রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : আপনার জিজ্ঞাসিত প্রশ্নটি দুইভাবে বিশ্লেষণ করা যেতে পারেÑ প্রথমতঃ যদি সে এবং আপনার ছোট বোন একই সাথে আপনার মায়ের দুধ পান করে থাকে, তবে সেও আপনার দুধ বোন হিসাবে গণ্য হবে। এমতাবস্থায় তার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। যেহুতু নবী (ﷺ) বলেছেন, يَحْرُمُ مِنَ الرَّضَاعَةِ ما يَحْرُمُ مِنَ النَّسَبِ ‘দুধ পানের সম্পর্ক দ্বারা ঐসব লোক হারাম হয়ে যায়, যারা রক্ত সম্পর্ক দ্বারা হারাম হয়’ (ছহীহ মুসলিম, হা/১৪৬৭)। দ্বিতীয়তঃ যদি আপনার ছোট বোনকে আরেকজন মহিলা দুধ পান করান, তবে সেই মহিলা আপনার ছোট বোনের জন্য হলেন দুধ মা, এবং তার মেয়ে আপনার ছোট বোনের দুধ বোন হবে। এক্ষেত্রে আপনার বোনের দুধ বোনকে বিবাহ করার ব্যাপারে শরীয়তের বিধান হলো, দুধ সম্পর্ক শুধু সেই শিশুর সাথেই প্রমাণিত হয়, যে দুধ খেয়েছে। কেননা আল্লাহ তা‘আলা বলেন, وَ اَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ ‘তোমাদের উপরে তোমাদের দুধ বোনদেরকে (হারাম করা হয়েছে)’ (সূরা আন-নিসা: ২৩)। যেহেতু আপনি ঐ মহিলার দুধ পান করেননি, তাই ঐ মহিলার মেয়ে আপনার দুধ বোন সাব্যস্ত হবে না। সে শুধু আপনার ছোট বোনের দুধ বোন। তাই এ ব্যতীত অন্য কোন শরঈ বাধা না থাকলে আপনার জন্য তাকে বিবাহ করা বৈধ হবে, ইনশাআল্লাহ।


প্রশ্নকারী : মুহাম্মাদ তানঈম, ময়মনসিংহ।





প্রশ্ন (৩৫) : সূরা মুলকের ফযীলত সম্পর্কিত বর্ণিত হাদীছ কি ছহীহ? এই হাদীছ নাকি হাসান। হাসান হলে কি আমলযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কোন মুক্তাদি যদি মাগরিবের ছালাতে ইমামের সাথে এক রাক‘আত পান, তাহলে পরবর্তী দুই রাক‘আতেই তিনি কী সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, না-কি এক রাক‘আতে মিলাবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ঝাড়ফুঁক বৈধ হওয়ার জন্য শরী‘আতে কী কী শর্ত উল্লেখ করা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সুন্নাতকে অস্বীকার করলে পরিণাম কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আমি একজন ব্যবসায়ীকে কিছু পণ্য কিনে দিয়েছি এবং তাকে বলেছি যে, তার ইনছাফ মত আমাকে যা পার লাভ দিতে। এটা কি সূদ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : প্রচলিত আছে যে, কেউ যদি জুমু‘আহ বা অন্য কোন ছালাতের আযান দেয়, তাহলে ঐ ব্যক্তি আর ছালাতের ইমামতি করতে পারবে না। এটা কি হাদীছসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ছালাত আদায়কারী ব্যক্তির সামনে কেউ বসে থাকলে তাকে সুতরা ধরে চলে যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি জুম‘আর দিন আগে আগে মসজিদে উপস্থিত হবে, সে জান্নাতে প্রবেশ করবে। এ মর্মে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যে সকল দেশে মানবরচিত বিধান দ্বারা বিচার কার্র্য পরিচিালিত হয়, সেখানে বিচারক হওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : একাধিকবার গ্লাসে পানি পান করার সময়, প্রতিবারই কি ‘বিসমিল্লাহ’ এবং শেষে ‘আলহামদুলিল্লাহ’ বলতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কোন ইমাম যদি নবী গায়েব জানেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী নূরের তৈরি, নবী জীবিত প্রভৃতি আক্বীদা পোষণ করে, তাহলে ঐ ব্যক্তির পিছনে ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ‘কট জমি’ তথা টাকা ফেরত দেয়ার শর্তে জমি বাবদ টাকা নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ