বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
উত্তর : পরানো যাবে না। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, كُلُّ مُصَوِّرٍ فِى النَّارِ يَجْعَلُ لَهُ بِكُلِّ صُوْرَةٍ صَوَّرَهَا نَفْسًا فَتُعَذِّبُهُ فِىْ جَهَنَّمَ ‘প্রত্যেক ছবি প্রস্তুতকারী জাহান্নামের অধিবাসী হবে। তার তৈরিকৃত প্রতিটি ছবিতে জীবন দেয়া হবে, সে সময় জাহান্নামে তাকে ঐগুলো আযাব দিতে থাকবে’ (ছহীহ মুসলিম, হা/২১১০)। অন্যত্র নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘ক্বিয়ামাতের দিন মানুষের মধ্যে সর্বাধিক কঠিন শাস্তি ভোগ করবে ছবি প্রস্তুতকারীগণ’ (ছহীহ বুখারী, হা/৫৯৫০; ছহীহ মুসলিম, হা/২১০৯)।

এমর্মে শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘নারী-পুরুষ সকলের জন্য পশু-পাখি বা অন্য কোন প্রাণীর ছবিযুক্ত পোশাক পরিধান করা বৈধ নয়’ (শারহু ‘উমদাতিল ফিক্বহ্, ‘ছালাত’ অধ্যায়, ৪র্থ খণ্ড, পৃ. ৩৮৭)। শায়খ আব্দুল্লাহ বিন বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে পোশাকে মানুষ, সিংহ, নেকড়ে, কুকুর, বিড়ালের মত কোন পশু-পাখির ছবি আছে, তা পরিধান করা নাজায়েয। যা নারী-পুরুষ, ছোট-বড় সকলের জন্যই অবৈধ’ (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ১০ম খণ্ড, পৃ. ৪১৬)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এমন প্রত্যেক পোশাক যাতে মানুষ অথবা পশু-পাখির ছবি থাকে তা পরিধান করা নাজায়েয’ (মাজমূঊ ফাতাওয়া ও রাসাইল, ২য় খণ্ড, পৃ. ২৭৪)।


প্রশ্নকারী : উম্মে ফাহিম, সাতক্ষীরা।





প্রশ্ন (১০) : জনৈক খত্বীব বলেছেন যে, খিযির (আলাইহিস সালাম) পানিতে থাকেন। আর মূসা (আলাইহিস সালাম)-কে যখন তার মা সাগরে ফেলে দেন তখন খিযির (আলাইহিস সালাম) তাকে রক্ষা করেছেন। এটা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : মহিলারা কাঁচের চুড়ি অথবা বাজনাযুক্ত অলংকার পরিধান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মিসরের লোকেরা দাবি করে যে, হুসাইন (রাযিয়াল্লাহু আনহু)-এর মাথা তাদের কাছে রয়েছে। আর ইরাকের লোকেরা একটি মসজিদকে ‘মাশহাদ আল-হুসাইনি’ নামে অভিহিত করে। প্রশ্ন হল- হুসাইন (রাযিয়াল্লাহু আনহু)-এর কবর কোথায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াক্বি‘আহ পড়বে, সে কখনো অভাবের মধ্যে পড়বে না। ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহু) তার মেয়েদেরকে প্রত্যেক রাতে উক্ত সূরা পড়তে বলতেন (বায়হাক্বী হা/২৪৯৮; মিশকাত হা/২১৮১; ফাযায়েলে আমল, পৃঃ ২৭৫)। উক্ত বর্ণনা সনদ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭): তাক্বলীদ করা কি সবার জন্য হারাম? এ ব্যাপারে সালাফদের বক্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ছোট বাচ্চাদের প্রাণীর খেলনা বা প্রাণীর ছবিযুক্ত খেলনা দেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ও কল-কারখানায় ছুটি দেয়া এবং বিভিন্ন আলোচনা ও মাহফিলের আয়োজন করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : মানুষ বা পশু-পাখির কার্টুন ব্যবহার করে কোন শিক্ষা প্রদান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : রিযিক্বের সন্ধানে কি ফজরের ছালাতের পরেই বেরিয়ে পড়তে হবে? অনেকের দোকান কিংবা চাকুরিতে যাওয়ায় বিলম্ব হয়। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : কেউ যদি দুনিয়াবী স্বার্থের কারণে নিজ পিতা-মাতাকে অস্বীকার করে অন্য কাউকে বাবা-মা বলে স্বীকার করে তাহলে তার শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আমি অবিবাহিত মেয়ে। ফর্সা হওয়ার জন্য ক্রিম মাখি কিন্তু কাউকে ঠকানোর জন্য নয়। প্রশ্ন হল- এমনটা করা যাবে কি এবং এটি করলে আমার ইবাদত কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : পারিবারিক সম্মতিতে ঠিক হলো ভবিষ্যতে বিয়ে হবে। বিয়ে হওয়ার আগ পর্যন্ত কী তারা পরস্পর যোগাযোগ রাখতে পারবে? বাস্তবে এমন যে, বিষয়টি হারাম প্রেমের রূপ ধারণ করে। অর্থাৎ, হালালের মোড়কে কথিত প্রেম-ভালোবাসা। এর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ