শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

যে কোন সময় (রাতে ও দিনে) পঠিতব্য দু‘আ ও যিকর



আল-কুরআনে বর্ণিত মুহাম্মাদ (ﷺ)-এর দু‘আ ও যিকর


দু‘আ-১ : মুহাম্মাদ (ﷺ) বলেছিলেন,

رَّبِّ اَدۡخِلۡنِیۡ مُدۡخَلَ صِدۡقٍ وَّ اَخۡرِجۡنِیۡ مُخۡرَجَ صِدۡقٍ وَّ اجۡعَلۡ لِّیۡ مِنۡ لَّدُنۡکَ سُلۡطٰنًا نَّصِیۡرًا

অর্থ: ‘হে আমার রব! আপনি আমাকে সেখানে (মদীনায়) নিয়ে যান সত্যতা সহকারে এবং সেখান (মক্কা) হতে আমাকে সত্য সহকারে বের করে নিন এবং আপনার নিকট হতে আমাকে দান করুন বিজয় ও সাহায্য (অকাট্য দলীল)’ (সূরা বানী ইসরাঈল : ৮০)।

দু‘আ-২ : মুহাম্মাদ (ﷺ)-কে নির্দেশ দেয়া হয়েছিল, তিনি যেন তাঁর জ্ঞান বৃদ্ধির জন্য মহান আল্লাহর নিকট দু‘আ করে বলেন,

رَّبِّ  زِدۡنِیۡ  عِلۡمًا

অর্থ: ‘হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করুন’ (সূরা ত্বা-হা : ১১৪)।

দু‘আ-৩ : মুহাম্মাদ (ﷺ)-কে নির্দেশ দেয়া হয়েছিল, শয়তানের কুমন্ত্রণা এবং যালিমদের সাহচর্য হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে বলুন,

رَّبِّ اَعُوۡذُ بِکَ مِنۡ ہَمَزٰتِ الشَّیٰطِیۡنِ. وَ  اَعُوۡذُ  بِکَ رَبِّ اَنۡ یَّحۡضُرُوۡنِ

অর্থ: ‘হে আমার রব! আমি আপনার আশ্রয় প্রার্থন করি শয়তানের প্ররোচনা হতে। হে আমার প্রতিপালক! আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট ওদের উপস্থিতি হতে’ (সূরা আল-মুমিনূন : ৯৭-৯৮)।

দু‘আ-৪ : মুহাম্মাদ (ﷺ)-কে নির্দেশ দেয়া হয়েছিল, আপনি বলুন,

رَّبِّ اغۡفِرۡ وَ ارۡحَمۡ وَ اَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ

অর্থ: ‘হে আমার প্রতিপালক! ক্ষমা করুন এবং দয়া করুন, দয়ালুদের মধ্যে আপনিই দয়ালু’ (সূরা আল-মুমিনূন : ১১৮)।
-----

আল-কুরআনে বর্ণিত মুহাম্মাদ (ﷺ)-এর উম্মতের দু‘আ ও যিকর


দু‘আ-১ : মুমিনরা বলে,

رَبَّنَاۤ  اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً  وَّ فِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً  وَّ قِنَا عَذَابَ النَّارِ

অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন ও পরকালে কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি হতে আমাদেরকে রক্ষা করুন’ (সূরা আল-বাক্বারাহ : ২০১)।

দু‘আ-২ : মুমিনরা বলে,

سَمِعۡنَا وَ اَطَعۡنَا ٭۫ غُفۡرَانَکَ رَبَّنَا وَ اِلَیۡکَ الۡمَصِیۡرُ

অর্থ: ‘আমরা শুনলাম এবং মেনে নিলাম। হে আমাদের প্রতিপালক! আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল’ (সূরা আল-বাক্বারাহ : ২৮৫)।

দু‘আ-৩ : মুমিনরা বলে,

رَبَّنَا لَا تُؤَاخِذۡنَاۤ  اِنۡ نَّسِیۡنَاۤ  اَوۡ اَخۡطَاۡنَا ۚ رَبَّنَا وَ لَا  تَحۡمِلۡ عَلَیۡنَاۤ  اِصۡرًا کَمَا حَمَلۡتَہٗ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِنَا ۚ رَبَّنَا وَ لَا  تُحَمِّلۡنَا مَا   لَا طَاقَۃَ لَنَا بِہٖ ۚ وَ اعۡفُ عَنَّا ٝ وَ اغۡفِرۡ لَنَا ٝ وَ ارۡحَمۡنَا ٝ اَنۡتَ مَوۡلٰىنَا فَانۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ

অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন’ (সূরা আল-বাক্বারাহ : ২৮৬)।

দু‘আ-৪ : মুমিনরা বলে,

رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ  اِذۡ ہَدَیۡتَنَا وَ ہَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً ۚ اِنَّکَ اَنۡتَ الۡوَہَّابُ


অর্থ: ‘ হে আমাদের প্রতিপালক! আপনি হেদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা’ (সূরা আলে ‘ইমরান : ৮)।




প্রসঙ্গসমূহ »: দু‘আ
শিষ্টাচার - আল-ইখলাছ ডেস্ক
রামাযান সংক্রান্ত যরূরী দু‘আ সমূহ - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও ‍যিকির : ঈদ, কুরবানী, হজ্জ ও ওমরাহ - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : বৃষ্টি, ঝড়-তুফান এবং মেঘের গর্জন - আল-ইখলাছ ডেস্ক
দুশ্চিন্তা ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
আল-কুরআনে বর্ণিত দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
বৃষ্টি, ঝড়-তুফান ও মেঘের গর্জনে দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
বিবাহ ও পরিবার : নববিবাহিত স্বামী-স্ত্রীর জন্য দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ২য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৫ম সংখ্যা) - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ১১তম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ,১০ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ