৎ আমীরের নেতৃত্বে জিহাদ করা তোমাদের উপর ওয়াজিব, যদিও সে কাবীরা গুনাহ করে থাকে’ (দারাকুৎনী, ২/৫৭)। আব্দুল্লাহ ইবনু উমর এবং আনাস ইবনু মালেক (রাযিয়াল্লাহু আনহুম) হাজ্জাজ ইবন ইউসুফ সাকাফীর পিছনে ছালাত পড়েছেন, অথচ সে ফাসেক ও যালেম ছিল। নবী করীম (ﷺ) বলেন, ‘তারা তোমাদের ছালাত পড়ালে যদি সঠিকভাবে আদায় করে তবে তোমাদের জন্য ছওয়াব রয়েছে, আর যদি ভুল করে তাহলেও তোমাদের জন্য ছওয়াব আছে এবং তাদের ভুল তাদের উপর বর্তাবে’ (ছহীহ বুখারী, হা/৬৯৪)। আব্দুল্লাহ ইবনু উমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে, তার পিছনে ছালাত পড় এবং যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়বে তার জানাযা পড় (দারাকুৎনী, ২/৫৭)।


প্রশ্নকারী : তাহমীদ, কিশোরগঞ্জ।





প্রশ্ন (২): নিছাব পরিমাণ হওয়ার সময় আমার কাছে সম্পদের পরিমাণ ছিল ১ লক্ষ টাকা। বছর ফুর্তির সময় সেটা বেড়ে ২ লক্ষ টাকা হয়। তাহলে কোন্ অংকটির উপর যাকাত হিসাব করতে হবে? নিছাব পরিমাণ হওয়া থেকে, না-কি বছর পুর্তি থেকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : কুরআনে এসেছে, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। তাহলে দাইয়ূছ ব্যক্তি কেন জান্নাতে যাবে না? তার কী দোষ? এটা কি সাংঘর্ষিক নয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইসলামে জমি লিজ দেয়া-নেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : একজন মহিলা রামাযানের কিছু ছিয়াম রাখতে পারেনি। কিন্তু কয়টা ছিয়াম ছাড়া পড়েছে সে সংখ্যা ভুলে গেছেন। এখন সে কী করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : খানা খাওয়ার পর প্লেটে হাত ধোয়া কি নিষেধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ছালাতে আমীন বলতে হবে ইমামের সাথে, না-কি ইমামের পরে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : সমাজে প্রচলিত রয়েছে যে, ‘আদম (আলাইহিস সালাম) হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে ১০০০ বার হজ্জ করেছেন’। উক্ত বর্ণনা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ছিয়াম ভঙ্গের কারণগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : ‘তোমরা বেশী বেশী আল্লাহর যিকির কর, যেন লোকেরা পাগল বলে’ (ফাযায়েলে আমল (বাংলা), পৃ. ৩৬৭) মর্মে বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : পায়ের লোম অতিরিক্ত বড় হলে কেটে ফেলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : মসজিদে বা মসজিদের আঙ্গিনায় ফুটবল, ক্রিকেট, বলিবল ইত্যাদি খেলা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : সুন্নাত ছালাত সমূহ দুই দুই রাক‘আত করে পড়তে হবে, না-কি এক সালামে চার রাক‘আত পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ