রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ‘ঈমান’-এর শাব্দিক অর্থ হল- স্বীকার করা, সত্যায়ন করা। আর ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা, মেনে নেয়া ইত্যাদি। আল্লাহর নির্দেশাবলীর সামনে আনুগত্যের মাথা নতকারী প্রত্যেক ব্যক্তিকে মুসলিম বলা হয়। এই দিক দিয়ে প্রত্যেক মুমিনই মুসলিম। তাই প্রথমে তাদের জন্য মুমিন শব্দ ব্যবহার করা হয় এবং পরে আবার তাদেরই জন্য মুসলিম শব্দ ব্যবহার করা হয়। এ থেকে প্রমাণ করা হয়েছে যে, লক্ষ্যার্থে উভয় শব্দের মধ্যে কোন পার্থক্য নেই, যদিও অনেকে পার্থক্য করে থাকেন। আল-কুরআনে কোথাও মুমিন আবার কোথাও মুসলিম শব্দ ব্যবহার করা হয়েছে। সেটা কিন্তু আরবী অভিধানে যে অর্থগুলো বলা হয়েছে সে দিক থেকে। কাজেই আভিধানিক প্রয়োগের তুলনায় শরী‘আতের পরিভাষাই বেশি প্রযোজ্য। কখনো কখনো ঈমান ও ইসলাম শব্দদ্বয় একই সঙ্গে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো একে অপর থেকে পৃথকভাবেও ব‌্যবহৃত হয়। যখন ঈমান ও ইসলাম শব্দদ্বয় একই সঙ্গে ব্যবহৃত হয়, তখন কিন্তু এরা পৃথক পৃথক অর্থে ব্যবহৃত হয়। তখন অভ্যন্তরীণ আমলকে ঈমান বলা হয়, আর বাহ্যিক আমলকে ইসলাম বলা হয়। প্রকৃতপক্ষে শারঈ পরিভাষার দিক দিয়ে উভয় শব্দের মধ্যে পার্থক্য শুধু ততটুকুই, যতটুক হাদীছে জিবরীল দ্বারা প্রমাণিত (ছহীহ বুখারী, হা/৫০; ছহীহ মুসলিম, হা/৯)। সুতরাং এখানে ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য করা হয়েছে। ইসলাম বলতে বুঝানো হয়েছে, বাহ্যিক আমল অর্থাৎ মুখের স্বীকারোক্তি ও দৈহিক আমলকে। আর ঈমান বলতে বুঝানো হয়েছে, অভ্যন্তরীণ আমল যথা অন্তরের বিশ্বাসকে। যেমন আল্লাহ তা‘আলা বলেন, ‘বেদুঈনরা বলে, ‘আমারা ঈমান আনলাম’। বলুন, ‘তোমরা ঈমান আননি, বরং তোমারা বল, ‘আমরা আত্মসমর্পণ করেছি’ (অর্থাৎ ইসলাম গ্রহণ করেছি)। কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ্‌ ও তাঁর রাসূলের আনুগত্য কর তবে তিনি তোমাদের আমলসমূহের ছওয়াব সামান্য পরিমাণও লাঘব করবেন না। নিশ্চয় আল্লাহ‌ ক্ষমাশীল, পরম দয়ালু’ (সূরা আল-হুজুরাত : ১৪)।

এখানে ঈমানকে অন্তরের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই আয়াত থেকে বুঝা যায়, ইসলামের থেকে ঈমান মর্যাদার দিক দিয়ে অনেক ঊর্ধ্বে। কেননা ইসলাম কখনো কখনো মুমিনদের বৈশিষ্ট্য হয়ে থাকে, আবার কখনো কখনো মুনাফিক্বদেরও বৈশিষ্ট্য হয়ে থাকে। আর যখন ঈমান ও ইসলাম একে অপর থেকে পৃথকভাবে ব‌্যবহৃত হয়, তখন কিন্তু এরা একই অর্থে ব্যবহৃত হয়। তাই কেউ যদি বলে, ‘আমি মুমিন’ অথবা ‘আমি মুসলিম’ এখানে দু’য়ের মধ্যে কোন পার্থক্য নেই। এই দিক দিয়ে প্রত্যেক মুমিনই মুসলিম এবং প্রত্যেক মুসলিমই হল মুমিন। আর যাঁরা মুমিন ও মুসলিমের মধ্যে পার্থক্য করেন, তাঁরা বলেন যে, এ কথা ঠিকই যে, এখানে কুরআন একই দলের জন্য মুমিন ও মুসলিম শব্দ ব্যবহার করেছে, তবে এর মধ্যে যে পার্থক্য আছে। সেই দিক দিয়ে প্রত্যেক মুমিন হল মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নাও হতে পারে। তাই বলা যেতে পারে, যদি ঈমান ও ইসলাম শব্দদ্বয় একই বাক্যে আসে, তাহলে ‘ইসলাম’ অর্থ হবে প্রকাশ্য আমল। আর ‘ঈমান’ অর্থ হবে আভ্যন্তরীণ বিশ্বাস। অথবা অভ্যন্তরীণ জিনিসগুলোর প্রতি বিশ্বাস রাখার নাম হল ঈমান এবং বিধি-বিধান ও ফরয কার্যাদি পালন করার নাম হল ইসলাম। যাই হোক এটা একটি ইলমী মতভেদ। আর প্রত্যেক দলের কাছে স্ব স্ব মতের পক্ষে দলীলও আছে (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৭/১৩-১৫, ৭/৪২১-৪২৪ ও ৪৭২-৪৭৪; ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব ইবনে বায, ৪/১৯৭; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১/৪৭-৪৯, ৪/৯২ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৪৮৭৯৩)।


প্রশ্নকারী : মারূফ, সুনামগঞ্জ।





প্রশ্ন (৩৪) : কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজন পরিমাপের সময় পণ্যের মোড়কের ওজনসহ পরিমাপ করা যাবে, না-কি আলাদাভাবে পরিমাপ করতে হবে? যেমন ৫০ কেজি চালের বস্তা পরিমাপ করার সময় বস্তার ওজন কি আলাদা মেপে নিতে হবে, না-কি বস্তাসহ ৫০ কেজি ধরা হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : মহিলাদের দ্বারা একটি ইয়াতীম বালিকা মাদরাাসা পরিচালিত হয়। যেখানে ৪৫/৫০ জন বাচ্চা আছে। যাদের বয়স ৭ বৎসর থেকে ১৫/১৬ বৎসর পর্যন্ত। তাদের ঘরের বাইরে খেলাধূলা করার কোনো সুযোগ নেই।  এমতাবস্থায়  তারা কি ঘরের মধ্যে লুডু, ক্যারাম বোর্ড ও দাবা, খেলতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বিদেশে কাজের কারণে আমরা কয়েকজন জুমু‘আর ছালাতে অংশগ্রহণ করতে পারি না। এখন আমরা কি যোহরের ছালাত আদায় পারব, না-কি জুমু‘আর ছালাত আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : প্রসিদ্ধ চার ইমামের জন্ম ও মৃত্যু তারিখ জানিয়ে বাধিত করবেন। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : সক্ষম পিতার সন্তান যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়, তাহলে পিতা কি তার পাপ থেকে বাঁচতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : যার চরিত্র যেমন, তার জীবনসঙ্গী বা স্ত্রী তেমন হবে। এটা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সর্বশেষ যে খাবার খেয়েছেন, তার মধ্যে পেঁয়াজ ছিল অন্যতম। বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : টিন শীট দিয়ে তৈরি মসজিদ নির্মাণ করা হয়েছে এখন তা ভেঙ্গে ইট দিয়ে তৈরি করা হবে তাহলে আগের টিনের ঘর কি বিক্রি করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যে ব্যক্তি চারের অধিক বিয়ে করেছে, ইসলামে তার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কোনও কর্মজীবী মহিলা যদি পারফিউম মেখে কর্মক্ষেত্রে যায় এবং সেখানে সে ওয়াক্তের ছালাত আদায় করে, তবে তার ছালাত কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : একজন ছেলে এক মেয়েকে বিয়ের জন্য পসন্দ করেছেন। কিন্তু পরে জানতে পারেন যে মেয়েটির হেপাটাইটিস-বি। এই মুহূর্তে তাকে বিয়ে করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : হালাক্বায়ে যিকির কাকে বলে? সম্মিলিত যিকির করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ