রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : জুয়া ইসলামের দৃষ্টিতে স্পষ্টভাবে হারাম। আল্লাহ তা‘আলা বলেন,‘ হে ঈমানদারগণ! মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারণকারী তীর- এসব শয়তানের অপবিত্র কাজ; অতএব তা থেকে বিরত থাক, যাতে তোমরা সফল হতে পার’ (সূরা আল-মায়েদাহ: ৯০)। এই আয়াতে الميسر অর্থাৎ জুয়া-কে رجس বা অপবিত্র, নাপাক, হারাম বলা হয়েছে এবং তা পরিহারের নির্দেশ দেয়া হয়েছে। ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন,

القمار محرم، وما كسبه الإنسان من القمار فإنه حرام، ولا يحل أن يطعمه غيره، ولا أن ينفق منه

‘জুয়া হারাম। আর জুয়া থেকে উপার্জিত অর্থও হারাম। এই অর্থ দিয়ে অন্যকে খাওয়ানো বা খরচ করাও জায়েয নয়’। এখন যদি আপনি জানেন ও নিশ্চিত হন যে, বন্ধু জুয়ার টাকায় নাস্তা করাচ্ছে এবং এই টাকাই মূল উৎস, তাহলে সেই খাবার গ্রহণ করা আপনার জন্যও হারাম হবে। আর যদি আপনি নিশ্চিত না হন, অর্থাৎ আপনি জানেন যে বন্ধু জুয়া খেলে, কিন্তু প্রতিটি খরচই জুয়ার টাকায় করছে কি না তা সুনিশ্চিত নন- তবে আপনার উপর গুনাহ বর্তাবে না, তবে সতর্ক থাকা উত্তম।


প্রশ্নকারী : মুহাম্মাদ নাজমুল হোসেন, মিরপুর, ঢাকা।





প্রশ্ন (৪) : টিভিতে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান দেখে আমরা উপকৃত হই। কিন্তু অধিকাংশ সময় টিভির প্রতিটা চ্যানেলে বেপর্দা নারীদের বিজ্ঞাপন ও বাজনা চলে। দেখতে না চাওয়া সত্ত্বেও বেপর্দা নারীর দিকে দৃষ্টি চলে যায়। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : অনেক সময় শিশুদের আনন্দ দেয়ার জন্য বলা হয় ‘আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা; চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা’। এমন শব্দগুলো বললে কোন গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জামা‘আতে ছালাত ১/২ রাক‘আত ছুটে গেলে বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে, না-কি দুরূদ ও দু‘আ মা’ছুরাও পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ছালাতে রুকূ থেকে উঠে দুই হাত উত্তোলন করার পর হাত ছেড়ে দিতে হবে, না-কি আবার বুকে হাত বাঁধতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : স্বামী-স্ত্রী একসাথে জামা‘আতে ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : লটারি বিক্রি হয় বা সিগারেট বিক্রি হয় এমন কোন প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কোন্ কোন্ পোশাক পরিধান করা যাবে না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কোন্ কোন্ শস্যের যাকাত প্রদান করা ফরয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : বাংলাদেশের বিভিন্ন ব্যাংক শিক্ষামূলক অনেক প্রোগ্রামের আয়োজন করে। প্রশ্ন হল- এমন সূদী ব্যাংক থেকে শিক্ষা গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭): আমি একটি কোম্পানিতে চাকুরি করি যারা বিভিন্ন পণ্য বিক্রি করে। সেলস ম্যানেজার আমাকে বলেছেন: এই পণ্যটি আমি এক হাজার টাকায় বিক্রি করতে পারি। কিন্তু আমার কিছু ক্রেতা আছে যারা ১৫০০ টাকা দিয়ে এই পণ্য কিনবে। আমি কি এটি বিক্রি করে কোম্পানিকে ১০০০ টাকা দিয়ে বাকিটুকু নিজে রেখে দিতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫): ইসলামের দৃষ্টিতে বিকাশ এজেন্টের ব্যবসা করা জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : স্ত্রীর কানের দুল ও হাতের আংটি মিলে ৭ আনা স্বর্ণ আছে, যা তিনি সবসময় ব্যবহার করে থাকেন। প্রশ্ন হল- এর কি যাকাত দিতে হবে? যদি যাকাত ফরয হয়, তাহলে কত টাকা যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ