রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : প্রথমতঃ ক্যাথেটার (Catheter) বলতে বুঝায়, চিকিৎসায় ব্যবহৃত এক প্রকার সরু পাইপ যা চিকিৎসাকার্যে ব্যবহারযোগ্য উপাদান দ্বারা তৈরি করা হয়। রোগের চিকিৎসা বা শল্যচিকিৎসার প্রয়োজনে অনেক সময় শরীরে ক্যাথেটার প্রবেশ করানোর প্রয়োজন পড়ে। শরীরের গহ্বর, নালী বা রক্তবাহিকায় ক্যাথেটার প্রবেশ করানো হয়ে থাকে। কাজের দিক থেকে শরীর থেকে তরল নিষ্কাশন করা অথবা তরল বা গ্যাস প্রয়োগ করা অথবা শল্যচিকিৎসার প্রয়োজনে কোন যন্ত্র বা সরঞ্জাম প্রবেশ করানোসহ বিভিন্ন কাজে ক্যাথেটার ব্যবহৃত হযে থাকে (উইকিপিডিয়া)। ইসলামী বিশেষজ্ঞ ও ফিক্বহশাস্ত্রবিদরা বলেন, ‘ক্যাথেটার, এন্ডোস্কোপি, কোনপ্রকারের ঔষধ, মূত্রাশয় পরিষ্কার করার দ্রবণ বা এক্স-রে পরিষ্কার করতে সাহায্য করে এমন কোন পদার্থ শরীরে প্রবেশ করালে ছিয়াম ভঙ্গ হয় না। কেননা মলদ্বার বা পেশাবদ্বার দিয়ে যা কিছু প্রবেশ করানো হয় তার মাধ্যমে পেট খাদ্য গ্রহণ করতে পারে না (মাজমাঊল ফিক্বহিল ইসলামী, সিদ্ধান্ত নং-৯৩, সংখ্যা নং-১০, পৃ.-১)। এ প্রসঙ্গে শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘ক্যাথেটার, এন্ডোস্কোপি এবং এ জাতীয় অন্যান্য জিনিস মুখমণ্ডল দিয়ে প্রবেশ করালেও ছিয়াম নষ্ট হয় না (আশ-শারহুল মুমতি‘, ৬/৩৭০ পৃ.)।‌ ইমাম ইবনু কুদামাহ (রাহিমাহুল্লাহ) বলেন, যেহেতু এগুলোর সঙ্গে পেটের কোন সম্পর্ক নেই, তাই ছিয়ামের কোন ক্ষতি হবে না (আল-মুগনী, ৩/১২৬ পৃ.)। শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘পেট থেকে মলমূত্র বা অন্য কোন বর্জিত পদার্থ নিষ্কাশনের জন্য রোগীর শরীরে নল বা টিউব বসালে ছিয়াম ভঙ্গ হয় না। কারণ তা খাদ্যদ্রব্য বা পানীয় বস্তু  নয় এবং সেগুলো খাদ্য বা পানীয় হিসাবে ব্যবহৃতও হয় না (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৩৩১০৯)।

দ্বিতীয়তঃ সাপোজিটোর বা সাপোজিটরি  (Suppository) বলতে বুঝায় এক ধরনের ঔষধ বিতরণ ব্যবস্থা, যার মাধ্যমে কঠিন, তরল বা বায়ুবীয় ঔষধ উপাদান পায়ুপথে প্রয়োগ করে বিতরণ করা হয়। সাধারণত মুখে ঔষুধ খাওয়ানো সবচেয়ে সহজ ও নিরাপদ, কিন্তু যদি কোনভাবেই মুখ দ্বারা খাওয়ানো সম্ভব না হয়, যেমন রোগী অচেতন কিংবা শিশুদের ক্ষেত্রে গলায় আটকে যাবার ভয় থাকলে কিংবা রোগী ক্রমাগত বমি করলে, কেবল তখনই পায়ুপথে সাপোজিটোর প্রয়োগ করা যাবে, অন্যথা নয় (উইকিপিডিয়া)। ছিয়াম থাকা অবস্থায় দিনের বেলায় সাপোজিটোর বা সাপোজিটরি ব্যবহার করলে ছিয়াম নষ্ট হয় না। কেননা এটি খাওয়া ও পানের অন্তর্ভুক্ত নয় এবং এর মধ্যে এমন কোন জিনিস থাকে না যা খাদ্যের চাহিদা পূরণ করে (আল-মুহাল্লা, ৬/২০৩; মাজমূঊ ফাতাওয়া লিইবনি উছাইমীন, ১৯/২০৫; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২২৯২৭; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-২৩৬৫)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মামুন, চাঁপাইনবাবগঞ্জ।





প্রশ্ন (২৪) : অনেককে দেখা যায় মসজিদে জামা‘আতের সাথে ছালাত আদায় না করে ঘরে ৩/৪ জন মিলে জামা‘আতে ছালাত আদায় করে। এটা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : রিযিক বৃদ্ধির কোন আমল আছে কি? কী কী উপায়ে রিযিক বৃদ্ধিপ্রাপ্ত হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : শিশু মৃত্যুবরণ করলে কি গোসল দিতে হবে ও তার জানাযার ছালাত পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : আমি একজন নার্স, মাঝে মধ্যে কোন কোন রোগী আমাকে খুশি হয়ে ১০০ বা ২০০ টাকা দেয়, আবার কখনো খাবার খেতে দেয়, এই টাকা ও খাবার গ্রহণ করা কি ঘুষ বা হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মাসজিদের পার্শ্ব ঘেষে কবরস্থান রয়েছে। জমির মালিককে বললেও কোন গুরুত্ব দিচ্ছে না। পরে কবরস্থান ও মসজিদের মাঝে নেটের বেড়া দিয়েছে। এটা কি যথেষ্ট হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কিছু কিছু এলাকায় সাহারীতে মানুষ ডাকার জন্য মাইকে বিভিন্ন ইসলামী গযল ও কুরআন তেলাওয়াত বাজানো হয়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আক্বীদা, আচরণ ও আমলের ক্ষেত্রে তাওহীদের হাক্বীক্বাত বা প্রকৃতি জানার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : জনৈক মসজিদের ইমাম বলেন, আমাদের রাসূল (ﷺ) মারা যাননি, তিনি কবরে জীবিত আছেন। তিনি মানুষের কথা শুনেন এবং হাজাত পূরণ করেন। রাসূল (ﷺ) সম্পর্কে তার এই ভ্রান্ত বিশ্বাস পোষণের কারণে তার পিছনে ছালাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : দুগ্ধদানকারিণী মা ছিয়াম ভঙ্গ করতে পারবে কি? ভঙ্গ করলে কখন তা পূরণ করবে, না-কি ফিদইয়া দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ব্যাংকে টাকা থাকায় সেখান থেকে কিছু সূদের টাকা হয়েছে, সে টাকা কাদেরকে দিতে হবে? নিজ ভাগিনা ঋণগ্রস্ত হওয়ায় তার ঋণ পরিশোধ করার জন্য উক্ত টাকা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ইসলামী শরী‘আতে শাফা‘আত কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২): বাচ্চাদের কারণে সন্ধ্যাবেলা ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ