রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : বিশেষ প্রয়োজনে মুক্বীম অবস্থাতেও দুই ছালাতকে একত্রিত করে আদায় করা জায়েয। কারণ জমা (একত্রিতকরণ) করে আদায় করার বিষয়টি প্রয়োজন ও অজুহাতের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং যখনই তার প্রয়োজন হবে তখনই সফর কিংবা নিজ এলাকায় উভয়াবস্থাতেই দুই ছালাতকে একত্রিত করে আদায় করতে পারে। অনুরূপভাবে বৃষ্টি, রোগ-ব্যাধি ও অনুরূপ কাজের জন্য জমা করে আদায় করা জায়েয। কারণ এর দ্বারা উদ্দেশ্য হল, উম্মতের উপর থেকে সমস্যা নিরসণ করা (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২২/২৯৩ পৃ.; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১০/৩৮১ পৃ.; আশ-শারহুল মুমতি‘, ৪/৫১৪ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২০০১৭)। অর্থাৎ ভয়-ভীতি, ঝড়-বৃষ্টি, রোগ-ব্যাধি অথবা অন্য কোন বিশেষ শারঈ কারণবশত মুক্বীম অবস্থাতেও দুই ওয়াক্তের ছালাত ক্বছর ব্যতীত শুধু জমা করে পড়া জায়েয। যেমন যোহর ও আছরকে পৃথক ইক্বামতের মাধ্যমে চার-চার রাক‘আত করে এবং মাগরিব ও এশাকে অনুরূপভাবে ৩ ও ৪ রাক‘আত করে আদায় করা জায়েয। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘কখনো কখনো রাসূল (ﷺ) মাদীনায় অবস্থানকালে কোন ভীতিকর পরিস্থিতি কিংবা ঝড়-বৃষ্টি ছাড়াই যোহর ও আছর এবং মাগরিব ও এশার ছালাত একত্রিত করে আদায় করেছেন। ....ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করা হল, এটা কেন? তিনি বললেন, রাসূল (ﷺ) চেয়েছেন তাঁর উম্মতের যেন কোন কষ্ট না হয়’ (ছহীহ মুসলিম, হা/৭০৫)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ নাছের, ময়মনসিংহ।





প্রশ্ন (৩) : বোন জীবিত থাকা অবস্থায় দুলাভাইয়ের সামনে কেমন পর্দা করতে হবে? নন মাহরাম ব্যক্তির সামনে হিজাব-নিকাব পরে যেমন যায় তেমন, না-কি ঢিলাঢেলা পোশাক পরে হাত মুখ খোলা রেখে যাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জিনেরা কি মানুষের ক্ষতি করতে পারে? কারীন জিন কি মানুষের সাথে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : নাপাক বা ওযূবিহীন অবস্থায় ইমামতি করলে ইমাম-মুক্তাদি উভয়কেই পুনরায় ছালাত আদায় করতে হবে? নাকি শুধু ইমাম আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কুনূতে নাযেলা নফল ছালাতে পড়া যাবে কি? এর নিয়মটা কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা হজ্জ করলে হজ্জ হবে কি? সন্তানের হারাম পথে উপার্জিত অর্থ দিয়ে পিতা-মাতা হজ্জ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : একজন সদ্য ইসলাম গ্রহণ করেছে। তিনি কি তার পিতার সম্পদের ওয়ারিছ হতে পারবে? অসহায় হলে তিনি কি তার ভাইদের কাছে চাইতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কোন টাকা বা মূল্যবান বস্তু পাওয়া গেলে কী করা উচিত? অনেকেই বলেন, ফকীরকে বা মসজিদে দিয়ে দিতে। এটি কতটুকু সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : যারা পানের সাথে সাদা পাতা খায় এবং ২০ বছর বা ২৫ বছর ধরে ছালাত আদায় করে, তাদের ছালাত কবুল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ব্যবসার উদ্দেশ্যে বিড়াল কেনা-বেচা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বিবাহের পূর্বে যদি কেউ বলে, আমি অমুক কাজ করলে বিবাহের পর আমার স্ত্রী ত্বালাক হয়ে যাবে। আমি যাকে বিবাহ করব সে ত্বালাক্ব। এগুলো বললে কি ত্বালাক্ব কার্যকর হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইসলামের দৃষ্টিতে (السِيَاسَة) ‘রাজনীতি’ বলতে কী বোঝায়? কুরআন-হাদীছে এর ভিত্তি আছে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬): সমাজে বহুলভাবে প্রচলিত আছে এবং বিভিন্ন ডাক্তারও বলে থাকেন যে, স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ যদি এক হয়, তাহলে তাদের বাচ্চা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হয়। এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ