রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : মানতের জিনিস সবার জন্য জায়েয নয়। এটা সাধারণ ছাদাক্বার মত মানতের জিনিসও ফক্বীর, মিসকীনদের অধিকার। প্রকৃতপক্ষে মানতকৃত জিনিস জায়েয-নাজায়েযের বিষয়টি মানতকারীর নিয়তের উপর নির্ভরশীল (ছহীহ বুখারী, হা/১, ৬৬৮৯, ৬৯৫৩; ছহীহ মুসলিম, হা/১৯০৭)। তাই মানতকৃত জিনিস ঢালাও ভাবে গ্রহণ করার পূর্বে মানতকারীর নিয়ত সম্পর্কে অবগত হওয়া যরূরী। সুতরাং মসজিদের মুছল্লীগণকে খাওয়ানোর নিয়তে মানত করলে সকলেই খেতে পারবে। আর যদি শুধু ফক্বীর-মিসকীনকে খাওয়ানোর নিয়ত থাকে, তাহলে কেবল তারাই খেতে পারবে, সাধারণ মানুষের জন্য খাওয়া বৈধ হবে না। অর্থাৎ যখন, যেভাবে, যে বস্তু, যে ব্যক্তি ও যে নিয়তে মানত করবে, তখন সেভাবে বাস্তবায়ন করবে (আল-ফাতাওয়া আল-কুবরা, ৫/৫৫৪; আল-মুগনী, ৮/২০৯; কাশশাফুল ক্বিনা‘, ১৪/৪৯১; ফাৎহুল ক্বাদীর, ২/২৮০; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ২৩/৩৯১ পৃ.)। তবে গোনাহের কাজে মানত করা যাবে না। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, নবী (ﷺ) বলেছেন, مَنْ نَذَرَ أَنْ يُطِيْعَ اللهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلَا يَعْصِهِ ‘যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মানত করে, সে যেন তাঁর আনুগত্য করে। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানী বা অবাধ্যতার মানত করে, সে যেন তা না করে’ (ছহীহ বুখারী, হা/৬৭০০)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ তাহসীন, নরসিংদী।





প্রশ্ন (২১) : মসজিদের ইমাম জর্দা দিয়ে পান খায় এবং তার কুরআন তেলাওয়াত অশুদ্ধ। তাকে বললে তিনি সংশোধন হন না। এমতাবস্থায় এরূপ ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : শুক্রবারে সূরা আলে ‘ইমরান তেলাওয়াত করার ব্যাপারে কোন ছহীহ হাদীছ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : সঠিক সময় না জানার কারণে কেউ যদি সাহরির সময় শেষ হওয়ার পর পানাহার করে, তাহলে তার ছিয়াম সঠিক হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪): ‘চুরি হওয়া মাল ছাদাক্বাহস্বরূপ’- কথাটি কি ইসলামসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : কেউ কেউ বলেন, ছাগলকে খাসি করানো যাবে না এবং এমন ছাগল কুরবানী করা যাবে না। কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : নিজের মামাতো বোনের মেয়েকে কি বিবাহ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কুরআনুল কারীমের প্রতিযোগিতা অনুষ্ঠাগুলোতে নারীদের কণ্ঠে কুরআন তেলাওয়াত করা হয়। উক্ত নারীকণ্ঠে কুরআন তেলাওয়াত শুনা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : শ্বশুর যদি কোন জিনিস ইচ্ছা করে দেয়, তাহলে সেটা নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘চিরস্থায়ী জাহান্নামী’-এর অর্থ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : হলুদ এবং লাল রং এর পোশাক পরা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : সরকারি জায়গার মধ্যে যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে সেখানে জুম‘আর ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ছহীহ হাদীছ শুনার পরে যারা মানে না, তারা কি হাদীছ অস্বীকারকারী সাব্যস্ত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ