রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : শরী‘আতের বিধান হচ্ছে আক্বীদা দিয়ে দাওয়াতী কাজ শুরু করা। যেভাবে আমাদের নবী (ﷺ) সহ অন্য সকল নবী-রাসূলও শুরু করেছিলেন। আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, মু‘আয ইবনু জাবাল (রাযিয়াল্লাহু আনহু)-কে ইয়ামানের (শাসক নিয়োগ করে) পাঠানোর সময় আল্লাহর রাসূল (ﷺ) তাঁকে বলেছিলেন, তুমি অচিরেই আহলে কিতাব সম্প্রদায়ের নিকট যাচ্ছ। কাজেই তাদের কাছে যখন পৌঁছবে তখন তাদেরকে এ কথার দিকে দাওয়াত দিবে, ‘তারা যেন সাক্ষ্য দিয়ে বলে যে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ’ অর্থাৎ আল্লাহ ব্যতীত প্রকৃত কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহ‌র প্রেরিত রাসূল। যদি তারা তোমার এ কথা মেনে নেয় তবে তাদের বলবে যে, আল্লাহ তাদের উপর দিনে রাতে পাঁচ ওয়াক্ত ছালাত ফরয করেছেন। যদি তারা এ কথাও মেনে নেয় তবে তাদের বলবে যে, আল্লাহ তাদের উপর ছাদাক্বা (যাকাত) ফরয করেছেন, যা তাদের ধনীদের নিকট হতে গ্রহণ করা হবে এবং অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করে দেয়া হবে। তোমার এ কথা যদি তারা মেনে নেয়, তবে (কেবল) তাদের উত্তম মাল গ্রহণ হতে বিরত থাকবে এবং মযলুমের বদ-দু‘আকে ভয় করবে। কেননা, তার (বদ-দু‘আ) এবং আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না’ (ছহীহ বুখারী, হা/১৪৯৬, ৪৩৪৭; ছহীহ মুসলিম, হা/১৯)।

দাওয়াতের টার্গেটকৃত শ্রেণী যদি কাফির হয়, তাহলে তাদের ক্ষেত্রে এ পদ্ধতিটি প্রযোজ্য। আর দাওয়াতের টার্গেটকৃত শ্রেণী যদি মুসলিম হয়, তাহলে দ্বীনের যে বিষয়গুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তারা জানে না অথবা যে বিষয়গুলোতে তারা অবহেলা করে সে বিষয়গুলো তাদেরকে জানাতে হবে। এ ক্ষেত্রে গুরুত্বের বিবেচনা থেকে ক্রমধারা অবলম্বন করতে হবে এবং সঠিক স্থানে ও উপযুক্ত সময়ে তাদের দাওয়াত দিতে হবে (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ, ১২/২৩৮ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০২৬১, ১৭০৩)।


প্রশ্নকারী : ইমতিয়াজ, গোপালগঞ্জ।





প্রশ্ন (৮) : কোন গর্ভবতী গাভীর ৫ অথবা ৬ ছয় মাস পর যদি কোন রোগের কারণে মৃত্যুর উপক্রম হয়ে যায়। তবে সেই গাভীটিকে যব্হ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : তৃতীয় সিজারের সময় ডাক্তাররা মহিলার নাড়ি উল্টিয়ে দেয়। কারণ ৪র্থ সন্তান আসলে মহিলার জীবনের ঝুঁকি রয়েছে। এটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : সূদী ঋণ নিয়ে হজ্জ করলে হজ্জ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ‘আল্লাহর ইচ্ছায় গাছের পাতা পড়ে না বা কোন কাজ সংঘটিত হয় না’, না-কি ‘আল্লাহর হুকুমে গাছের পাতা ঝরে পড়ে না বা কোন কাজ হয় না’। কোন্ কথাটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কুরআনের কোন আয়াত ওযূ ছাড়া লেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ফজরের সুন্নত ফরযের আগে পড়তে না পারলে ছালাতের পর পড়ে নিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যারা নিজেকে ‘আহলে কুরআন’ দাবী করে বলে, আমরা কেবল কুরআন মানব, হাদীছ মানব না। এমন ব্যক্তিদেরকে কাফির বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কারো মেয়ের নাম ‘আনাবিয়া’ ও ‘আব্দিয়া’ রাখা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : পূর্ববর্তী কিতাবগুলো ছহীফা আকারে নাযিল হয়েছিল। এগুলো কি আল্লাহর কালাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : মসজিদে ছালাতের জায়গার সংকুলান হচ্ছে না। পূর্ব, দক্ষিণ ও পশ্চিমে কোনাকুনি তিন দিকে সরকারী রাস্তা হওয়ায় সে সব দিকে মাসজিদ বাড়ানোর সুযোগ নেই। আর দক্ষিণ দিকে পুরানো গোরস্থান। দক্ষিণ দিকে মাসজিদ বাড়াতে গেলে বহু পুরাতন ৩/৪ টি কবর পড়ছে। যা প্রায় ২০/২৫ বছর আগের। এক্ষণে উক্ত কবরগুলো মূল গোরস্থানে স্থানান্তরিত করে দক্ষিণ দিকে মাসজিদ সম্প্রসারণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৮) : মানুষ মারা গেলে চল্লিশা করা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ