রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : ইমাম জোরে আমীন বলুন বা না বলুন মুক্তাদীগণ জোরে আমীন বলবেন (আল-উম্ম, ১/১০৯ পৃ.; ইয়ানাত তালেবীন, ১/১৪৮ পৃ.; আল-মুগনী, ২/১৬২ পৃ.)। তবে বড় ফিতনার আশঙ্কা থাকলে নীরবে বলাই উত্তম, যাতে করে পরবর্তীতে তাদেরকে এ বিষয়ে সঠিক ধারণা দেয়া সহজ হয় (মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ২৯/২৭৮ পৃ.)। ইমাম ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘বিশুদ্ধ মুহাক্কাম সুন্নত হল ছালাতে জোরে আমীন বলা। কারণ রাসূল (ﷺ) বলেন, ‘ইমাম যখন আমীন বলবেন, তখন তোমরা আমীন বল। কারণ যার আমীন ফেরেশতাদের আমীনের সাথে মিলে যাবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। ইবনু শিহাব বলেন, রাসূল (ﷺ) আমীন বলতেন’ (ছহীহ বুখারী, হা/৭৮০; ছহীহ মুসলিম, হা/৯৪২)। উক্ত হাদীছে ইমাম যদি জোরে আমীন না বলেন তাহলে মুক্ততাদিগণের আমীন কী ভাবে মিলবে!? বরং রাসূল (ﷺ) ইমামকে জোরে আমীন বলার জন্য জোরালো তাকীদ করেছেন। কেননা ইমাম যদি জোরে আমীন না বলে তাহলে কীভাবে মুক্ততাদিগণ তার আমীন শুনে আমীন বলবেন (ইলামুল মুওয়াক্বক্বিঈন, ২/৩৯৬-৯৮ পৃ.)।

প্রশ্নকারী : যয়নুল আবেদীন, ভারত।





প্রশ্ন (২) : আমি একজন এসএসসি পরীক্ষার্থী। আমাদের ‘প্র্যাকটিক্যাল খাতা’ তৈরি করতে হয়, কিছু ছবি অঙ্কন করতে হয় এবং বিবরণ লিখতে হয়। বর্তমানে অনলাইনে এই ‘প্র্যাকটিক্যাল খাতা’ রেডিমেড পাওয়া যায়, তারা তৈরি করে দেয়। এখন আমি এই রেডিমেড খাতা টাকা দিয়ে নিয়ে জমা দেয়া জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : জনৈক আলেম বলেন, কেউ যদি মদীনায় মারা যায় তবে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার জন্য সুপারিশ করবেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ও কল-কারখানায় ছুটি দেয়া এবং বিভিন্ন আলোচনা ও মাহফিলের আয়োজন করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : নিজের মামাতো বোনের মেয়েকে কি বিবাহ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : সূরা আল-বাক্বারার ২৫৬ নম্বর আয়াতে ত্বাগূত অস্বীকার করার কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে ত্বাগূত অর্থ কি? এবং ত্বাগূতের ফায়ছালা নেয়ার পরিণাম কী হতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জুমু‘আহ ও পাঁচ ওয়াক্ত ছালাতের আযান মসজিদের কোন্ জায়গা থেকে দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ফের্কাবন্দী অর্থ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : বিভিন্ন এলাকায় ফিতরা ও কুরবানীর অর্থ থেকে ইমাম-মুওয়াযযিনের বেতন দেয়া হয়। এটা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জনৈক ব্যক্তি কোল্ড এলার্জির রোগী। শীতের মধ্যে রোগটা বেড়ে যায়। ওযূতে নাকের মধ্যে পানি দিলে হাঁচি হতে হতে অসুস্থ হয়ে যায়? এমতাবস্থায় কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বর্গা চাষের ফসলের উপর ওশরের বিধান কেমন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আমার পরিবার আমার বোনের বিয়ের সময় যৌতুকে রাজি হয় এবং বিয়ে দেয়। এখন তারা যদি তা পরিশোধ না করে মারা যায়, তাহলে কি আমি সেগুলো পরিশোধ করতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মাইগ্রেন (Migraine) রোগের কারণে ছিয়াম ছেড়ে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ