রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : ইসলামী শরী‘আত কোন পেশার কারণে বিয়ে হারাম ঘোষণা করে না, যদি সেই মেয়ে ঈমানদার, চরিত্রবান ও শারঈ দিক থেকে বৈধ হয়। একজন নার্স মেয়েকে বিয়ে করা সম্পূর্ণ হালাল যদি সে ছালাত আদায়কারী, পর্দাশীলা, চরিত্রাবান, হারাম কাজ বা হারাম সম্পর্কের মধ্যে না থাকে, তার চাকরির পরিবেশ শরী‘আতের সীমারেখা লঙ্ঘন না করে। যেমন পরপুরুষের সঙ্গে অহেতুক মিশ্রণ, শারীরিক স্পর্শ ইত্যাদি। হাদীছে এসেছে, নবী (ﷺ) বলেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। যথা: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দ্বীনদারী। সুতরাং তুমি দ্বীনদারীকেই প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে’ (ছহীহ বুখারী, হা/৫০৯০; ছহীহ মুসলিম, হা/১৪৬৬; মুসনাদে আহমাদ, হা/৯৫২৬)।

স্ত্রীকে নার্সের চাকরি করতে দেয়ার বিষয়টি মূলত নির্ভর করবে কর্মস্থলের পরিবেশের উপর। যদি শরী‘আতসম্মত পরিবেশ হয় যেমন: মহিলাদের ওয়ার্ডে, পর্দা রক্ষায় সুযোগ, পরপুরুষ স্পর্শ বা অবৈধ মিশ্রণ ছাড়া, তাহলে নার্সের চাকরি করা জায়েয। কিন্তু যদি শরী‘আতের সীমালঙ্ঘন হয় যেমন: মাহরাম পুরুষের স্পর্শ, মিক্সড ওয়ার্ক প্লেস, রাতে ডিউটির কারণে ফিতনা সৃষ্টি, তাহলে এমন চাকরি করা অনুমোদিত নয়। ইসলাম নারীর বাইরে কাজকে একদম হারাম বলেনি, বরং পর্দা, চরিত্র, সীমারেখা ও ফিতনার ঝুঁকি বিবেচনা করে শর্তযুক্ত করেছে। চিকিৎসা ও সেবাদান এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র, তবে সেখানে শারঈ শর্ত মানা যরূরী।


প্রশ্নকারী : এনামুল কবীর, গাবতলি, বগুড়া।





প্রশ্ন (৩১) : কিছু মুছল্লী মুওয়াজ্জিন ইক্বামত শেষ করার পর তাকবীরে তাহরীমার আগে দুই হাত তুলে দু‘আ করে। এর পক্ষে কোন দলীল আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : স্বজনপ্রীতি সম্পর্কে ইসলাম কী বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ফের্কাবন্দীর হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বাবা যদি মেয়েকে ধর্ষণ করে তাহলে মায়ের সাথে কি বাবার সম্পর্ক হারাম হয়ে যাবে? উল্লেখ্য, মা সেই সংসার ছেড়ে চলেও যেতে পারবে না কারণ তার পাঁচ মেয়ে আছে এবং মায়ের ইনকাম সোর্স নেই। শরী‘আতে কী করণীয় আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : কাগজ নকল করে কোনো দেশের ভিসা করে টাকা উপার্জন করলে, সেই টাকা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বাবার মৃত্যুর আগেই মাকে জমি লিখে দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আমাদের মসজিদে লক্ষ্য করা যায় যে, প্রতিদিনই অনেক লোক ফজরের ছালাত চলাকালীন সুন্নাত ছালাত আদায় করতে থাকে। তাদের ধারণা হল- ফরজের আগেই সুন্নাত ছালাত পড়তে হবে। পরে পড়া যাবে না। উক্ত ধারণা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ের ইবাদত অধ্যায়ের পাঠ-২ এ লিখা আছে, ‘উৎপন্ন শস্যের যাকাত ধান, গম, যব, খেজুর ইত্যাদি শস্য সেচ প্রদান ছাড়া বৃষ্টির পানিতে জন্মালে ‘প্রয়োজনের অতিরিক্ত’ সব ফসলের দশ ভাগের এক ভাগ যাকাত আদায় করতে হবে। একে উশর বলে। আর সেচ ব্যবস্থায় উৎপন্ন ফসলের বিশ ভাগের এক ভাগ যাকাত আদায় করতে হয়’। প্রশ্ন হল- ‘প্রয়োজনের অতিরিক্ত’ কথাটি কি সঠিক? এর ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (০৯) : কোন নারী একসময় ব্যভিচারে লিপ্ত ছিল। এমন নারীকে বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : আমরা সাধারণ জনগণ হয়ে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : হিন্দুর সাথে পাটনার ব্যবসা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : বর্তমানে ছোট বাচ্চাদের পোশাক মানেই বিভিন্ন প্রাণীর কার্টুনযুক্ত পোশাক। এরূপ ছবি ও কার্টুনযুক্ত পোশাক বাচ্চাদের পরানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ