রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : গর্ভপাত বা miscarriage-এর পরে নারী কখন নাপাক (নিফাস) গণ্য হবে, তা নির্ভর করে গর্ভের বয়স ও বের হওয়া বস্তুর প্রকৃতির উপর। মূল নিয়ম হল, চার মাস (১২০ দিন) পূর্ণ হওয়ার আগে গর্ভপাত হলে, শিশুর মধ্যে রূহ-আত্মা ফুঁক দেয়া হয় না। অর্থাৎ সেটা রক্ত/গোশতের টুকরো হিসাবে ধরা হয়। চার মাস পূর্ণ হওয়ার পর গর্ভপাত হলে, সেটা মানবশিশু হিসাবে গণ্য হয়। এরপর বাচ্চা জন্মের পরের রক্ত নিফাস হিসাবে বিবেচিত হয়। নবী (ﷺ) বলেছেন,  ‘তোমাদের এক একজনকে মাতৃগর্ভে ৪০ দিন পর্যন্ত নুতফা (বীর্য/ডিম্বাণু) আকারে রাখা হয়, তারপর ৪০ দিন মুদগাহ (গোশতের টুকরো) আকারে, তারপর ৪০ দিন আলাক্ব (রক্তপিণ্ড) আকারে, তারপর ফেরেশতা এসে রূহ (আত্মা) ফুঁক দেয়’ (ছহীহ বুখারী, হা/৩২০৮; ছহীহ মুসলিম, হা/২৬৪৩)। শাইখ ইবনে বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি গর্ভপাত চার মাসের কম বয়সে হয় এবং তাতে মানব আকার স্পষ্ট না হয়, তবে তা নিফাস নয়; বরং সাধারণ রক্ত। সেই রক্তে নারী ইসতিহাযা (অসুস্থতার রক্ত) হিসাবে গণ্য হবে এবং ছালাত-ছিয়াম আদায় করতে হবে’ (মাজমূঊ ফাতওয়া লিইবনি বায, ১০/২১৮ পৃ.)।

যেহেতু মাত্র দুই মাস বা ৬০ দিন পূর্ণ হয়েছে, অর্থাৎ ১২০ দিন হওয়ার পূর্বেই গর্ভপাত হয়েছে, তাই এই রক্ত নিফাসের রক্ত নয়। বরং এটা সাধারণ রক্ত; শরীর থেকে ক্ষরণ হওয়া রক্ত হিসাবে ধরা হবে, যা ইসতিহাযা (অসুস্থতার রক্ত)।  এমতাবস্থায় ছালাত ও ছিয়াম আদায় করতে হবে। শুধু সাধারণভাবে পাক-পবিত্রতা (ওযূ/গোসল) ঠিক রাখতে হবে। যদি রক্ত চলমান থাকে, তাহলে ইসতিহাযার নিয়মে প্রতি ওয়াক্ত ছালাতের জন্য ওযূ করতে হবে। কাপড় ও শরীর থেকে রক্ত পরিষ্কার রাখতে হবে।


প্রশ্নকারী : যয়নাব, কক্সবাজার।





প্রশ্ন (১১) : স্বামী-স্ত্রীর মাঝে ভালবাসা বৃদ্ধির জন্য তাবীয-কবয করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : খ্রিষ্টানদের পরিচালিত কলেজে অধ্যয়ন করার কারণে নিয়মানুযায়ী ক্রুশযুক্ত পোশাক পরতে হয়। এই পোশাক পরা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : রামাযানের প্রতিটি ছিয়ামের জন্যই কি নিয়ত করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা কি ইসলামে অনুমদিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : রামাযানের ছিয়ামের জন্য নিয়ত করা কি অপরিহার্য? প্রতিটি ছিয়ামের জন্যই কি নিয়ত করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ঈদ ও অনুরূপ সময়ে একজন ব্যক্তির নিজের ছবি তুলে পরিবারের কাছে পাঠানো কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : দেওবন্দী মানহাজের লোকেরা বলে থাকে যে, চার ইমামের প্রত্যেকেই ২০ রাক‘আত তারাবীহ আদায় করেছেন এবং অন্যদেরকে পড়তে বলেছেন। প্রশ্ন হল- তাদের দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : রাষ্ট্রপতি নির্বাচনে আমি একজন অমুসলিম প্রার্থীকে ভোট দিয়েছি, অথচ তার প্রতিদ্বন্দ্বী হিসাবে একজন মুসলিম প্রার্থীও ছিলেন। আমার এ কাজ কি ইসলামী শিক্ষার পরিপন্থী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘রাসূল (ﷺ)-এর আবির্ভাবের পূর্বে সমস্ত নবীর ক্বিবলাহ বাইতুল মাক্বদিছ ছিল’ এই কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : প্রচলিত রয়েছে যে, ‘মুখলিছদের জন্য সুসংবাদ! তারা হিদায়াতের প্রদীপস্বরূপ। তাদের থেকে প্রত্যেক অন্ধকারাচ্ছন্ন ফিতনা দূর হয়ে যায়’। এই বর্ণনাটি কি বিশুদ্ধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : জনৈক ব্যক্তি বলেন, যে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর দরূদ পাঠ করে তার জন্য সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত নেকী লিখেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : প্রত্যেক রোগের ঔষধ আছে। এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ