রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : মাসজিদে প্রবেশ করার সময় পঠিত দু‘আর মত সংক্ষিপ্ত দু‘আ আযানের জবাবের ফাঁকে পাঠ করা বৈধ। কিছু হাদীছ প্রমাণ করে যে, আযানের পর দু‘আ করা অনুমোদিত’ (ছহীহ মুসলিম, হা/৩৮৪; আবূ দাঊদ, হা/৫২১, ৫২৪)। শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আযানের অনুকরণে জবাব দেয়া দু‘আ করার তুলনায় অধিক উত্তম। আযানের জবাব দেয়া দু‘আ করা এবং কুরআনুল কারীম তিলাওয়াত করার চাইতে অধিক উত্তম। কেননা এটি একটি বিশেষ যিকির, যার সময় পেরিয়ে গেলে সুযোগ হাতছাড়া হয়ে যায়। সেই জন্য আগে আযানের জবাব দিন, অতঃপর আযান শেষের দু‘আ পাঠ করুন। তার পর নিজের ইচ্ছানুযায়ী আল্লাহর কাছে দু‘আ করুন। কারণ আযান ও ইক্বামতের মধ্যবর্তী দু‘আ দু‘আ আল্লাহ তা‘আলা ফিরিয়ে দেন না’ (ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব ইবনে উছাইমীন, ২/২৪ পৃ.)। আবার কিছু হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, আযান চলাকালীন দু‘আ করলে সেই দু‘আ ফিরিয়ে দেয়া হয় না (আবূ দাঊদ, হা/২৫৪০; ছহীহুল জামি‘, হা/৮০৩; ছহীহ আদাবিল মুফরাদ, হা/৬৬১)। এই হাদীছের আলোকে কিছু আলেম বলেন যে, ‘আযানের সময় দু’আ ক্ববুল হয়’ (মির‘আতুল মাফাতিহ, ২/৫৭০; আল-ফাতুহাতুর রাব্বানিয়্যাহ, ২/১৩৮; আত-তামহীদ, ২১/১৪০; কাশ্শাফুল ক্বিনা‘, ১/৩৬৯ পৃ.)। কিছু আলেম আরো স্পষ্ট করে অনুচ্ছেদ রচনা করেছেন ‘আযানের সময় দু‘আ করা মুস্তাহাব’ নামে (আল-আওসাত্ব, ৩/১৭১; তাওযীহুল আহকাম মিন বুলূগিল মারাম, ৭/৫৫৬ পৃ.)।

সুতরাং বুঝা যাচ্ছে যে, আযানের মধ্যে ও পরে উভয়াবস্থাতেই দু‘আ করা জায়েয। যদিও আযানের পর দু‘আ করারহাদীছ গুলো অধিক স্পষ্ট, অধিক ছহীহ এবং সংখ্যায় বেশি। কেউ আযান চলাকালীন দু‘আ করলেও যেন জবাব দেয়া থেকে বঞ্চিত না হয়। বরং আযানের জবাবের ফাঁকে ফাঁকে দু‘আ করবে। কারোর পক্ষে দুটো কাজ একসঙ্গে তালমিলিয়ে করা সম্ভবপর না হলে, আগে জবাব দেবে। কেননা এর সময় খুবই সংক্ষিপ্ত এবং নির্ধারিত। অতঃপর আযান শেষে ধীরস্থিরতার সাথে দু‘আ করবে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৯০২২৬)।



প্রশ্নকারী : মু‘তাসিম বিল্লাহ, কুড়িগ্রাম।





প্রশ্ন (২০) : অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের ইবাদতের নেকি কি পিতা-মাতা পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩): সেবামূলক হাসপাতালে অথবা শিশু ক্যান্সার হাসপাতালে যাকাতের অর্থ প্রদান করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : যারা সরকারী এবং বেসরকারী ভাবে বিদেশে (অমুসলিম দেশে) চাকরীর উদ্দেশ্যে যেতে চায়, তাদেরকে সেই দেশের ভাষা শেখানো এবং কাগজপত্র প্রস্তুতির বিনিময়ে টাকা নেয়া জায়েয হবে কি? উল্লেখ্য, আমরা কাউকে উৎসাহিত করছি না। শুধু যারা আগ্রহী তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : বদ নযর কি সত্য? আর যদি বদ নযর লেগেই যায়, তাহলে তা থেকে পরিত্রাণের উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আমাদের চট্টগ্রামে প্রায় সব মসজিদের ইমাম মাযারপূজারী বেরীলভী। আমরা জানি, মাযারপূজারী বেরীলভী ইমামের পেছনে ছালাত আদায় করা যাবে না। তবে আমাদের আশেপাশে একটি মসজিদ রয়েছে, যেখানে ইমামের আক্বীদা ছহীহ। যদিও তিনি হানাফী মাযহাব অনুসরণ করেন। কিন্তু সেই মসজিদের সীমানার ভেতরেই, ছালাতের স্থানের বাম পাশে একটি কবর রয়েছে। এ অবস্থায় আমার করণীয় কী? আমি কি ঐ মসজিদে জামা‘আতে ছালাত আদায় করব, না-কি বাসায় ছালাত আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : তায়াম্মুমের সঠিক পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : লোকমুখে শুনা যায়, একজন ছাহাবীর মাত্র একটি দাড়ি ছিল, একদা তা দেখে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাসলেন। ফলে ঐ ছাহাবী দাড়িটি কেটে ফেললেন। পরে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে দেখে বললেন, তুমি দাড়িটি কেটে ফেললে কেন? তোমার দাড়িতে অনেক ফেরেশতা ঝুলছিল। উক্ত হাদীছ কোন্ গ্রন্থে বর্ণিত হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : বড় মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত অভিভাবক ছোট মেয়ের বিয়ে বন্ধ রাখতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আমাকে ইচ্ছায়-অনিচ্ছায় মানুষ ও প্রাণীর ছবি সম্বলিত ডিজাইন করতে হয়। ইসলামী শরী‘আতে এটা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : নিম্নের হাদীছটি কি ছহীহ? لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا ‘ঋতুবতী নারী ও জুনুবী ব্যক্তি (যার ওপর গোসল ফরয) কুরআনের কিছুই পাঠ করবে না’। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ‘তুমি বিলম্বে সাক্ষাৎ কর, ভালোবাসা বৃদ্ধি পাবে’ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : হজ্জ মানুষের পাপকে ধুয়ে দেয়, যেভাবে পানি ময়লাকে ধুয়ে দেয়। এই হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ