রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ‘ওশর’ শব্দের অর্থ এক-দশমাংশ। ফসল যদি আকাশের পানি, ঝর্ণার  পানি  এবং  কূপের পানি দ্বারা উৎপাদিত হয়, তাহলে তা হতে ওশর বা এক-দশমাংশ যাকাত দিতে হবে। আর যদি সেচ প্রক্রিয়ার মাধ্যমে ফসল উৎপাদিত হয়, তাহলে ‘নিছফে ওশর’ বা বিশ ভাগের একভাগ যাকাত দিতে হবে (ছহীহ বুখারী, হা/১৪৮৩; মিশকাত, হা/১৭৪৭)। উল্লেখ্য, উৎপাদিত ফসল প্রায় ২২ মন ২০ কেজি হলে তার উপর যাকাত ফরয হয়। অর্থাৎ নিছাব পূর্ণ হয়। ফসল যেদিন তুলবে সেদিনই ওশর বের করবে (সূরা আন‘আম: ১৪১)।

কৃষিপণ্যের যাকাতের নিছাব হল পাঁচ ওয়াসাক্ব। রাসূল (ﷺ) বলেন, পাঁচ ওয়াসাক্ব’-এর কম উৎপন্ন ফসলের যাকাত নেই (ছহীহ বুখারী, হা/১৪৮৪; ছহীহ মুসলিম, হা/৯৭৯; মিশকাত, হা/১৭৯৪)। ওয়াসাক্বের পরিমাণ হল- ১ ওয়াসাক সমান ৬০ ছা‘। আর ৫ ওয়াসাক্ব সমান ৬০দ্ধ৫= ৩০০ ছা‘। ১ ছা‘ সমান ৩ কেজি হলে ৩০০ ছা‘ সমান ৯০০ কেজি হয়। অর্থাৎ ২২ মন ২০ কেজি। এই পরিমাণ শস্য বৃষ্টির পানিতে উৎপাদিত হলে ১০ ভাগের ১ ভাগ যাকাত ফরয। আর নিজে পানি সেচ দিয়ে উৎপাদন করলে ২০ ভাগের ১ ভাগ যাকাত দিতে হবে (ছহীহ বুখারী, হা/১৪৮৩; মিশকাত, হা/১৭৯৭)।


প্রশ্নকারী : আমীনুল ইসলাম, জয়পুরহাট।





প্রশ্ন (৪) : জনৈক ব্যক্তি ২০-২৫ বৎসর যাবৎ জুয়া খেলে তার সমস্ত হালাল উপার্জন নষ্ট করেছে। অতঃপর জুয়ার মাধ্যমে ৩০-৩৫ লাখ টাকা আয় করে সে ঐ হারাম পথ থেকে আল্লাহর পথে ফিরে আসতে চায়। কিন্তু জুয়া খেলার কারণে নিজেই যেমন ধ্বংস হয়ে গেছে, তেমনি নিজের কোন ঘর নেই, ঘর ভেঙে গেছে, দুই বোনের বিয়ে দিতে পারছে না পরিবারে অশান্তি লেগেই থাকে। প্রশ্ন হল- আল্লাহর রাস্তায় ফিরে আসার পর জুয়ার মাধ্যমে উপার্জিত ৩০-৩৫ লাখ টাকা দিয়ে কি ঐ ব্যক্তি নিজের ঘর তৈরি করতে পারবে, বোনদের বিয়ে দিতে পারবে কিংবা ব্যবসা-বাণিজ্য করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ওমর (রাযিয়াল্লাহু আনহু)-এর ইসলাম গ্রহণের সঠিক ঘটনা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : রামাযান মাসে একই রাত্রিতে তারাবীহ ও তাহাজ্জুদ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জায়গা সংকুলান না হলে একই ঈদগাহে একাধিক জামা‘আত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কুরআন তেলাওয়াত করে মৃতের উপর ছাওয়াব বখশিয়ে দিলে সেই ছাওয়াব কি তারা পান? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কুরআন ও সুন্নাহর আলোকে ত্বালাক্ব দেয়ার পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : অনেকে রামাযান মাস আসলে তওবা করে, ছালাত আদায় করে এবং ছিয়াম পালন করে। কিন্তু রামাযানের পর সব ছেড়ে দেয়। এদের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : ফিতরা ও কুরবানীর অর্থ থেকে ইমাম-মুওয়াযযিনের বেতন দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : পায়ের লোম অতিরিক্ত বড় হলে কেটে ফেলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : সন্তানের বয়স মাত্র ২৩ মাস। বর্তমানে স্ত্রী পুনরায় গর্ভধারণ করেছেন। আনুমানিক এক সপ্তাহ হল। প্রথম সন্তানটি এখনও খুব ছোট। এছাড়া তার স্ত্রীর বয়স প্রায় ২০-২১ বছর এবং শারীরিক দিক থেকেও তিনি অনেক বেশি সবল নন। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে, এই গর্ভধারণ অব্যাহত থাকলে মা ও ছোট সন্তানের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে শরী‘আতের দৃষ্টিতে এই প্রাথমিক পর্যায়ের গর্ভ নষ্ট করার অনুমতি আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ক্বাযা ছালাতের সুন্নাত আদায় করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : খেলার মাঠে আল্লাহর শোকর আদায় করে খেলোয়াড়রা যে সিজদাহ করে সেটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ