রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
উত্তর : তিন বা চার রাকা‘আত বিশিষ্ট ছালাতের শেষ বৈঠকে ডান পা খাড়া রেখে বাম পা ডান রানের নিচ দিয়ে বের করে দিয়ে নিতম্বের ওপর বসাকে তাওয়াররুক বলে (ছহীহ বুখারী, হা/৮২৮; আবুদাঊদ হা/৭৩০ ও ৭৩১)। এটা পালন করা সুন্নাত। তবে দৈহিক দুর্বলতা, অসুস্থতা বা কষ্টের কারণে তাওয়াররুক করা সম্ভব না হলে বা কষ্টদায়ক হলে বাম পায়ের ওপর বসে ডান পা খাড়া রাখা অথবা যে কোন সহজ উপায়ে বসা সম্পূর্ণ জায়েয।

তাওয়াররুক করা ছালাতের জন্য একটি সুন্নাত ও আদব, যা পালন করলে অতিরিক্ত ছওয়াব পাওয়া যায়; তবে তা ছালাতের রুকন বা ওয়াজিব নয়। যদি কোন ব্যক্তি বা বয়োবৃদ্ধ মুছাল্লীর হাঁটুতে ব্যথা, মেদবাহুল্য বা শারীরিক গঠনগত কারণে তাওয়াররুক করে বসতে কষ্ট হয়, তবে তিনি ছালাতের অন্যান্য ওয়াজিব ও সুন্নাতের মত সহজ পদ্ধতি অবলম্বন করবেন। মহান আল্লাহ বলেন, ‘সুতরাং তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো’ (সূরা অত-তাগাবুন : ১৬)। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘আমি যখন তোমাদের কোন বিষয়ে নির্দেশ দিই, তখন তোমরা সাধ্যমত তা পালন কর’ (ছহীহ বুখারী, হা/৭২৮৮; ছহীহ মুসলিম, হা/১৩৩৭)। অতএব শারীরিক অক্ষমতা বা কষ্টের ক্ষেত্রে মুছাল্লী তাওয়াররুকের পরিবর্তে সাধারণ তাশাহহুদের মত বাম পায়ের ওপর পা ছড়িয়ে বসবেন। এমনকি এতেও খুব কষ্ট হলে যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেভাবেই বসতে পারেন। এতে ছালাতের পূর্ণ ছওয়াব বহাল থাকবে এবং ছালাতের কোন ত্রুটি হবে না (আল-মুগনী, ১/৫৪৪ পৃ.; আল-মাজমূ‘ শরহুল মুহাযযাব, ৩/৪৪২ পৃ.; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ৬/৩৫৮ পৃ.)।


প্রশ্নকারী : মোস্তফা মনোয়ার অনিক, হারাগাছ, রংপুর।





প্রশ্ন (২২) : দুই ভ্রু এর আকৃতি পরিবর্তন না করে ভ্রু-এর নিচের লোম অপসারণ করা কি জায়েয? এই লোম একেবারে সামান্য এবং ভ্রু থেকে আলাদা। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : রামাযানের প্রতিটি ছিয়ামের জন্যই কি নিয়ত করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কারো বিরুদ্ধে বদদু‘আ করা বৈধ কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মসজিদে যখন আযান হয়, আযান চলাকালীন অবস্থায় মসজিদে প্রবেশের সময়, মসজিদে প্রবেশের দু‘আ পড়ে মসজিদে প্রবেশ করতে হবে, না-কি আযানের জবাব দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : পাইলস, অর্শ, ভগন্দর রোগের কারণে তেল বা মলম ব্যবহার করলে ছিয়ামের কোন ক্ষতি হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : টিভিতে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান দেখে আমরা উপকৃত হই। কিন্তু অধিকাংশ সময় টিভির প্রতিটা চ্যানেলে বেপর্দা নারীদের বিজ্ঞাপন ও বাজনা চলে। দেখতে না চাওয়া সত্ত্বেও বেপর্দা নারীর দিকে দৃষ্টি চলে যায়। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ‘শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল’ কথাটি কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মসজিদের বারান্দায় ই‘তিকাফ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : সমাজে প্রচলিত আছে যে, সন্তান ভূমিষ্ট হওয়ার সময় মা মারা গেলে শহীদের মর্যাদা পাবে। এটা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ছাত্রাবাসে দেশের নতুন বিজয় উপলক্ষে এবং যারা মারা গেছে তাদের স্মরণে নফল ছিয়াম রাখে। এরকম আনুষ্ঠানিকভাবে নফল ছিয়াম রাখার কোন দলীল আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : যদি বিড়াল, বেজি, কুকুর বা শেয়াল কোন হাঁস-মুরগীকে আহত করে, তাহলে উক্ত হাঁস-মুরগী খাওয়া যাবে কি ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : নাকের অপারেশন করলে ওযূ এবং ছালাত কিভাবে আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ