রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : অন্যের সম্পদ আত্মসাৎ করা নিকৃষ্ট অপরাধ এবং কাবীরা গুনাহ। আল্লাহ তা‘আলা বলেন, ‘যারা অন্যায়ভাবে ইয়াতীমদের সম্পদ খায়, তারা নিজেদের পেটে আগুন ভরে নিচ্ছে। আর তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে’ (সূরা আন-নিসা : ১০)। অর্থাৎ অন্যের হক ভক্ষণ করা জাহান্নামে প্রবেশের কারণ। যার সম্পদ আত্মসাৎ করা হয়েছে, তা ফেরত না দেয়া পর্যন্ত দায় থেকে মুক্তি নেই। যার সম্পদ নেয়া হয়েছে, সে যদি জীবিত থাকে বা তার উত্তরাধিকারী থাকে, তাহলে যতটুকু নেয়া হয়েছিল, তা ফেরত দিতে হবে। কিন্তু যদি সেই ব্যক্তিকে পাওয়া না যায় অথবা সে মারা গেছে এবং উত্তরাধিকারীদের পাওয়া না যায়, তাহলে শরী‘আতের বিধান হলো- তার পক্ষ থেকে সেই পরিমাণ অর্থ ছাদাকা করে দেয়া। এতে আশা করা যায়, আল্লাহ তা কবুল করবেন। এরপর আন্তরিকভাবে তওবা করতে হবে। সেই সাথে ভবিষ্যতে এরকম না করার দৃঢ় সংকল্প করতে হবে। আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। ইমাম ইবনু তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘যদি যার হক নেয়া হয়েছে তাকে পাওয়া না যায়, তাহলে তার পক্ষ থেকে ছাদাক্বাহ করে দিতে হবে; এতে আশা করা যায় আল্লাহ তা কবুল করবেন’ (মাজমূঊল ফাতাওয়া, ২৯/৩২১ পৃ.)। আল্লাহর রহমতের প্রতি আশা রাখতে হবে। তিনি বলেন, ‘নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন’ (সূরা আয-যুমার : ৫৩)। অর্থাৎ যদি তওবা আন্তরিক হয় এবং হক আদায়ের চেষ্টা করা হয়, তাহলে আল্লাহ তা‘আলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ।


প্রশ্নকারী : গোলাম রাব্বী, বরিশাল।





প্রশ্ন (১৮) : যিলহজ্জ মাসের প্রতিটি দিনের ছিয়াম এক বছরের ছিয়ামের সমতুল্য। এর প্রতিটি রাতের ইবাদত লায়লাতুল ক্বদরের ইবাদতের সমতুল্য। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ইসলামে মৃত্যু সংবাদ প্রচার করা নিষেধ। কিন্তু ইদানিং অনলাইনে ব্যাপকভাবে ‘মৃত্যু সংবাদ’ প্রচার করা হয়। প্রশ্ন হল, অনলাইনে মৃত্যুসংবাদ প্রচার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কসমের শব্দ কি ‘আল্লাহ’ হতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : সন্তানের উপর হজ্জ ফরয হলে সেই টাকা দিয়ে পিতা-মাতাকে হজ্জে পাঠানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা হজ্জ করলে হজ্জ হবে কি? সন্তানের হারাম পথে উপার্জিত অর্থ দিয়ে পিতা-মাতা হজ্জ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : গ্রাম অঞ্চলে অল্প শিক্ষিত মহিলারা রাগের মাথায় গালি দেয়, ‘আল্লার ঘরের আল্লা আমার কপালে শান্তি দিলা না’ (নাউজুবিল্লাহ)। এই কথা বললে সে কি মুসলিম থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : কোন ব্যক্তি যদি আরোগ্য লাভের আশায় নিজে কুরআন তেলাওয়াত করে বা কুরআন খতম করে পানিতে ফুঁ দিয়ে তা খায়, তাহলে জায়েয হবে কি? মৃত ব্যক্তির জন্য কি কুরআন খতম করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : বিভিন্ন ধরনের ঔষধ, খাবার বা অন্যান্য প্যাকেটের সাথে মানুষ বা জীবজন্তুর ছবি দেয়া থাকে। এগুলো থেকে বাঁচার উপায় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জিনে আক্রান্ত রোগীর কোন চিকিৎসা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : বিকাশ, রকেট এই ধরণের অফিসের আইটি সেক্টরে চাকরি করাটা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : পালিত পুত্র-কন্যা কি পালক পিতা-মাতার জন্য এবং তাদের প্রকৃত সন্তানদের ক্ষেত্রে মাহরাম হিসাবে গণ্য হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : দাঁত সাজানো কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ