রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর :  ছালাত আদায়ের জন্য ওযূ (পবিত্রতা) থাকা শর্ত। তাই ওযূ ভেঙে গেলে সেই ছালাত আর ছহীহ থাকে না। নতুন করে ওযূ করে আবার শুরু করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! যখন তোমরা ছালাতে দাঁড়াতে চাও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত ধৌত কর’ (সূরা আল-মায়িদাহ : ৬)। এই আয়াত প্রমাণ করে, ছালাতের আগে ওযূ আবশ্যক।

ছালাতরত অবস্থায় বায়ু নির্গত হলে ওযূ ভেঙে যাবে। উক্ত অবস্থায় ছালাত ছেড়ে দিবে এবং ওযূ করে জামা‘আতে শরীক হবে (মুস্তাদরাক হাকেম, হা/৬৫৫, সনদ ছহীহ)। সালামের পর বাকী ছালাত পূর্ণ করবে। পূর্বে আদায়কৃত ছালাত ধরবে না। আলী ইবনু তালক্ব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘যখন কোন ব্যক্তির ছালাতের মধ্যে বায়ু নির্গত হয়, তখন সে যেন পুনরায় ওযূ করে এবং ছালাত আদায় করে’ (আবূ দাঊদ, হা/২০৫)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ওযূ ছাড়া ছালাত বাতিল, এ বিষয়ে মুসলিম উম্মাহর আলেমগণ একমত’ (আল-মাজমূ‘, ২/৬৭ পৃ.)। অতএব লজ্জার কারণে ছালাত চালিয়ে গেলেও সেই ছালাত সম্পূর্ণ বাতিল। এটা গুনাহের কাজ। কারণ সে জানে যে তার ওযূ নেই, তবুও ছালাত আদায় করছে। ইমাম ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি জেনেশুনে অপবিত্র অবস্থায় ছালাত আদায় করে, সে আল্লাহর আদেশের বিরোধিতা করে’ (আল-মুগনী, ১/২০০ পৃ.)।


প্রশ্নকারী : মাহফুয, রংপুর।





প্রশ্ন (১৫) : মাগরিবের সময় বাচ্চাকে বাইরে থাকলে বদ নযর লাগে, কান্নাকাটি করে ও বাচ্চাদের ক্ষতি হয় ইত্যাদি। উক্ত ধারণা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : একই আমল একাধিক নিয়তে করা যাবে কি? যেমন আইয়ামে বীযের ছিয়ামের তারিখে মাঝেমধ্যে সোম বা বৃহস্পতিবার পড়ে, এছাড়াও অন্যান্য অনেক আমল রয়েছে, যা আমল দেখতে একই কিন্তু তার ফযীলাত ভিন্ন ভিন্ন। তাহলে  সেই আমল একাধিক ফযীলত লাভের নিয়তে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : পরিবার বা আত্মীয়-স্বজনের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেয়া হয় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ইসলামে মানুষের মুখের উপর তার প্রশংসা করতে নিষেধ করা হয়েছে। কিন্তু বিভিন্ন মাহফিলে প্রধান বক্তা বা অতিথির আগমনে তার সম্মানার্থে উচ্চ প্রশংসা করা হয় বা শ্লোগান দেয়া হয়। এগুলো কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আমরা অনেকেই সরকারী চাকরী করি। অধিকাংশ মন্ত্রণালয় বিভিন্নভাবে সূদ ও ঘুষের সাথে জড়িত। উক্ত চাকরির বেতন হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কি? তবে তার কিছু হালাল অর্থও আছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : আমাদের এলাকায় অনেকেই ফজর ছালাতের পর ১৯ বার ‘বিসমিল্লা-হ’ পাঠ করে থাকে। এটা কতটুকু শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ইসলামিক বিধান অনুসারে মৃত মহিলা তার পিতা হতে প্রাপ্ত সম্পত্তির হকদার কি শুধু সন্তানেরা, নাকি তার স্বামীও? যদি স্বামী হকদার হয় এবং পরবর্তীতে বিয়ে করে তবে প্রাপ্ত সে সম্পত্তি কি তার দ্বিতীয় স্ত্রী বা তার সন্তানেরা পাবে? নাকি শুধু তার প্রথম স্ত্রীর সন্তানেরা পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : রাসূল (ﷺ) কখনো কি একাই ফরয ছালাতের পর মুনাজাত করেছেন?       - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি পাপ মুক্তের জন্য বিয়ে করে এবং বিয়ের পর স্ত্রী তার বাবার বাড়িতে থেকে দুইজন পৃথকভাবে লেখাপড়া করে, তাহলে কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : যে মেয়ে ফেসবুক মেসেঞ্জারে অন্য ছেলেদের সম্পর্ক করে কথা বলে। তাকে বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : অধিক সম্পদ পুলছিরাত পার হতে কষ্টের কারণ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ