রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
উত্তর : রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের আগে কা‘বার পাশে, যেখানে মূর্তি ছিল, সেখানে ছালাত আদায় করেছেন এই বক্তব্য সঠিক নয়। কুরআন, ছহীহ সুন্নাহ ও আলেমদের ফাতাওয়া অনুযায়ী এ দাবিটি ভিত্তিহীন। মক্কা বিজয়ের আগে কা‘বার আশেপাশে মূর্তি স্থাপন করা ছিল। ছহীহ বুখারী ও ছহীহ মুসলিমে এসেছে, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ) কা‘বায় প্রবেশ করেন এবং ভেতরে থাকা ৩৬০টি মূর্তি ভেঙে ফেলেন। হাদীছে এসেছে,

وَجَاءَ رَسُوْلُ اللهِ ﷺ حَتَّى اسْتَلَمَ الْحَجَرَ وَطَافَ بِالْبَيْتِ هُوَ وَصَاحِبُهُ ثُمَّ صَلَّى

‘রাসূল (ﷺ) এসে পাথরের মূর্তিগুলো ভেঙে ফেললেন এবং কা‘বা ত্বাওয়াফ করলেন। অতপর ছালাত আদায় করলেন’ (ছহীহ মুসলিম, হা/২৪৭৩)।

মূর্তি থাকা অবস্থায় রাসূল (ﷺ) কা‘বার ভেতরে কিংবা পাশে ছালাত আদায় করেছেনÑ
এর কোন ছহীহ প্রমাণ নেই। বরং ছহীহ হাদীছ প্রমাণ করে যে, মূর্তি ভেঙে ফেলার পরই তিনি ছালাত আদায় করেন। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ডের আলেমগণ ফাতাওয়া দিয়েছেন যে, ‘নবী (ﷺ) কখনো মূর্তি থাকা অবস্থায় কা‘বার ভেতরে ছালাত আদায় করেননি। তিনি কেবল মূর্তিগুলো ভেঙে ফেলার পর ছালাত আদায় করেন (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ফৎওয়া নং-৪০২৭)। ইমাম ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মক্কা বিজয়ের পূর্বে নবী (ﷺ) কা‘বার পাশে ছালাত আদায় করেননি। বিজয়ের দিনে মূর্তিগুলো ভেঙে ফেলার পরই তিনি ভেতরে প্রবেশ করে ছালাত আদায় করেন’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ৬/৩৪৮ পৃ.)। অতএব, যে বক্তব্যে বলা হয় যে মূর্তি থাকা অবস্থায় রাসূল (ﷺ) কা‘বার পাশে ছালাত আদায় করেছেন- তা ছহীহ নয়, বরং দলীলবিহীন এবং ভুল।


প্রশ্নকারী : নামে প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।





প্রশ্ন (১৫) : আমাদের দেশে অসংখ্য মহিলা গার্মেন্টস কর্মী কাজ করে থাকেন। তারা যখন কাজ করেন, তখন অনেক ক্ষেত্রেই পর্দার লঙ্ঘন হয়। তাদের ব্যাপারে ইসলামের দিক-নির্দেশনা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বাড়িতে কয়েকদিন পরপর মাকড়সা জাল বুনে। মাকড়সার জাল পরিষ্কার করার সময় যদি মাকড়সাকেও মেরে ফেলা হয়, তাহলে কি গুনাহ হবে? ঘরে মাকড়সার জাল থাকলে অভাব অনটন দেখা দেয়এ এটা কি সঠিক কথা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : রাসূল (ﷺ) মক্কা বিজয়ের আগে মূর্তি থাকা অবস্থায় কা‘বার পাশে ছালাত আদায় করেছেন মর্মে বক্তব্য কি সঠিক? উল্লেখ্য যে, জানা যায় যে, মক্কা বিজয়ের আগে কা‘বা ঘরের ভিতরে ৩৬০টি মূর্তি ছিল। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : মহিলারা কাঁচের চুড়ি অথবা বাজনাযুক্ত অলংকার পরিধান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : প্রচলিত আছে যে, রাসূল (ﷺ)-এর যে নিয়মে চুল রাখতেন সেই নিয়মকে ‘বাবরী চুল’ বলা হয়। আসলে ‘বাবরী চুল’ দ্বারা কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমার বাবার মাসিক আয় জানি না। অনেক রকম কাজ করে উপার্জন করেন। সরকার আমার ইনস্টিটিউটকে উপবৃত্তি প্রদান করে থাকে আর আমি যতদুর জানি যাদের বাবার মাসিক ইনকাম ২০ হাজার টাকার বেশি তাদের সরকার উপবৃত্তি দিবে না। এমতাবস্থায় আমি কী করতে পারি? আমার উপবৃত্তি গ্রহণ করা জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কাদিয়ানী কি বন্ধু হতে পারে? কাদিয়ানীদের সাথে কেমন ব্যবহার করা উচিত? তাদের বাড়িতে খাওয়া-দাওয়া করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : প্রচলিত আছে যে, আল্লাহর দু’হাতই ডান হাত। কিন্তু মিশকাতে একটি হাদীছে বর্ণিত হয়েছে, আল্লাহর ডান ও বাম দু’হাতই রয়েছে। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ব্রিটিশ আইনে পরিচালিত বাংলাদেশের কোন আদালতে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : চিকিৎসার প্রয়োজন হলে কোন নারীর আওরাত কোন পুরুষের সামনে প্রকাশ করার বিধান কী? অনুরূপভাবে কোনো পুরুষের আওরাত কোন নারীর সামনে চিকিৎসার জন্য প্রকাশ করার বিধান কী? আর যদি একজন খ্রিস্টান মহিলা ডাক্তার (নারী চিকিৎসক) এবং একজন মুসলিম পুরুষ ডাক্তার ছাড়া আর কেউ না থাকে, তাহলে কার কাছে চিকিৎসা নেয়া উত্তম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : শরী‘আতের দৃষ্টিতে শাফা‘আত কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ