রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
উত্তর : বণ্টন হবে এভাবে- পিতা-মাতার অংশ : পিতার জন্য ছয় ভাগের এক ভাগ (১/৬), মাতার জন্য ছয় ভাগের এক ভাগ (১/৬)। কারণ এখানে মৃতের সন্তান আছে। সন্তানের উপস্থিতিতে বাবা-মা পরিত্যাক্ত সম্পত্তির এক-ষষ্ঠমাংশ (১/৬) করে পাবেন। আল্লাহ তা‘আলা বলেন, ‘তার (মৃতের) সন্তান থাকলে, তার পিতা-মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির এক-ষষ্ঠাংশ। আর সে নিঃসন্তান হলে এবং কেবল পিতামাতাই উত্তরাধিকারী হলে, তার মাতার জন্য এক-তৃতীয়াংশ’ (সূরা আন-নিসা : ১১)।

স্ত্রীর অংশ : সন্তানের উপস্থিতিতে স্ত্রী পরিত্যক্ত সম্পত্তির এক-অষ্টমাংশ (১/৮) পাবেন। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমাদের সন্তান না থাকলে তাদের (অর্থাৎ স্ত্রীদের) জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক-চতুর্থাংশ, আর তোমাদের সন্তান থাকলে তাদের (অর্থাৎ স্ত্রীদের) জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক-অষ্টমাংশ। তোমরা যা ওয়াছিয়্যাত কর তা কার্যকর ও ঋণ পরিশোধ করার পর’ (সূরা আন-নিসা : ১২)। 

কন্যাদের অংশ : এক্ষেত্রে কন্যারা মোট পরিত্যক্ত সম্পত্তির দুই-তৃতীয়াংশ (২/৩) পাবে। কারণ তারা দুইয়ের অধিক। আল্লাহ তা‘আলা বলেছেন, ‘কিন্তু দু-এর অধিক কন্যা থাকলে, তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির দুই-তৃতীয়াংশ, আর মাত্র একটি কন্যা থাকলে, তার জন্য অর্ধাংশ’ (সূরা আন-নিসা : ১১)।

উল্লেখ্য, নির্ধারিত অংশগুলো মূল হিসসার (আসল মাসআলা) চেয়ে বেশি হয়ে গেছে, তাই মাসআলাটি ‘আওল’ (বৃদ্ধি) হবে, মূল ২৪ থেকে বেড়ে ২৭ হবে। অতএব সম্পদ ২৭ অংশে ভাগ করা হবে। যথা: স্ত্রীর জন্য (১/৮)=৩ অংশ, পিতার জন্য (১/৬)=৪ অংশ, মাতার জন্য (১/৬)=৪ অংশ এবং কন্যাদের জন্য (২/৩)=১৬ অংশ।

যেহেতু কন্যাদের মোট অংশ (১৬) তাদের তিনজনের মধ্যে সমানভাবে বিভক্ত হয় না, তাই মাসআলাটি ছহীহ (শুদ্ধ) করার জন্য কন্যাদের সংখ্যা (৩) দ্বারা ২৭-কে গুণ করা হবে। ফলে মোট অংশ হবে ৮১। তখন বণ্টন হবে এভাবে- স্ত্রী (১/৮)=৯ অংশ, পিতা (১/৬)=১২ অংশ, মাতা (১/৬)=১২ অংশ এবং কন্যারা (২/৩)=৪৮ অংশ। আর প্রত্যেক কন্যা পাবে=১৬ অংশ করে (ছহীহ বুখারী, হা/৬৭৩২; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২০২০০৩)।


প্রশ্নকারী : রাসেল, মানিকগঞ্জ।





প্রশ্ন (৫০) : বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মূল জামা‘আতের পর ছালাত আদায়ের সময় ইক্বামত দিয়ে শুরু করায় মসজিদের খাদিম বলেন যে, মূল জামা‘আত হয়ে গেলে পরে ইক্বামত দেয়া যাবে না। তার উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : শা‘বান মাসের ছিয়াম গোটা মাস রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : জনৈক বক্তা বলেছেন, হজ্জ করার পূর্বে কোন অবস্থাতেই ওমরাহ পালন করা যাবে না? উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : অনলাইনে অর্থাৎ ফেসবুক পেইজের মাধ্যমে বিভিন্ন বই বিক্রি করা যেমন, বাংলা গল্পের, উপন্যাসের, ইংরেজি বিভিন্ন লেখকের Novel, History, Science, Fiction, Fantasy, Romantic, Motivational ইত্যাদি বই বিক্রি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : রাসূলুল্লাহ (ﷺ)-এর নামে মসজিদ বা অন্য কোথাও দান-ছাদাক্বাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কুরবানীর গোশত কয় ভাগ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ইসলামে নেককার দরিদ্রদের ইহকালীন ও পরকালীন মর্যাদা কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : স্ত্রীর ভরণ-পোষণ না দিলে স্বামী গুনাহগার হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণীর ‘সাহিত্যপাঠ’ বইয়ে কবি মীর মশাররফ হোসেনের রচিত ‘কারবালা প্রান্তর’ গদ্যাংশে রয়েছে, ‘হোসেনের অশ্ব প্রভুর হস্ত’। এমন কথা বিশ্বাস করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : যে মেয়ে ফেসবুক মেসেঞ্জারে অন্য ছেলেদের সম্পর্ক করে কথা বলে। তাকে বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মালাকুল মাওত কিভাবে একসাথে একাধিক ব্যক্তির জান কবয করেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : রিযিক্বের সন্ধানে কি ফজরের ছালাতের পরেই বেরিয়ে পড়তে হবে? অনেকের দোকান কিংবা চাকুরিতে যাওয়ায় বিলম্ব হয়। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ