শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
উত্তর : মূলনীতি হলো, উপার্জন ও ব্যবসা-বাণিজ্য করা পুরুষ ও নারী উভয়ের জন্যই বৈধ; সফরে হোক বা নিজ এলাকায় অবস্থানকালে হোক। আল্লাহ তা‘আলা বলেন, وَ اَحَلَّ اللّٰہُ الۡبَیۡعَ وَ حَرَّمَ الرِّبٰوا ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন’ (সূরা আল-বাক্বারাহ : ২৭৫)। এছাড়া নবী করীম (ﷺ)-কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ‘কোন উপার্জন সবচেয়ে উত্তম?’ তিনি বলেন, ‘মানুষের নিজের হাতের উপার্জন এবং প্রত্যেক বৈধ ও সৎ ব্যবসা’ (আহমাদ, হা/১৭৩০৭; মিশকাত, হা/২৭৮৩; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/৬০৭)

আরও প্রমাণিত যে, ইসলামের প্রারম্ভিক যুগে নারীরা শালীনতা ও সতর্কতা বজায় রেখে ক্রয়-বিক্রয় করতেন এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ করতেন না। তবে যদি কোন নারীর ব্যবসা-বাণিজ্য তাকে এমন অবস্থায় নিয়ে যায়, যাতে তাকে তার সেই সৌন্দর্য বা অঙ্গ-প্রত্যঙ্গ প্রকাশ করতে হয়, যা আল্লাহ প্রকাশ করতে নিষেধ করেছেন; যেমন মুখমণ্ডল। অথবা তাকে মাহরাম ছাড়া সফর করতে হয়, অথবা তার সঙ্গে গায়রে মাহরাম পুরুষদের এমন মেলামেশা ও মিশ্রণ ঘটে, যেখানে ফিতনার আশঙ্কা থাকে, তাহলে তার জন্য এ ধরনের ব্যবসা করা বৈধ হবে না। বরং তাকে তা থেকে বিরত রাখা ও নিষেধ করা আবশ্যক। কারণ সে একটি বৈধ বিষয় অর্জনের উদ্দেশ্যে হারাম কাজের মধ্যে লিপ্ত হচ্ছে (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ১৩/১৬-১৭ পৃ.)


প্রশ্নকারী : মোমেনা, সাতক্ষীরা।





প্রশ্ন (৩০) : অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ইসলামী রাজনীতিতে ন্যায়বিচার (العدل) ও জবাবদিহিতা (المحاسبة) কীভাবে নিশ্চিত করা হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আযানের সময় মাথায় কাপড় দেয়ার কোন গুরুত্ব আছে কী? না দিলে পাপ হবে কি?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জনৈক ব্যক্তির দাবি হল, রাসূল (ﷺ) যাদেরকে জান্নাতী বলে ঘোষণা দেননি তাদেরকে জান্নাতী বলা যাবে না। তাহলে আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-কে নিশ্চিত জান্নাতী বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : জুমু‘আর খুৎবা চলছে। এমতাবস্থায় ইমামের সঙ্গে মুক্তাদীগণ প্রয়োজনীয় কোন কথা বলতে পারে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : দোকানের চতুর্দিকে অনেক ছবি আছে। এমন স্থানে ছালাত আদায় করলে ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : রাত্রে স্বপ্নদোষ হলে, বুঝতে না পেরে ফজরের ছালাত আদায় করে নিলে, জানতে পারার পর কি ছালাত ক্বাযা করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : নবী-রাসূলদেরকে মু‘জিযা দান করার কারণ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জানাযার ছালাতের সময় লাশ সামনে রেখে মৃতের ঋণ ও অছিয়ত সংক্রান্ত কথা বলা ছাড়াও সমাজের বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনার সুযোগ দেয়া হয়। এরূপ করা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : স্বামী দেনমোহর পরিশোধ না করে মারা গেলে করণীয় কী? তাঁর রেখে যাওয়া সম্পত্তি আছে, ঐ সম্পত্তি থেকে অন্যান্য ওয়ারিছগণ দিতে নারাজ। এমতাবস্থায় আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : জানাযার ছালাতে দাঁড়ানোর সময় পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯): ‘আহাদ’ কি আল্লাহর নাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ