রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : উক্ত বক্তব্য সঠিক। শরী‘আতের নির্দেশনা অনুযায়ী বাচ্চাদের মাগরিব থেকে এশা পর্যন্ত ঘরের মধ্যে রাখা এবং ঘরের দরজা ও জানালা বন্ধ রাখা মুস্তাহাব। জাবির ইবনু আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ‘রাত্রি যখন ঘনিভূত হবে অথবা তোমরা যখন সন্ধ্যায় উপনীত হবে, তখন তোমরা তোমাদের সন্তানদের ঘরের মধ্যে রাখবে। কেননা এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। অতঃপর রাত্রির কিছু অংশ অতিবাহিত হলে তাদের ছেড়ে দিতে পার এবং আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাগুলো বন্ধ করে রাখ। কেননা শয়তান কোন বন্ধ দরজা খুলতে পারে না এবং আল্লাহর নাম উচ্চারণ করে তোমরা তোমাদের পানির পাত্রের মুখ বেঁধে রাখবে এবং আল্লাহর নাম উচ্চারণ করে তোমরা তোমাদের বাসনগুলো আবৃত রাখবে, কমপক্ষে তার উপর একটি কাঠিও রেখে দেবে। আর তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে (ছহীহ বুখারী, হা/৩২৮০, ৩৩০৪,; ছহীহ মুসলিম, হা/২০১২)। জাবির ইবনু আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) বলেছেন,

لَا تُرْسِلُوْا فَوَاشِيَكُمْ وَصِبْيَانَكُمْ إِذَا غَابَتِ الشَّمْسُ حَتَّى تَذْهَبَ فَحْمَةُ الْعِشَاءِ فَإِنَّ الشَّيَاطِيْنَ تَنْبَعِثُ إِذَا غَابَتِ الشَّمْسُ حَتَّى تَذْهَبَ فَحْمَةُ الْعِشَاءِ

‘তোমরা তোমাদের গৃহপালিত জন্তু এবং সন্তান-সন্ততিদেরকে সূর্যাস্তের সময় বাহির হতে দিবে না যতক্ষণ না এশার কালো অন্ধকার দূরীভূত হয়। কারণ সূর্যাস্তের পর থেকে এশার কালো অন্ধকার অতিবাহিত হওয়া পর্যন্ত শয়তান বিচরণ করতে থাকে’ (ছহীহ মুসলিম, হা/২০১৩)।


প্রশ্নকারী : তাসনীম, চাঁদপুর।




প্রশ্ন (২৯) : রংধনু অংকিত পাঞ্জাবী কিংবা শার্ট পড়ে ছালাত আদায় করা যাবে কি কিংবা এরূপ জামা গায় দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : পরিবারের একজন কুরবানী করলে সবার পক্ষ থেকে তা হয়ে যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : হালাল ১০ টাকা ধার করে একটা কলম কিনে হারাম টাকা দিয়ে ধার পরিশোধ করলে ক্রয়কৃত কলমটি কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : ঈদের রাতে ইবাদত করার কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আমার ছেলে ঘরের ফ্লোরে বাথরুম করে কমোডে বসতে পারে না। তখন আমি বাচ্চাদের টিস্যু দিয়ে ফেলে দেই আর পরিষ্কার করে দেই। এখন সেই মেজেতে কি ছালাত পড়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : হাদীছে জুমু‘আর খুত্ববাহ সংক্ষিপ্ত ও ছালাত দীর্ঘায়িত করার কথা বর্ণিত হয়েছে। এই হাদীছের ব্যাখ্যা কী? উলামায়ে কিরাম কী বলেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : মুমিন ও‌ মুসলিমের মধ্যে কোন পার্থক্য আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আমার বাবা সূদের উপরে টাকা নিয়ে গরুর খামার দিতে যাচ্ছে আমি ঐ খামারে কাজ করতে চাচ্ছি না বিধায় আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন। এখন আমার কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ফিতরার পরিমাণ হিসাবে কেউ বলছেন এক ছা‘ সমান আড়াই কেজি, কেউ পৌনে তিন কেজি, কেউ তিন কেজি বলছেন। আসলে এ বিষয়ে সঠিক সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : নির্দিষ্ট মুনাফার শর্তে ব্যাংকে অর্থ জমা (ডিপোজিট) রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : অসাবধানতাবসত পেশাবের ফোঁটা শরীরে বা কাপড়ে লেগে গেলে করণীয় কী? আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : হজ্জ মানুষের পাপকে ধুয়ে দেয়, যেভাবে পানি ময়লাকে ধুয়ে দেয়। এই হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ