শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
উত্তর : শর্তসাপেক্ষে চিকিৎসার প্রয়োজনের কারণে কোন পুরুষের আওরাত কোন নারীর সামনে অথবা কোন নারীর আওরাত কোন পুরুষের সামনে প্রকাশ করা জায়েয। শর্ত দু’টি হল: প্রথম শর্ত: ফিতনা (কুপ্রবৃত্তি, যৌন আকর্ষণ বা অনৈতিকতার আশঙ্কা) থেকে নিরাপদ থাকতে হবে। দ্বিতীয় শর্ত: নির্জন অবস্থান হওয়া যাবে না। অতএব, যদি চিকিৎসার প্রয়োজন দেখা দেয় এবং এই দু’টি শর্ত পূরণ হয়, তাহলে প্রয়োজনীয় পরিমাণে আওরাত উন্মুক্ত করে চিকিৎসা গ্রহণ করা বৈধ। আর যদি একজন বিশ্বস্ত ও নিরাপদ খ্রিস্টান নারী চিকিৎসক এবং একজন মুসলিম পুরুষ চিকিৎসক এই দু’জনের মধ্যে নির্বাচন করতে হয়, তাহলে নারীর চিকিৎসার ক্ষেত্রে বিশ্বস্ত খ্রিস্টান নারী চিকিৎসকই মুসলিম পুরুষ চিকিৎসকের চেয়ে অগ্রাধিকারযোগ্য। কারণ তিনি নারী এবং রোগিণীরই সমজাতীয় (একই লিঙ্গের), পক্ষান্তরে পুরুষ চিকিৎসক তার সমজাতীয় নন। আমরা আল্লাহ তা‘আলার কাছে প্রার্থনা করি, তিনি যেন মুসলিমদের অবস্থা সংশোধন করে দেন (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, প্রশ্ন নং- ১৭৫, ১২/২১৮ পৃ.)


প্রশ্নকারী : রাসেল হাওলাদার, বরিশাল।





প্রশ্ন (১৫) : ইমাম মসজিদের মেহরাবের কোথায় দাঁড়াবে? মেহরাবের ভিতরে, না-কি বাইরে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কুরআনুল কারীমের প্রতিযোগিতা অনুষ্ঠাগুলোতে নারীদের কণ্ঠে কুরআন তেলাওয়াত করা হয়। উক্ত নারীকণ্ঠে কুরআন তেলাওয়াত শুনা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : ‘সালামালাইকুম’ অর্থ কী? এভাবে সালাম দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : টিকটিকির লালা কি নাপাক? উক্ত লালা কোন কাপড়ে লেগে গেলে তা-কি নাপাক হয়ে যায় এবং নাপাক কাপড় পরে অন্য কোন নাপাক কাপড় ধরলে কি ঐ কাপড়ও নাপাক হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : জামে মসজিদের কমিটির পদ নিয়ে দুই দলের মধ্যে কোন্দল হয়। ২য় দলটির মনের মত প্রার্থীকে কমিটিতে না নেয়ায় তারা উক্ত মসজিদ থেকে ১০০ বা ২০০ মিটার দূরে নতুন জামে মসজিদ তৈরি করেছে এবং তারা সেখানে জুম‘আহ আরম্ভ করেছে। প্রশ্ন হল- উক্ত কারণে মসজিদ বিভক্ত করা এবং নতুন মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ওশর কিভাবে বের করতে হবে? উৎপাদন খরচ ও কর্মচারীদের মজুরী দেয়ার পর অবশিষ্ট ফসল দ্বারা, না-কি তাদের মজুরী দেয়ার পূর্বে মোট ফসল থেকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : যোহরের ছালাত আদায় করতে গিয়ে দেখা যায় যে, জামা‘আত শুরু হতে কিছু সময় বাকী আছে, এমতাবস্থায় কোন ব্যক্তির যদি ফজর ক্বাযা থাকে, তাহলে সে আগে ক্বাযা আদায় করবে, না-কি যোহরের সুন্নাত পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কোন মুক্তাদি যদি মাগরিবের ছালাতে ইমামের সাথে এক রাক‘আত পান, তাহলে পরবর্তী দুই রাক‘আতেই তিনি কী সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, না-কি এক রাক‘আতে মিলাবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : পরিবারের একজন কুরবানী করলে সবার পক্ষ থেকে তা হয়ে যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ‘হাসান’ হাদীছের উপর আমল করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বিবাহের সুন্নাতী তরীকাগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ছালাত কি ব্যক্তিগত ইবাদত? কারণ অনেককে ছালাতের জন্য ডাকলে তারা বলে, নামাজ পড়া না পড়া আমার ব্যাপার। এ ধরনের কথা বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ