রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : যাবে না। ফল পোক্ত হওয়া বা পাকার উপযুক্ত হওয়ার আগে ক্রয় বিক্রিয় করা নিষিদ্ধ। যেমন রাসূল (ﷺ) কয়েক বছরের চুক্তিতে ফলের গাছ বা বাগান বিক্রি করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫৩৬ ও ১৫৩৪)। অন্য হাদীছে বলেন,

لَا تَبْتَاعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ وَتَذْهَبَ عَنْهُ الآفَةُ قَالَ يَبْدُوَ صَلَاحُهُ حُمْرَتُهُ وَصُفْرَتُهُ

‘ফল পরিপক্ক হওয়ার আগে এবং প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পূর্বে তোমরা ফল ক্রয় করো না। রাবী বলেন, খাওয়ার যোগ্য হওয়ার অর্থ হল, লাল বর্ণ ও হলদে রং ধারণ করা’ (ছহীহ মুসলিম, হা/১৫৩৪; ছহীহ বুখারী, হা/২১৮৩)। এ মর্মে আরো অনেক হাদীছ এসেছে। আর অধিকাংশ ফক্বীহ এটাই বলেছেন। তবে কেউ কেউ জমি লিজ নেয়ার উপর ক্বিয়াস করে ফলের বাগান ভাড়া দেয়াকে জায়েয বলেছেন যেটা ঠিক নয়। যেমন ইমাম ইবনু তাইমিয়্যাহ, ইবনু উছায়মীন প্রমুখ (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২৯/৫৯, ৩০/১৫১-১৫২; যাদুল মা‘আদ, ৫/৮২৫, ৬/২০৩-২০৮; আশ-শারহুল মুমৃিত‘, ৬/৯০)।


প্রশ্নকারী : আবু সাঈদ সাকিব, বিরল, দিনাজপুর।





প্রশ্ন (৩২) : যারা সীমান্ত এলাকায় বসবাস করে তারা রক্ষী বাহিনীকে ঘুষ দিয়ে ভারত থেকে বিভিন্ন মাল নিয়ে এসে ব্যবসা করে। এই ব্যবসা কি হালাল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : বর্তমান যুগের ইহুদী ও খ্রিষ্টান রমণীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কেক ও চকলেটের উপর ‘আল্লাহ’ লেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমার স্বামী দূরে থাকেন! প্রায় তিন মাসের অধিক সময় পর বাসায় আসেন! কিন্তু এর মধ্যবর্তী সময়টিতে উনি আমায় ভিডিও কলে রেখে মাস্টারবেশন করে নিজের চাহিদা পূরণ করেন! এবং আমাকেও এমনটা করতে বলেন! এটা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : রবীঊল আউয়াল মাসে কি নির্দিষ্ট কোন ইবাদত আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘রাসূল (ﷺ)-এর আবির্ভাবের পূর্বে সমস্ত নবীর ক্বিবলাহ বাইতুল মাক্বদিছ ছিল’ এই কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ছালাত অবস্থায় মোবাইলে রিংটোন বাজলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কছর ছালাত কখন পড়তে হবে? বাড়ি থেকে কোন কাজের প্রয়োজনে বা বেড়ানোর উদ্দেশ্য ২/৩ দিনের জন্য ঢাকা বা অন্য কোন যেলায় গেলে কি ছালাত ক্বছর ও জমা করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : শান্তিপূর্ণ বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, মানববন্ধন করা কী ইসলামে জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : প্রতি বছর ‘আরাফার দিন (৯ যিলহজ্জ) ছিয়াম রাখা সুন্নাত। কিন্তু বাংলাদেশের হিসাব অনুযায়ী সাধারণত ৮ কিংবা ৭ যিলহজ্জ তারিখে ‘আরাফা হয়। এক্ষণে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : কাবীরা গুনাহ থেকে মুক্ত না থাকলে নেক আমলের মাধ্যমে কি কোন ছাগীরা গুনাহ ক্ষমা পাওয়া যাবে না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
 প্রশ্ন (১৫) : পুরুষের জন্য রেশমের পোশাক পরিধান করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ