রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : ঋতুবতী মসজিদে বসে খুৎবা শুনতে পারবে না। কারণ ঋতুবতী মহিলার জন্য মসজিদে অবস্থান করা নিষিদ্ধ! এমনকি তার জন্য ঈদের ছালাতের জায়গাতে থাকাও নিষিদ্ধ। কারণ উম্মু আতিয়্যা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, যুবতী, পর্দানশীন ও ঋতুবতী মহিলারা ঈদগাহের উদ্দেশ্যে বের হবে এবং ভাল স্থানে ও মুমিনদের দাওয়াতে অংশ গ্রহণ করবে। অবশ্য ঋতুবতী মহিলারা ঈদগাহ হতে দূরে থাকবে। হাফসা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, আমি জিজ্ঞেস করলাম ঋতুবতীও কি বেরুবে? তিনি বললেন, সে কি ‘আরাফাতে ও অমুক অমুক স্থানে উপস্থিত হবে না?’ (ছহীহ বুখারী, হা/৩২৪, ৯৭১, ৯৭৪; ছহীহ মুসলিম হা/৮৯০; রিসালাতুদ-দিমা‘ আত-তাবি‘ইয়াহ লিল-নিসা, পৃ. ৫২-৫৫)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেন, ‘ঋতুস্রাবগ্রস্ত মহিলার জন্য মসজিদে প্রবেশ করা জায়েয নয়। তবে বিশেষ প্রয়োজনে একদিক থেকে অপরদিকে অতিক্রম করতে পারে (সূরা আন-নিসা: ৪৩; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ৫/৩৯৮ পৃ.)। অন্যত্র তাঁরা বলেন, ‘হায়েয বা নেফাস অবস্থায় নারীদের জন্য মসজিদে প্রবেশ করা জায়েয নয়.. তবে যদি প্রয়োজন হয় এবং নিশ্চিত হয় যে মসজিদের মেঝেতে রক্তের ফোঁটা পড়বে না, তাহলে শুধু অতিক্রম করার অনুমতি আছে। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর জুনুবী ব্যক্তিও শুধু পথ অতিক্রম করার জন্য যেতে পারবে’ (সূরা আন-নিসা: ৪৩)। হায়েয অবস্থায় নারীরা জুনুবী ব্যক্তির মতই বিধানের অন্তর্ভুক্ত, কারণ নবী (ﷺ) আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-কে হায়েয অবস্থায় মসজিদ থেকে কিছু আনতে বলেছিলেন’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৬/২৭২ পৃ.)।

শাইখ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘মাসিক বা ঋতুস্রাবের সময় মহিলাদের জন্য মসজিদে বসে খুত্ববাহ শোনা অনুমোদিত নয়। কারণ ঋতুবতী মহিলার মসজিদে প্রবেশ করা বৈধ নয়, তবে তিনি পাশ দিয়ে যাতায়াত করতে পারেন। পক্ষান্তরে তিনি যদি মসজিদের সাথে সংযুক্ত বা কাছাকাছি কোন স্থানে বসে খুত্ববা শুনতে চান, তাহলে তাতে কোন অসুবিধা নেই, কারণ এই ক্ষেত্রে তিনি মসজিদে প্রবেশ করছেন না’ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৩৬৪৯)।


প্রশ্নকারী : ইয়াসমিন, ফাজিলপুর, দিনাজপুর।





প্রশ্ন (২৩) : অনেক মসজিদে ফজরের ছালাতের পর সূরা হাশরের শেষের তিন আয়াত সম্মিলিতভাবে তেলাওয়াত করা হয়। আর ফযীলত হিসাবে বলা হয় যে, ফজর এবং মাগরিবের ছালাতের পর যে ব্যক্তি সুরা হাশরের শেষ তিন আয়াত তেলোয়াত করবে, ৭০ হাজার ফেরেশতা সারাদিন ও সারারাত তার জন্য দু‘আ করতে থাকবে। উক্ত বর্ণনাটি কি বিশুদ্ধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : অনেকেই হাই তোলার পর أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ বলে থাকে। এব্যাপারে কি কোন হাদীছ বর্ণিত হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : যে ইমাম তাবীযের ব্যবসা করে তার পিছনে কি ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : যদি সূদ বা হারামে জড়িত থাকা অবস্থায় হারাম ছাড়া দু‘আ করে, তাহলে দু‘আ কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : জর্দাখোরের ইমামতিতে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীর মোহরনা কি একই হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : গান শুনা ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : জনৈক ব্যক্তি রাগ সংবরণ করতে না পেরে তার স্ত্রীকে মাঝে মাঝেই এক ত্বালাক্ব দুই ত্বালাক্ব, তিন ত্বালাক বলে উল্লেখ করত। পরক্ষণে আবার স্বাভাবিক হত এবং পূর্বের অবস্থায় সংসার চলত। প্রশ্ন হল, তাদের মাঝে কি তালাক সংঘটিত হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯): এক মহিলা কোন মাহরাম পুরুষ ছাড়া অন্যান্য মহিলার সাথে গিয়ে হজ্জ করে ফেলেছে। তার সেই হজ্জ কী বিশুদ্ধ হয়েছে? না-কি পুনরায় হজ্জ আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কোন পুরুষ তার স্ত্রীকে ত্বালাক্ব দিয়ে অপর কোন নারীকে বিয়ে করতে পারবে কি? ত্বালাক্ব দেয়ার কারণ হল- একই সাথে দু’জন স্ত্রী রাখার সামর্থ্য তার নেই এবং ইনছাফ করতে পারবে না। আর তার স্ত্রীর প্রতি কোন প্রকার আকর্ষণও নেই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ছহীহ হাদীছের অনুসরণ করার কারণে অনেকে ‘জঙ্গী’ বলছে। এ জন্য পরিবারও চিন্তিত। তারাও চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : টাকার নিছাব দুইভাবে হিসাব করা হয়। স্বর্ণ ও রৌপ্যের হিসাবে। কিন্তু বর্তমানে স্বর্ণ ও রৌপ্যের মূল্যে বিস্তর ব্যবধান পরিলক্ষিত হয়। এমতাবস্থায় কোন্ হিসাবে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ