রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : যদি আপনি কোন সূদভিত্তিক ব্যাংক থেকে সরাসরি সূদ না নিয়ে থাকেন, বরং তারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বৃত্তি বা সম্মানী দিয়ে থাকে; তাহলে সেই অর্থ গ্রহণ করা বৈধ হবে, ইনশাআল্লাহ। এমন অর্থ, যার উপার্জন পদ্ধতি হারাম (যেমন ব্যাংকের সূদভিত্তিক কার্যক্রম), তা উপার্জনকারীর জন্য হারাম হয়। কিন্তু সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কাউকে হালাল পথে অর্থ প্রদান করে যেমন বৃত্তি, উপহার, অনুদান ইত্যাদির মাধ্যমে, তাহলে তা গ্রহীতার জন্য বৈধ হয়, যদি সে নিজে হারাম উপার্জনের সঙ্গে যুক্ত না থাকে। শাইখ ইবনু উছাইমীন (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘যে সম্পদ কেবল উপার্জনের কারণে হারাম, তা কেবল কাসিব (উপার্জনকারী)-এর জন্য হারাম হয়; আর কেউ যদি তা হালাল পন্থায় গ্রহণ করে, তাহলে তার জন্য তা বৈধ’ (আল-কাওলুল মুফীদ, ৩/১১২ পৃ.)।

নবী করীম (ﷺ) ইয়াহুদীদের কাছ থেকে খাবার ক্রয় করেছিলেন, উপহার গ্রহণ করেছিলেন এবং তাদের দাওয়াতও কবুল করেছিলেন, যদিও ইয়াহুদীরা সাধারণত সূদ খায় এবং হারামভাবে উপার্জন করে। এতে বোঝা যায়, এসব সম্পদ গ্রহীতার জন্য তখন বৈধ হয়, যদি তা বৈধ উপায়ে আসে। তবে আপনি যদি এমন পরিবার থেকে হন যেখানে আপনার বৃত্তির প্রয়োজন নেই, তাহলে উত্তম হলো আপনি সেই অর্থ আরও দরিদ্র কোন শিক্ষার্থীকে দিয়ে দিন অথবা সাধারণ কল্যাণমূলক কাজে ব্যয় করুন। এতে আপনার মেধার ফলও থেকে যাবে এবং আপনি অন্যের উপকারের মাধ্যমেও ছওয়াব পাবেন।


প্রশ্নকারী : আব্দুছ ছবুর বাবু, নীলফামারী।





প্রশ্ন (৩৫) : কোন্ দু‘আ পড়লে সারাদিন যিকির করার নেকী পাওয়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : মাযার পূজারী কোন আত্মীয়র সঙ্গে আত্মীয়তা রক্ষা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জনৈক ব্যক্তির পিতা-মাতা ও অন্যান্য আত্মীয়রা পীরতন্ত্রে বিশ্বাস করে। এমনকি কালেমার ভিতরে পীরের নামযুক্ত করে যিকির করে। তারা মাজারপূজা করে। প্রশ্ন হল- তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : আক্বীদা ও মানহাজার মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : বিকাশ, রকেট, নগদ বা এ ধরনের মোবাইল ব্যাংকিংয়ের এইচ.আর কিংবা এজেন্ট হিসাবে কাজ করা জায়েয কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২): যে ব্যক্তির ডিউটি টাইম ফজর পর্যন্ত বিলম্বিত সে কি যোহর-আছর একত্রে আদায় করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : সন্তানদেরকে দান করার ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : একই পশুতে কুরবানী ও আক্বীক্বার নিয়ত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কোন ব্যক্তি মসজিদ করে দিলে তার নামে মসজিদের নামকরণ করা যাবে কি? ঐ ব্যক্তিকে মসজিদের মুতাওয়াল্লী নির্বাচন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কুরআনের হাফিয ১০/৭০ জনের জন্য সুপারিশ করবে এ মর্মে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কোন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলে কি সরাসরি মুশরিক হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : উঠাবাসা করতে সমস্যা হয় কিন্তু দাঁড়িয়ে থাকতে ও হাঁটতে কোন সমস্যা হয় না। বাজারেও হেঁটে বেড়ানো যায় কিন্তু মসজিদে ছালাতের সময় চেয়ার কিংবা টুলে বসে ছালাত আদায় করতে হয়। এ অবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ