রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : হাদিয়া বা উপহার দেয়া ও গ্রহণ করা ইসলামে সাধারণত বৈধ এবং এটি পারস্পরিক সম্প্রীতি বাড়ায়। তবে সরকারী বা দায়িত্বশীল কোন পদে থাকাকালে কারো কাছ থেকে উপহার গ্রহণ করা যাবে না। যদি আপনি অফিসের কোন দায়িত্ব পালনের কারণে ঐ ব্যক্তির কাছ থেকে উপহার নেন, তাহলে এটি রিশওয়াহ (ঘুষ) হিসাবে গণ্য হতে পারে, যা ইসলামে হারাম। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে কর্মচারী (সরকারী বা দায়িত্বশীল) কোন উপহার গ্রহণ করে, সেটা খেয়ানত (অবৈধ)’ (আহমাদ, হা/২৩৪৮৫, সনদ ছহীহ)। একটি হাদীছে এসেছে, ‘একবার রাসূল (ﷺ)-এক ব্যক্তিকে সরকারি কর্মচারী হিসাবে নিযুক্ত করেন। পরে সে এসে বলল, এটা আমার, আর এটা আমাকে হাদিয়া দেয়া হয়েছে। তখন রাসূল (ﷺ) বললেন, তুমি যদি তোমার পিতার বা মাতার ঘরে বসে থাকতে, তাহলে কি কেউ তোমাকে উপহার দিত?’ (ছহীহ বুখারী, হা/২৫৯৭; ছহীহ মুসলিম, হা/১৮৩২)। অর্থাৎ কোন ব্যক্তি যদি তার চাকরির কারণে কারো থেকে উপহার পায়, তাহলে এটি গ্রহণ করা জায়েয নয়। যদি কাজের কারণে না হয়, বরং ব্যক্তিগত ভালোবাসার কারণে হয়? যদি অফিসের কাজের কারণে না হয়, বরং ব্যক্তি আপনাকে ব্যক্তিগত ভালোবাসার কারণে হাদিয়া দেয়, তাহলে তা গ্রহণ করা জায়েয। রাসূল (ﷺ) বলেছেন, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তাহলে তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে’ (মুওয়াত্তা মালিক, হা/১৭২১)। তবে শর্ত হলো, সেই ব্যক্তি আপনাকে কাজের জন্য উপহার দিচ্ছে না, বরং নিখাদ ভালোবাসা ও সম্পর্ক বজায় রাখার জন্য দিচ্ছে।


প্রশ্নকারী : বাহাউদ্দীন, কুমিল্লা।





প্রশ্ন (২) : আরবী সফর মাসকে কেন্দ্র করে প্রচলিত কুসংস্কার ও বিদ‘আতগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : আট বছর বয়সে শিশু মারা গেলে তার কি গোসল দিতে হবে ও তার জানাযার ছালাত পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : ঈসা (আলাইহিস সালাম)-এর কবর কোথায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইউটিউব থেকে টাকা উপার্জন করা কি হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : বাসা-বাড়িতে জিন সাপ চেনার উপায় কী? দেখার পর করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কুরআন এবং ছহীহ হাদীছে কয়টি আসমান ও কয়টি যমীনের কথা বলা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কিভাবে হাদীছের ছহীহ ও যঈফ নির্ধারণ করা হয়েছে? জনৈক আলেম বলেন, তাঁরা রাবীদের সৎ‌ কিংবা অসৎ, দুর্বল, হাদীছ ভুলে যাওয়া ইত্যাদি কারণে হাদীছকে যঈফ বলা হয়। তার দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : এক তাশাহ্হুদ বিশিষ্ট ছালাত তথা এক বা দুই রাক‘আত বিশিষ্ট ছালাতের সময় কিভাবে বসতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ইসলামে হিল্লা বিয়ে কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৪) : ঈদুল ফিতরের ছালাত আদায়ের পর পরিবারের সবাই মিলে কবর যিয়ারত করা কি যায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আপেল ভিনেগার যদি বাড়িতে আপেল দিয়ে তৈরি করা হয়। সেটা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : ছালাতের দু’টি বৈঠক। প্রথম বৈঠকে শুধু আত্তাহিইয়াতু পড়তে হয়। কিন্তু আমার প্রশ্ন হল, অনেক সময় ইমামের শেষ বৈঠক আমার প্রথম বৈঠক হয়। তাহলে দীর্ঘ সময় আমি কি শুধু আত্তাহিইয়াতু পড়েই বসে থাকব, না-কি অন্য দু‘আ পড়ব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ