বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
উত্তর : এগুলো শরী‘আত সম্মত নয়। ওয়ায-মাহফিল একটি ইবাদতের অংশ এবং এর উদ্দেশ্য হল ইসলামের দাওয়াত ও শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। তবে, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে ইসলামের মূলনীতি ও সুন্নাহ অনুযায়ী পরিমিতিবোধ ও শরী‘আহর সীমারেখা মেনে চলা আবশ্যক। ইসলামে সংগীত যা হারাম বাদ্যযন্ত্র নিয়ে গঠিত সাধারণভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘আমার উম্মতের কিছু লোক গান-বাজনা এবং রেশমকে হালাল মনে করবে...’ (ছহীহ বুখারী, হা/৫৫৯০)। অতএব, ওয়ায মাহফিলে মিউজিক ব্যবহার করা শরী‘আহসম্মত নয়। কারণ এতে গুনাহের উপাদান যুক্ত হয় এবং তা ইসলামের মৌলিক শিক্ষা ও ইখলাছের বিপরীত। যদি সাজসজ্জা সীমার মধ্যে থাকে এবং তা অপচয় ও বিলাসিতার পর্যায়ে না পড়ে, তাহলে এতে আপত্তির কিছু নেই। তবে, যদি এটি অপ্রয়োজনীয়, অপচয়মূলক ও লোক দেখানো হয়, তাহলে এটি ইসলামের দৃষ্টিতে অনুচিত। আল্লাহ বলেন, ‘নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই’ (সূরা বানী ইসরাঈল: ২৭)। ওয়ায মাহফিলের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করা, অতিরঞ্জিত আয়োজন করা বা লোক দেখানোর উদ্দেশ্যে খরচ করা শরী‘আ সম্মত নয়। রাসূলুল্লাহ (ﷺ) সহজ-সরল উপায়ে দ্বীনের দাওয়াত দিতেন, ব্যয়বহুল আয়োজন করতেন না। আল্লাহ বলেন, ‘তোমরা খাও, পান করো, তবে অপচয় করো না’ (সূরা আল-আ‘রাফ: ৩১)।


প্রশ্নকারী: মুহাম্মাদ তামীম ইসলাম, নড়াইল।





প্রশ্ন (২) : ছালাতে হাত বাঁধা সম্পর্কে সঊদী আরবের সর্বোচ্চ ফাতাওয়া বোর্ড এবং শায়খ ইবনু বায, আলবানী, শায়খ উছায়মীন (রাহিমাহুমুল্লাহ) কী সিদ্ধান্ত দিয়েছেন? নাভীর নিচে বাঁধতে বলেছেন, না-কি বুকের উপর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কুরআন খতম দেয়াটা অতি আবশ্যক, না-কি বুঝে পড়ে প্রাত্যহিক জীবনে এর শিক্ষা কাজে লাগানো যরূরী। দেখা যায় মানুষ না বুঝে পড়ে খতম দেয়াটাতে বেশি জোর দেয়। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইচ্ছাকৃতভাবে সার্টিফিকেট-এ বয়স কমানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : মসজিদের সৌন্দর্যবর্ধনের জন্য ঝাড়বাতি ঝুলানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩): আমি একজন চাকুরিজীবী। আমার মাসিক বেতন ২০,০০০/- টাকা। আমার পরিবারে সবাই আমার উপর নির্ভর করে। আমি আমার বেতন থেকে সব খরচ প্রদান করি। আমার স্ত্রী, মেয়ে, বাবা, ভাই ও বোন আছে, যাদের খরচ আমি বহন করি। কিন্তু আমার প্রশ্ন হলো আমি আমার সম্পদের যাকাত কীভাবে দিব? আমার সম্পদের উৎস শুধু এই বেতন। কিন্তু আমার সমস্ত বেতন আমার পরিবারে ব্যয় হয়ে যায়। অতএব, আমি কখন যাকাত দিব? কিছু মানুষ বলে যে, বেতন কৃষি ফসলের মত। এতে বর্ষপূর্তির বিষয়টি বিবেচ্য নয়। সুতরাং যখন বেতন পাবেন তখনই যাকাত আবশ্যক হবে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আয়না দেখার প্রসিদ্ধ দু‘আটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জুমু‘আর ছালাতের পর টাকা উঠানোর জন্য কৌটা চালানো কি বিদ‘আত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) :  ছোটবেলায় অনেক লোকদের থেকে বুঝে কিংবা না বুঝে তাদের হক আত্মসাৎ করেছি। পরে জানতে পেরেছি যে, যাদের হক্ব অবশ্যই তাদেরকে ফিরিয়ে দিতে হবে। বর্তমানে তাদের কাউকে চিনি, কাউকে চিনি না। আবার অনেকে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রশ্ন হল- আমি যদি তাদের থাকা অথবা তাদের হক্বগুলো কোন মসজিদ বা কোন ইয়াতীমখানায় দিয়ে দিই, তাহলে তাদের হক্বগুলো কি আদায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : আল্লাহ তা‘আলা বলেছেন, ‘যারা আল্লাহর আইন মেনে শাসনকার্য পরিচালনা করে না তারা কাফির, যালেম, ফাসেক। বর্তমানে যারা আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করছে না, তাদের বিরুদ্ধে জিহাদ করা কি আবশ্যক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ব্রিটিশ আইনে পরিচালিত বাংলাদেশের কোন আদালতে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : পেপসি, কোকাকোলা, সেভেন আপ প্রভৃতি কোল্ড ড্রিংকস খাওয়া কি হালাল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ