রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : মুসলিম ও কাফেরের মাঝে পার্থক্যকারী ইবাদত হল ছালাত (মুসলিম হা/৮২)। তাই ছাহাবায়ে কেরাম ছালাত পরিত্যাগকারী ব্যক্তিকে কাফের মনে করতেন (তিরমিযী, হা/২৬২২; সনদ ছহীহ)। তাই এদের সাথে সম্পর্ক রাখা উচিত নয়।

ছালাত ত্যাগকারীর বিধান সম্পর্কে আলেমদের মধ্যে সামান্য মতপার্থক্য থাকলেও সর্বাধিক গ্রহণযোগ্য মতানুযায়ী ছালাত ত্যাগকারী নিশ্চিতরূপে কাফির ও মুশরিক। চার মাযহাবের আলেমগণ বিভিন্ন বিষয়ে মতানৈক্য করলেও ছালাত ত্যাগকারীর বিধান সম্পর্কে ঐকমত্য পোষণ করেছেন। চার মাযহাবের সর্বসম্মতিক্রমে ছালাত ত্যাগকারী কাফির। শাফিঈ ও মালিকী মাযহাবের মতানুযায়ী ছালাত ত্যাগকারীর শাস্তি হত্যা এবং মৃত্যুর পর তাকে গোসল দেয়া যাবে না, তার উপর জানাযার ছালাত আদায় করা যাবে না এবং তাকে মুসলিমদের ক্ববরে দাফন করাও যাবে না। হাম্বালী মাযহাবের মতানুযায়ী ছালাত ত্যাগকারীকে তিনদিন আদেশ দিতে হবে এবং বলতে হবে যে, ছালাত আদায় না করলে তোমাকে হত্যা করা হবে; এর পরেও যদি সে ছালাত আদায় না করে তাহলে তাকে তিনদিন বন্দি করে রাখতে হবে, এর মধ্যে তাওবাহ করলে ভালো নতুবা তাকে মুরতাদ বা স্বধর্মত্যাগী হিসাবে হত্যা করতে হবে। হানাফী মাযহাবের মতানুযায়ীও তাকে স্বধর্মত্যাগী হিসাবে হত্যা করতে হবে’ (ফিক্বহ বিশ্বকোষ, ২৭/৫৩-৫৪ পৃ.; আল-মুগনী, ২/১৫৬ পৃ.)।

‘ইসলাম ওয়েব’-এর আলেমগণ বলেন, ‘অন্যান্য কাফিরের ন্যায় প্রয়োজনে ও ধর্মীয় স্বার্থে ছালাত ত্যাগকারীর বাড়িতে হালাল খাদ্য খাওয়া জায়েয’ (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-১৩১৬২৯, ১১০৭৯, ২৬৭৮৬, ৩৯১৩৭, ৬৫১৮৮)। আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একজন ইয়াহুদী রাসূল (ﷺ)-কে দাওয়াত করেছিলেন, যবের রুটি ও পুরাতন চর্বির তেল দ্বারা তৈরিকৃত তরকারী খাওয়ার জন্য। তিনি তার দাওয়াত ক্ববুল করেছিলেন (মুসনাদে আহমাদ, হা/১৩৮৬০; সনদ ছহীহ, ইরওয়াউল গালীল, ১/৭১ পৃ.)। তবে তার যব্হকৃত পশুর গোশত খাওয়া জায়েয নয়। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) ও সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন, সর্বাধিক গ্রহণযোগ্য মতানুযায়ী ছালাত ত্যাগকারী কাফির ও মুরতাদ হওয়ায় তার যব্হকৃত পশুর গোশত খাওয়া জায়েয নয় (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১০/২৭৪; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ২২/৩৬৯ ও ৪৪৫ পৃ.)।


প্রশ্নকারী : তারেক, বাঘা, রাজশাহী।





প্রশ্ন (১০) : জনৈক ব্যক্তি হালাল ব্যবসা করে। উক্ত ব্যবসার সাথে একজন হারাম উপার্জনকারী অংশগ্রহণ করতে চায়। এ অবস্থায় তার সাথে এ ব্যবসা করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : হারাম পন্থায় উপার্জিত টাকা দিয়ে যদি কাউকে খাদ্য খাওয়ার দাওয়াত দেয় অথবা কোন উপঢৌকন দেয়, তাহলে তা গ্রহণ করা বৈধ হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ডাক্তারগণ বলে থাকেন যে, শিশু খাদ্য জুস, চিপস ইত্যাদি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। প্রশ্ন হল- এগুলো বিক্রি করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আমি যদি বর্তমানে আল্লাহ ও রাসূল (ﷺ)-এর আদেশ মোতাবেক পর্দা শুরু করি এবং পূর্ববর্তী জীবনধারার জন্য তওবা করার পর মৃত্যুবরণ করি, তাহলে আমার মৃত্যুর পর কোন নন-মাহরাম আমার হিজাব বিহীন ছবি দেখলে কবরের আযাব হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ইসলামী উপায়ে হিকমাহ বা প্রজ্ঞা বৃদ্ধির উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জামা‘আতে ছালাত ১/২ রাক‘আত ছুটে গেলে বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে, না-কি দুরূদ ও দু‘আ মা’ছুরাও পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জনৈক খত্বীব বলেন, মুহাররমের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত ছিয়াম রাখলে ৫০ বছর নফল ছিয়াম পালনের নেকী লেখা হয়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : বাইরে গেলে ওযূ করার সময় মহিলারা হিজাবের উপর মাথা মাসাহ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ‘ক্বিয়ামতের দিন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবে মসজিদগুলো ধ্বংস হবে না। সেগুলো একটি আরেকটির সাথে যুক্ত হবে এবং কা‘বার সাথে গিয়ে মিলিত হবে’। এ মর্মে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ছালাতে তাশাহ্হুদের সময় দৃষ্টি কোন্ দিকে রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : জানাযা ছালাত, না-কি দু‘আ? যদি ছালাত হয়, তাহলে রুকূ নেই কেন? সূরা ফাতিহা ব্যতীত জানাযার ছালাত কি শুদ্ধ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হাজারে আসওয়াদ একটি ফেরেশতা ছিল। আল্লাহ তাকে পাথর বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ