বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
উত্তর : (১) ত্বালাক্ব প্রদানকালে স্বামীকে সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক ও স্বাধীন হতে হবে। পাগল, অপ্রাপ্ত বয়স্ক ও অন্য কর্তৃক বল প্রয়োগ করে তালাক্ব দিলে ত্বালাক্ব কার্যকর হবে না (ফিকহুস সুন্নাহ, ২/২০০-২০১; মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৩৩/১০২; ইগাছাতুল লাহফান, পৃ. ২৬; আশ-শারহুল মুমতি‘, ১০/৪৩৩ পৃ.)।
(২) সুন্নাতী পদ্ধতি হল- স্ত্রী হায়িয থেকে পবিত্র হওয়ার পর সহবাস কিংবা নির্জন বাসের পূর্বেই স্ত্রীকে ত্বালাক্ব দেয়া, অর্থাৎ হায়িয চলাকালীন ত্বালাক্ব দেয়া বিদ‘আত (ছহীহ বুখারী, হা/৫২৫১; ছহীহ মুসলিম, হা/১৪৭১)।
(৩) এক ত্বালাক্ব দিয়ে ইদ্দত অতিবাহিত হওয়া পর্যন্ত স্ত্রী স্বামীর গৃহেই থাকবে (সূরা আত-ত্বালাক্ব : ১-২)।
(৪) ত্বালাক্ব দেয়ার সময় বা ফিরিয়ে নেয়ার সময় দু’জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখবে (সূরা আত-ত্বালাক্ব : ১-২)। (৫) এক সঙ্গে একের অধিক ত্বালাক্ব দেয়া যাবে না, এক সঙ্গে দুই বা তিন ত্বালাক্ব দিলেও একটি ত্বালাক্ব হিসাবেই গণ্য হবে’ (ছহীহ মুসলিম, হা/১৪৭২, ৩৫৬৫-৩৫৩৮, ৩৫৬৬; আবূ দাঊদ, হা/২১৯৬, ২২০০; মাজমূঊ ফাতাওয়া লি ইবনি বায, ২২/১৩১, ২১/২৭৪ ও ৩৯৯)।


প্রশ্নকারী : আফযাল, বরিশাল।




প্রশ্ন (৩০) : অনার্স পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা থেকে চার ঘণ্টা। এমতাবস্থায় কিভাবে যোহরের ছালাত আদায় করতে হবে? এই ওজরে কি ছালাত পিছিয়ে আছরের সাথে আদায় করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : কেউ যদি ঠোট নাড়িয়ে ত্বালাক্বের কথা বলে কিন্তু কোন শব্দ বের না হয়, এমনকি নিজেও না শুনে, তাহলে কি ত্বালাক্ব হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : একই পশুতে কুরবানী ও আক্বীক্বার নিয়ত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কেউ অন্যের নামে মিথ্যা কথা প্রচার করে থাকলে ক্ষমা নেওয়ার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ‘যারা এই দুনিয়ায় অন্ধ তারা আখেরাতেও অন্ধ থাকবে’ দ্বারা কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছালাতে ‘জালসায়ে ইস্তিরাহা’ করার বিধান কী? রাসূল (ﷺ) কি এটি সবসময় করতেন? কিছু আলেম বলছেন যে, রাসূল (ﷺ) যখন বৃদ্ধ হন তখন তিনি বয়সের ভারে সিজদাহ হতে দাঁড়াতে না পেরে একটু বসে তারপর হাতের উপর ভর করে উঠতেন। আবার কিছু বলছেন, রাসূল (ﷺ) এটি সবসময় করতেন। এক্ষণে এ বিষয়ে সঠিক ফায়ছালা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪): অমুসলিম ব্যক্তি মুসলিম হতে চাইলে একাকী কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ‘একই বিক্রয়ে দু’টি শর্ত বৈধ নয়’ (তিরমিযী, হা/১২৩৪) হাদীছের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৩) : মসজিদে একই কাতারের বাম পাশ অপেক্ষা ডান পাশে বসা বা ছালাত আদায় করার মধ্যে বিশেষ কোন ফযীলত আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জাহান্নামীদের পানীয় হিসাবে প্রদত্ত مَاءٌ صَدِيْدٌ وَغِسْلِيْنٌ বলতে কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : তরকারী জাতীয় পণ্যে যাকাত দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : কেউ কুরআনকে বা নবীকে অপমান করলে, তাকে প্রকাশ্যে হত্যার বিধান ইসলামে আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ