উত্তর : গরু বা ছাগলের বাচ্চার গর্ভফুল পড়তে দেরি হলে গলায় ‘পুঁইশাকের ডাল’ ঝুলিয়ে দেয়ার প্রথাটি কোন চিকিৎসা বিজ্ঞানসম্মত বা ইসলামসম্মত নিয়ম নয়, এটি কুসংস্কার। আর যদি এই বিশ্বাস রাখা হয় যে, ‘পুঁইশাকের ডাল’ নিজেই অলৌকিক কোন শক্তির মাধ্যমে গর্ভফুল ফেলে দিতে পারে, তবে তা শিরকের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে। রাসূল (ﷺ) বলেন, ‘হে মানবমণ্ডলী! তোমরা এই শিরক থেকে বেঁচে থাকো; কারণ এটি পিঁপড়ার চলার শব্দের চেয়েও অধিক সূক্ষ্ম ও গোপন’ (আহমাদ হা/১৯৬২২, সনদ হাসান)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, দিনাজপুর।