বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
উত্তর : তেলাওয়াতে যদি এমন ভুল হয়, যাতে অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে তার ছালাত বাতিল হয়ে যাবে। এমন ব্যক্তির পিছনে ছালাত আদায় করা জায়েয নয়। আল্লাহ তা‘আলা তারতীলসহ তেলাওয়াত করতে বলেছেন (সূরা মুযযাম্মেল ৪৪)। তবে তার মত মূর্খ লোকদের ছালাত হয়ে যাবে। কারণ অশুদ্ধ তিলাওয়াতকারীর পিছনে শুদ্ধ তিলাওয়াতকারীর ছালাত হবে না (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ২/৫২৭; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১২/৯৮-৯৯ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৭০২৭০)। পক্ষান্তরে ভুলের বিষয়টি যদি সূরা ফাতিহাহ্ ব্যতীত অন্য সূরাতে হয়, সেক্ষেত্রে ছালাত ত্রুটিপূর্ণ হলেও কিন্তু তার এবং তার পিছনের লোকেদের ছালাত হয়ে যাবে (আল-মাজমূঊ, ৪/২৬৮; রাওযাতুত্ব ত্বালিবীন, ১/৩৫০; কাশ্শাফুল ক্বিনা,' ১/৪৮০-৪৮১; আল-মুগনী, ২/১৪৫; আল-মুগনী, ৩/২৯-৩২ পৃ.)। দ্বিতীয়তঃ ভুলের কারণে যদি অর্থ পরিবর্তন না হয়, সেক্ষেত্রে তার এবং তার পিছনের লোকেদের ছালাত হয়ে যাবে। তবে এমন ব্যক্তিকে ইমাম হিসাবে নির্বাচন করা এবং তার অনুসরণ করা উচিত নয় (আল-মাজমূঊ, ৪/২৬৮; রাওযাতুত্ব ত্বালিবীন, ১/৩৫০; কাশ্শাফুল ক্বিনা,' ১/৪৮১; আল-মুগনী, ২/১৪৬)। তাই এ ধরনের ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা জায়েয নয়।


প্রশ্নকারী : আব্দুল্লাহ, টাঙ্গাইল।





প্রশ্ন (২০) : ছহীহ বুখারীতে বর্ণিত হয়েছে, ‘...এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে, আমিই তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে । আমিই তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে । আর আমিই তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে । আমিই তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কোন কিছু চায়, তবে আমি নিশ্চয় তাকে তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দেই। আমি কোন কাজ করতে চাইলে তা করতে কোন দ্বিধা করি-না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ নিতে (ছহীহ বুখারী, হা/৬৫০২)। এই হাদীছের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আমাদের চট্টগ্রামে প্রায় সব মসজিদের ইমাম মাযারপূজারী বেরীলভী। আমরা জানি, মাযারপূজারী বেরীলভী ইমামের পেছনে ছালাত আদায় করা যাবে না। তবে আমাদের আশেপাশে একটি মসজিদ রয়েছে, যেখানে ইমামের আক্বীদা ছহীহ। যদিও তিনি হানাফী মাযহাব অনুসরণ করেন। কিন্তু সেই মসজিদের সীমানার ভেতরেই, ছালাতের স্থানের বাম পাশে একটি কবর রয়েছে। এ অবস্থায় আমার করণীয় কী? আমি কি ঐ মসজিদে জামা‘আতে ছালাত আদায় করব, না-কি বাসায় ছালাত আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : যদি কেউ প্রকাশ্যে শিরক ও কুফরী করে এবং পর্দা করাকে জীবন্ত মূর্তি বলে তাচ্ছিল্য করে, তাহলে তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : বালতিতে বা আবদ্ধ পাত্রে নাপাক কাপড় ধৌত করলে তা কীভাবে পবিত্র করতে হবে? অনেকে বলে ৩ বার ধৌত করলেই তা পবিত্র হয়ে যাবে। এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : জনৈকা গর্ভবতী মহিলাকে ডাক্তার পরামর্শ দিয়েছেন যে, রামাযানের ছিয়াম পালন করা যাবে না। কারণ ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : দর্শনীয় কোন স্থানের ছবি সংরক্ষণের জন্য বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি তোলা অথবা সেই প্রাকৃতিক দৃশ্যের সাথে নিজের ছবি তোলা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : স্ত্রীকে ত্বালাক্ব দেয়ার পর যদি স্ত্রী জানতে না পারে এবং স্বামী লিখিতও না দেয়, তাহলে ত্বালাক্ব হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : মসজিদের ক্বিবলার দিকে এক কোণায় কিছু কবর আছে। কবরগুলো দেওয়াল দিয়ে পাকা করা। কবরের দেওয়াল এবং মসজিদের দেওয়ালের মধ্যে ২ ফিট পার্থক্য আছে। প্রশ্ন হল- উক্ত মসজিদে কি ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জনৈক মুফতি বলেন, নবী (ﷺ)-এর কবরের মাটি আল্লাহর আরশ থেকেও শ্রেষ্ঠ। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ‘যারা এই দুনিয়ায় অন্ধ তারা আখেরাতেও অন্ধ থাকবে’ দ্বারা কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : ‘খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী ধৈর্যশীল ছওমপালনকারীর ন্যায়’ মর্মে বর্ণিত হাদীছটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ঈলা কী? এটা কি রাসূল (ﷺ)-এর জন্য কী খাছ, না-কি সকলের জন্য ‘আম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ