মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : ‘মাযহাব’ আরবী শব্দ। এর অর্থ চলার পথ। শরী‘আতে ‘মাযহাব’ একটিই। সেটা হল আল্ল­াহ ও তাঁর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পথ, পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের পথ (সূরা আল-আন‘আম : ১৫৩; মুসনাদে আহমাদ, হা/৪১৪২; মিশকাত, হা/১৬৬ ও ১৬৫, ‘কিতাব ও সুন্নাহকে আঁকড়ে ধরা’ অনুচ্ছেদ, সনদ হাসান)। এছাড়া দ্বিতীয় কোন মাযহাব নেই। যে সমস্ত মাযহাব মুসলিম সমাজে প্রচলিত আছে তার সবই স্বর্ণ যুগের বহু পরে সৃষ্ট। যেমন- শাহ অলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভী (১১১৪-১১৭৬ হি./১৭০৩-১৭৬২ খ্রি.) (রাহিমাহুল্লাহ) তাঁর বিশ্ববিখ্যাত গ্রন্থ ‘হুজ্জাতুল্ল­াহিল বালেগা’র মধ্যে লিখেছেন, ‘৪র্থ শতাব্দী হিজরীর পূর্বে কোন মুসলিম নির্দিষ্টভাবে কোন একজন বিদ্বানের মাযহাবের তাক্বলীদের উপরে সংঘবদ্ধ ছিল না’ (হুজ্জাতুল্লাহিল বালিগাহ, ১/১৫২-৫৩, ‘চতুর্থ শতাব্দী ও তার পরের লোকদের অবস্থা বর্ণনা’ অনুচ্ছেদ)। মাযহাব না মানলে কেউ কাফের হবে না, বরং এ সমস্ত মাযহাব প্রত্যাখ্যান করার জন্যই রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নির্দেশ দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৩৬০৬; মিশকাত, হা/৫৩৪২)। মুসলিম মাত্রই স্বাধীনভাবে কেবল পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের উপর আমল করবে। এছাড়া কোন মাযহাব বা তন্ত্রের অনুসরণ করতে পারে না। যেমন ৪র্থ শতাব্দী হিজরীর পূর্বের কোন মানুষ মাযহাবের অনুসারী ছিলেন না। প্রসিদ্ধ মাযহাব ৪টি। তবে আরও অসংখ্য মাযহাব রয়েছে।


প্রশ্নকারী : মুত্তালিব, সিরাজগঞ্জ।




প্রশ্ন (১৪): গরীব-মিসকীন ছাড়া ক্বুরআনে উল্লেখিত আট শ্রেণীর অন্যদের মাঝে কি ফিতরা বণ্টন করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কেউ যদি আল্লাহ কিংবা নবী অথবা কুরআনকে গালমন্দ করে ইসলামের দৃষ্টিতে তার বিধান কী? একজন মুসলিম হিসাবে তার প্রতি আমার কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জনৈক লোক এক বাসায় বসবাস করছিল। যে বাসাতে থেকে সে বিভিন্ন রোগ ও অনেক বিপদ-মুছীবতে আক্রান্ত হচ্ছিল। যার ফলে সে ও তার পরিবার উক্ত বাসাকে কুলক্ষণ মনে করে। এ কারণে উক্ত বাসাটি ত্যাগ করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমার বাবা-মা চায় ডাক্তারী পড়ি, কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। এ জন্য অনেকদিন যাবৎ আব্বু আমার সাথে কথা বলেন না। এখন কী করতে পারি? আমি যদি তাদের ইচ্ছানুযায়ী ডাক্তারী না পড়ি, তাহলে কি এটা অবাধ্য হওয়ার শামিল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : বিবাহের জন্য একাধিক মেয়ে দেখে সিদ্ধান্ত নেয়া জায়েয হবে, না-কি সরাসরি দেখার ক্ষেত্রে একজনের বেশি দেখা যাবে না? মেয়ে দেখার ক্ষেত্রে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : স্ত্রীর বোন বা শালীর সাথে অপকর্মে লিপ্ত হলে স্ত্রী কি ত্বালাক্ব হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কোন অমুসলিম ব্যক্তি যদি কুরআন, আল্লাহ, ইসলাম কিংবা আল্লাহর রাসূল (ﷺ)-কে গালি দেয় বা ব্যঙ্গ করে সেক্ষেত্রে ইসলামের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : স্বামী ও স্ত্রী ত্বালাক্ব হয়ে গেছে ৪ বছর আগে। তাদের ঘরে সন্তানও ছিলো। তারা স্বামী ও স্ত্রী আলাদা আছে ৪ বছর যাবৎ। তারা কেউ আর বিয়ে করেনি। এই অবস্থায় এখন কি তারা আবার বিয়ে করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জেহরী ছালাতে ইমাম আমীন বলতে ভুলে গেলে বা ইচ্ছাকৃতভাবে না বললে মুক্তাদীগণের আমীন বলতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫২) : শীতকালে আমার শ্বাসকষ্ট প্রকট আকার ধারণ করে। পানি স্পর্শ করলে শ্বাসকষ্ট বেড়ে যায়। এমতাবস্থায় তায়াম্মুম করে ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : কোন মেয়েকে পসন্দ হলে বিয়ের প্রস্তাব দেয়া যাবে কি? আর কেমন মেয়ে বিয়ে করা উচিত? কী কী বৈশিষ্ট্য থাকলে একটি মেয়েকে দ্বীনদার বলা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : দর্শনীয় কোন স্থানের ছবি সংরক্ষণের জন্য বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি তোলা অথবা সেই প্রাকৃতিক দৃশ্যের সাথে নিজের ছবি তোলা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ