মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
উত্তর : স্বামীর আনুগত্যকেই প্রাধান্য দিতে হবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যখন স্বামী উপস্থিত থাকবে, তখন স্বামীর অনুমতি ব্যতীত মহিলার জন্য নফল ছিয়াম পালন বৈধ নয় এবং স্বামীর অনুমতি ব্যতীত অন্য কাউকে তার গৃহে প্রবেশ করতে দেবে না (ছহীহ বুখারী, হা/৫১৯৫; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৪৩১২৩)। ইমাম আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে মহিলার স্বামী ও অসুস্থ মা আছে, এক্ষেত্রে তার মায়ের পূর্বে স্বামীর আনুগত্য করা অপরিহার্য। স্বামীর অনুমতি ব্যতীত সে মায়ের কাছে যেতে পারবে না’ (শারহু মুনতাক্বাল ইরাদাত, ৩য় খণ্ড, পৃ. ৪৭)।

শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘আল্লাহ তা‘আলা বলেন, ‘পুণ্যময়ী নারীরা অনুগতা এবং পুরুষের অনুপস্থিতিতে লোকচক্ষুর অন্তরালে (স্বামীর ধন ও নিজেদের ইজ্জত) রক্ষাকারিণী; আল্লাহর তাওফীক্বে তারা তা হেফাযত করে’ (সূরা আন-নিসা : ৩৪)। সুতরাং পুরোপুরিভাবে স্বামীর আনুগত্য করা স্ত্রীর উপর অপরিহার্য। যেমন সেবা-যত্নে, ভ্রমণে, শক্তিশালীকরণে এবং অন্যান্য বিষয়ে, যা ছহীহ সুন্নাহর আলোকে প্রমাণিত। বিবাহের পূর্বে যেমন পিতা-মাতার আনুগত্য করা ওয়াজিব ছিল, বিবাহের পর ঠিক তেমনি স্বামীর আনুগত্য করা অপরিহার্য। পিতা-মাতার কাছ থেকে সমস্ত আনুগত্য স্বামীর কাছে স্থানান্তরিত হয়েছে। পিতা-মাতার আর কোন আনুগত্য অবশিষ্টই নেই’ (মাজমূঊল ফাতাওয়া, ৩২তম খণ্ড, পৃ. ২৬০-২৬১)। তিনি আরো বলেন যে, ‘নিজের পিতা-মাতার বাড়িতে যাওয়ার পরও স্বামীর আনুগত্য করা অপরিহার্য, বাড়ির বাহিরে কোথাও যাওয়ার জন্য স্বামীর অনুমতি প্রয়োজন’ (ফাতাওয়া আল-কুবরা লি ইবনি তাইমিয়্যাহ, ৩য় খণ্ড, পৃ. ১৪৭)।

ইমাম আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি স্বামীর সহবাসের ইচ্ছা পূরণ করা স্ত্রীর উপর অপরিহার্য হয়, তাহলে তো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে স্বামীর আনুগত্য করা অধিকতর যরূরী। যেমন সন্তান লালন-পালন পরিকল্পনা, পরিবার সংরক্ষণ করা ইত্যাদি’ (আদাবুয যিফাফ, পৃ. ২১০-২৮২)। হাদীছে এসেছে, স্বামীর আনুগত্য করার মাধ্যমে স্ত্রী যেকোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে’ (মুসনাদে আহমাদ, হা/১৬৬১; সনদ হাসান, ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/১৯৩২)। তিনি আরো বলেন, ‘তোমরা তা করো না। কেননা আমি যদি কোন ব্যক্তিকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদাহ করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদাহ করতে। সেই প্রতিপালকের শপথ, যার হাতে মুহাম্মাদের প্রাণ! স্ত্রী তার স্বামীর প্রাপ্য অধিকার আদায় না করা পর্যন্ত তার রবের প্রাপ্য অধিকার আদায় করতে সক্ষম হবে না। স্ত্রী কোন কাজে ব্যস্ত থাকা অবস্থায় স্বামী তার সাথে জৈবিক চাহিদা পূরণ করতে চাইলেও স্ত্রীর পক্ষে তা প্রত্যাখ্যান করা উচিত নয়’ (ইবনু মাজাহ, হা/১৫১৫, ১৮৫৩; সনদ হাসান, সিলসিলা ছহীহাহ, হা/১২০৩; আদাবুয যিফাফ, পৃ. ১৭৮)।

ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন বা বিচ্ছেদের ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ে পিতা-মাতার আদেশ মান্য করা অপরিহার্য নয়। বরং স্বামীর আনুগত্য করা অধিকতর যরূরী’ (আল-ইনসাফ, ৮ম খণ্ড, পৃ. ৩৬২)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে সমস্ত নারী কোন উপযুক্ত কারণ ছাড়াই স্বামীর নিকট ত্বালাক্ব চায়, তার উপর জান্নাতের সুগন্ধিও হারাম’ (তিরমিযী, হা/১১৮৬-১১৮৭; আবূ দাঊদ, হা/২২২৬)।


প্রশ্নকারী : রুবেল সিনহা, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।





প্রশ্ন (৮) : মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর কবরের পাশে আযান দেয়া হাদীছ দ্বারা প্রমাণিত কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : আবূ হুরায়রাহ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘এমন সময় খুব বেশি দূরে নয়, মানুষ যখন জ্ঞানের সন্ধানে উটের কলিজায় আঘাত করবে (অর্থাৎ উটে আরোহণ করে দুনিয়া ঘুরে বেড়াবে)। কিন্তু মদীনার আলিমদের চেয়ে বড় কোন আলিম কোথাও খুঁজে পাবে না’ (তিরমিযী, হা/২৬৮০; মিশকাত, হা/২৪৬) মর্মে বর্ণিত হাদীছটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : আমরা সাধারণ জনগণ হয়ে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : এক ব্যক্তি জীবনে অনেকবার একটি পাপ করেছে এবং সে পাপ আর করবে না বলে বহুবার কসমও করেছে। কিন্তু বারবার সে কসম ভঙ্গ করে ফেলেছে। এখন অসুস্থ হয়ে পাপ ছেড়ে দিয়েছে। পরে সে জানতে পেরেছে যে, শপথের কাফ্ফারা দিতে হয়। এখন সে কীভাবে কাফ্ফারা দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : কেমন ব্যক্তি চাঁদ দেখার সাক্ষী দিলে ছিয়াম রাখা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : সাত দিনের পূর্বে সন্তান মারা গেলে আক্বীক্বা দেয়া লাগবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : ওড়না ছাড়া মেয়ে শিশু ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হক্ব বা সত্য কি একটি না একাধিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত টিস্যু পেপার ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কুরআন পুরাতন হওয়ায় অনেক পৃষ্ঠা ছিঁড়ে গেছে। এখন করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : কোন নবীর নামের আগে ‘হযরত’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কুরআন তেলাওয়াত করে মৃতের উপর ছাওয়াব বখশিয়ে দিলে সেই ছাওয়াব কি তারা পান? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ