শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
উত্তর : শরী‘আতে চিকিৎসা গ্রহণ এবং বৈধ ঔষধের মাধ্যমে রোগের চিকিৎসা করার নির্দেশ এসেছে। নবী করীম (ﷺ) বলেছেন, مَا أَنْزَلَ اللهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً ‘আল্লাহ এমন কোন রোগ অবতীর্ণ করেননি, যার জন্য তিনি কোন প্রতিকারও অবতীর্ণ করেননি’ (ছহীহ বুখারী, হা/৫৬৭৮)। উসামাহ ইবনু শারীক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, জনৈক বেদুঈন এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমরা কি চিকিৎসা গ্রহণ করব? তিনি বললেন, হ্যাঁ। হে আল্লাহর বান্দাগণ! তোমরা চিকিৎসা গ্রহণ করো। নিশ্চয় আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেননি, যার জন্য তিনি প্রতিকারও সৃষ্টি করেননি; তবে একটি রোগ ব্যতীত, আর তা হল বার্ধক্য’ (তিরমিযী, হা/২০৩৮, সনদ ছহীহ)

অতএব রোগ প্রতিরোধের জন্য এবং রোগ দেখা দিলে তা দূর করার জন্য শরী‘আতসম্মত চিকিৎসা বৈধ ও অনুমোদিত। তবে মনে রাখতে হবে, প্রকৃত আরোগ্য ও সুস্থতা একমাত্র আল্লাহ তা‘আলার পক্ষ থেকেই আসে। তাই চিকিৎসার সঙ্গে জীবন ও মৃত্যুর সম্পর্ক উপায় এর সম্পর্ক। অর্থাৎ চিকিৎসা করা একটি বৈধ ও গুরুত্বপূর্ণ কারণ, কিন্তু জীবনদান, মৃত্যু এবং আরোগ্যের প্রকৃত মালিক আল্লাহ তা‘আলা। মানুষ চিকিৎসা গ্রহণ করবে, কিন্তু তার ভরসা থাকবে আল্লাহর ওপর; কারণ ঔষধ ও চিকিৎসা কেবল মাধ্যম, আর শিফা দানকারী একমাত্র আল্লাহ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ২৪/৩৯৫-৩৯৬ পৃ.)


প্রশ্নকারী : সামিঊল, কুলপাড়া, রাজশাহী।





প্রশ্ন (২৯) : তারাবীহ-এর জামা‘আতে বিতরের ছালাতে ইমামের সশব্দে দু‘আ কূনূত পাঠ করা এবং মুক্তাদীগণের আমীন বলার কি কোন প্রমাণ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ছিয়াম পালনকারীর শ্বাসকষ্ট উপশমকারী স্প্রে (ইনহেইলার বা পাফার) ব্যববারের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মসজিদুল হারাম ও মসজিদে নববীর লাইভ আযানের উত্তর দিলে তার ছওয়াব পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ‘যে উত্তমরূপে ওযূ করে ছওয়াবের উদ্দেশ্যে তার কোন মুসলিম ভাইকে দেখতে যাবে, তাকে জাহান্নাম হতে ষাট বছরের পথ দূরে রাখা হবে’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১): জমি ক্রয় করার সময় কোন দৃঢ় নিয়ত ছিল না, সেখানে বাড়ি করব, না-কি ব্যবসা করব? এমতাবস্তায় উক্ত জমির উপর কি যাকাত ফরয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : পরবর্তীতে মূল্য বৃদ্ধির আশায় আলু-পেঁয়াজ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য স্টক রাখার ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : মাওলানা আবদুল মতীন বিন হুসাইন প্রণীত ‘জান্নাতের দুই রাস্তা : তাকওয়া ও তওবা’ শীর্ষক বইয়ে ‘আওলিয়াগণ আল্লাহপাকের ‘শানে-মাগফেরাত’-এর তাজাল্লীগাহ’ আলোচনায় বলা হয়েছে, আল্লাহওয়ালারা আল্লাহপাকের ‘ছিফাত‘-এর মাযহার’ তথা আল্লাহপাকের গুণাবলীর প্রকাশস্থল। এই কথার ভেতরে কি শিরক আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : একজন মেয়ে বিয়ে হওয়ার পরে তার স্বামীর হুকুম মানবে, না পিতার হুমুক মানবে? যদি পিতার অবাধ্য হয় তাহলে কি সে গুনাহগার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : অনিয়মিত ছালাত আদায়কারীর জানাযার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : মানহাজ কাকে বলে? মানহাজ কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? জনৈক আলিম বলেন, প্রত্যেক মুসলিমের উপর ‘সালাফী মানহাজ’ অনুসরণ করা আবশ্যক। প্রশ্ন হল- ‘সালাফী মানহাজ’ বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বিদেশে কাজের কারণে আমরা কয়েকজন জুমু‘আর ছালাতে অংশগ্রহণ করতে পারি না। এখন আমরা কি যোহরের ছালাত আদায় পারব, না-কি জুমু‘আর ছালাত আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : একজন বিবাহিত মহিলা এবং অবিবাহিত ছেলে যদি যেনা করে, তারপর সে ছেলে নিজের ভুল বুঝতে পেরে যদি তওবা করে; তাহলে তার তাওবা কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ