রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : কাফির দেশে ভ্রমণ করা জায়েয নয়। কারণ এতে আক্বীদা ও চরিত্রের উপর বিপদ রয়েছে, কাফিরদের সাথে মেলামেশা ও তাদের মাঝে বসবাসের বিষয় রয়েছে। তবে যদি যরূরী প্রয়োজন ও বৈধ উদ্দেশ্য থাকে- যেমন এমন চিকিৎসার জন্য ভ্রমণ, যা মুসলিম দেশে সম্ভব নয়, অথবা এমন পড়াশোনার জন্য, যা মুসলিম দেশে পাওয়া যায় না; অথবা ব্যবসার উদ্দেশ্যে-তাহলে এসব বৈধ উদ্দেশ্যের জন্য কাফির দেশে ভ্রমণ করা জায়েয। শর্ত হল, নিজের দ্বীনের সব বিধান সংরক্ষণ করতে পারা, ইসলামের প্রকাশ্য ইবাদতসমূহ পালন করার সক্ষমতা থাকা এবং প্রয়োজনের পরিমাণেই সেখানে অবস্থান করে দ্রুত মুসলিম দেশে ফিরে আসা। কিন্তু শুধু ভ্রমণের উদ্দেশ্যে কাফির দেশে ভ্রমণ করা জায়েয নয়, কারণ মুসলিমের এর কোন প্রয়োজন নেই এবং এতে যে ক্ষতি ও দ্বীনের ঝুঁকি রয়েছে, তার তুলনায় কোন লাভ নেই, বরং ক্ষতিই বেশি’ (আল-মুনতাক্বা মিন ফাতাওয়া আল-ফাওযান, প্রশ্ন নং-২২১)।

শাইখ মুহাম্মাদ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, কাফির দেশগুলোতে পর্যটনের উদ্দেশ্যে ভ্রমণ করা মুসলিমের দ্বীনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। কারণ এসব দেশে এমন সব গুনাহ ও অশ্লীলতা চোখে পড়ে, যা হৃদয়কে আঘাত করে, ঈমান দুর্বল করে এবং দ্বীনি গায়রত (ধর্মীয় আত্মসম্মান) নষ্ট করে দেয়। এ কারণেই আলিমগণ এ ব্যাপারে কঠোরতা অবলম্বন করেছেন এবং সাধারণভাবে তা নিষেধ করেছেন (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৯৮১১৭)।


প্রশ্নকারী : আব্দুর রব, বরিশাল।





প্রশ্ন (১৩) : দরিদ্র মুহাজিরগণ পাঁচশ’ বছর আগে জান্নাতে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ‘ঈমান ও ইসলাম’-এর অর্থ ও পার্থক্য কী? এতোদুভয়ের মধ্যে কোন্টি আগে গ্রহণ করা মানুষের জন্য প্রয়োজন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ব্রিটিশ আইনে পরিচালিত বাংলাদেশের কোন আদালতে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : খিযির (আলাইহিস সালাম) কি নবী ছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ‘আমরা চাইলে জীবনের প্রতিটা মুহূর্তকেই আনন্দময় করে তুলতে পারি’, এরূপ বলা কি শিরক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জিনেরা কি মানুষের ক্ষতি করতে পারে? কারীন জিন কি মানুষের সাথে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ঘরের ভিতর বিছানা বিছানোর নির্দিষ্ট কোন দিক আছে কি? যেমন- পূর্ব-পশ্চিম না উত্তর-দক্ষিণ। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : পবিত্র কুরআনের সূরা ইবরাহীম এর ৩৪ নং আয়াতে মহান আল্লাহ তার নে‘মতের শুকরিয়া আদায় করার কঠিন নির্দেশ দিয়েছেন। সাথে সাথে একথাও বলেছেন যে, মানুষ অতিশয় যালিম এবং অকৃতজ্ঞ। প্রশ্ন হল- আমরা কিভাবে আল্লাহর নে‘মতের শুকরিয়া আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হাজারে আসওয়াদ পাথরের ইতিহাস সম্পর্কে জানাতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বিতর ছালাতে দু‘আ কুনুত কোন্ সময় পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : পূর্ববর্তী কিতাবগুলো ছহীফা আকারে নাযিল হয়েছিল। এগুলো কি আল্লাহর কালাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কুরআন তেলাওয়াত করে মৃতের উপর ছাওয়াব বখশিয়ে দিলে সেই ছাওয়াব কি তারা পান? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ