রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
উত্তর : কুরআন ও ছহীহ হাদীছের মধ্যে সাতটি আসমান ও সাতটি যমীনের কথা বর্ণিত হয়েছে। কুরআনুল কারীমের মধ্যে সাত আসমানের কথা একাধিকবার বর্ণিত হয়েছে। যেমন সূরা আল-বাক্বারাহ : ২৯; সূরা ইউনুস : ৩; সূরা বানী ইসরাঈল : ৪৪; সূরা আল-মুমিনুন : ১৭; সূরা আস-সাজদাহ : ৫; সূরা আল-ফুস্সিলাত : ১২; সূরা আল-মুলক : ৩; সূরা আন-নূহ : ১৫। এছাড়া ছহীহ বুখারীতে মি‘রাজের বিবরণ সম্পর্কিত হাদীছেও এর বিস্তারিত বর্ণনা পাওয়া যায় (ছহীহ বুখারী, হা ৩৮৮৭, ৩২০৭, ৩৩৯৩, ৩৪৩০, ৫৬০৯; ছহীহ মুসলিম, হা/১৬৪)। পক্ষান্তরে সাতটি যমীনের কথা কুরআনুল কারীমের মধ্যে ইঙ্গিতপূর্ণ বা সাঙ্কেতিকভাবে শুধু একবার বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ বলেন, ‘তিনিই আল্লাহ্‌, যিনি সৃষ্টি করেছেন সাত আসমান এবং অনুরূপ যমীনও (সূরা আত-ত্বালাক্ব : ১৩)। তাফসীরকারকগণ বলেন,

وَمِنَ الْأَرْضِ مِثْلَهُنَّ" أي خلق من الأرض مثل عدد السماوات سبع أرضين، بكيفية لا يعلمها إلا الله.

‘অনুরূপ পরিমাণ যমীনও’ অর্থাৎ সাতটি আসমানের মত সাতটি যমীনও সৃষ্টি করেছেন। যার আকৃতি-প্রকৃতি সম্পর্কে একমাত্র আল্লাহ ব্যতীত কারোর কোন স্বচ্ছ ধারণা নেই। কেউ কেউ এর অর্থ করেছেন, সাতটি প্রদেশ। তবে এ কথা সঠিক নয়। বরং যেভাবে উপর্যুপরি সাতটি আসমান রয়েছে, অনুরূপ সাতটি যমীনও রয়েছে’ (তাফসীরে ইবনু কাছীর, ৮/১৫৬; তাফসীরে কুরতুবী, ১৮/১৭৬; আল-জাওয়াবুছ ছহীহ ইবনু তাইমিয়্যাহ, ১/৪২৯; তাফসীরে ইবনু জারীর, ২৩/৭৭-৮২; তাফসীরে সা‘দী, পৃ. ৮৭২; তাফসীরে ইবনু আত্বিয়্যাহ, ৫/৩২৮ পৃ.)। তবে হাদীছের মধ্যে এর প্রমাণ বিদ্যমান। যেমন রাসূল (ﷺ) বলেছেন, مَنْ ظَلَمَ قِيْدَ شِبْرٍ مِنَ الْأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِيْنَ ‘যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে আত্মসাৎ করবে, ক্বিয়ামতের দিন সাত তবক যমীনকে তার গলায় ঝুলিয়ে দেয়া হবে‘ (ছহীহ বুখারী, হা/২৪৫৩, ৩১৯৫; ছহীহ মুসলিম, হা/১৬১২)। অন্য বর্ণনায় নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারোর জমির সামান্যতম অংশও আত্মসাৎ করবে, خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِيْنَ ‘ক্বিয়ামতের দিন তাকে সাত তবক যমীনের নিচ পর্যস্ত ধসিয়ে দেয়া হবে’ (ছহীহ বুখারী, হা/২৪৫৪, ৩১৯৬)। রাসূল (ﷺ) কোন গ্রাম বা শহরে প্রবেশের সময় নিম্নোক্ত দু‘আটি পাঠ করতেন।

اَللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَمَا أظْلَلْنَ وَرَبَّ الْأرَضِيْنِ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ

‘হে আল্লাহ! সাত আসমান এবং তা যা কিছু ছায়া দিয়ে রেখেছে তার প্রতিপালক! সাত যমীন এবং তা যা ধারণ করে রেখেছে তার প্রতিপালক!...‘ (ছহীহুল মুসনাদ, হা/৫০৯; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৮৭৭৫; আল-মুসতাদরাক লিল হাকিম, হা/২৪৮৮; ইবনু খুযাইমাহ, হা/২৫৬৫; ইবনু হিব্বান, হা/২৭০৯, সনদ ছহীহ)।

কেউ কেউ এটাও বলেন যে, প্রত্যেক যমীনে ঐ রকমই পয়গম্বর রয়েছেন, যে রকম পয়গম্বর তোমাদের যমীনে এসেছেন। যেমন আদমের মত আদম, নূহের মত নূহ। ইবরাহীমের মত ইবরাহীম। ঈসার মত ঈসা। কিন্তু এ কথা কোন ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয়।


প্রশ্নকারী : মামুন, কানসাট, চাঁপাইনবাবগঞ্জ।





প্রশ্ন (৮) : জুমু‘আর খুতবায় প্রায়ই বলা হয় যে, আমাদের নবী (ﷺ)-এর কন্যা ফাতিমা (রাযিয়াল্লাহু আনহা) জান্নাতের নারীদের নেত্রী হবেন, আর যুবকদের নেতৃত্ব দেবেন হাসান ও হুসাইন (রাযিয়াল্লাহু আনহুমা)। অথচ মারইয়াম (আলাইহিস সালাম)-এর মর্যাদা বর্ণনায় মহান আল্লাহর বাণী: ‘যখন ফেরেশতাগণ বলেছিলেন, হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্বজগতের নারীগণের উপর তোমাকে মনোনীত করেছেন’ (সূরা আলে ইমরান: ৪২)। যদি উক্ত হাদীছটি ছহীহ হয়, তাহলে কি এটি সূরা আলে ইমরানে বর্ণিত মারইয়াম (আলাইহিস সালাম)-এর মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কিছু আতর আছে, যা অনেক দামী। প্রশ্ন হল- দামী আতর কিনলে কি তা অপচয় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মৃত দাদার পক্ষ থেকে হজ্জ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : প্রচলিত রয়েছে যে, ইফতারের পূর্বমুহূর্তে দু‘আ কবুল হয়। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : নূহ (আলাইহিস সালাম)-এর ছেলের নাম ছিল শাম। প্রশ্ন হল- এই শামের অর্থ কী? এই নাম রাখা যাবে কী? এই নাম রাখা হলে সাথে অন্য কোন নাম বা নামের অংশ কি যুক্ত করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : গ্রাম অঞ্চলে অল্প শিক্ষিত মহিলারা রাগের মাথায় গালি দেয়, ‘আল্লার ঘরের আল্লা আমার কপালে শান্তি দিলা না’ (নাউজুবিল্লাহ)। এই কথা বললে সে কি মুসলিম থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমি ছালাতের পদ্ধতি ও নিয়ম জানি না। আমি যদি জামা‘আতে ছালাত আদায় করি, তাহলে কি আমার ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : একজন বিবাহিত মহিলা এবং অবিবাহিত ছেলে যদি যেনা করে, তারপর সে ছেলে নিজের ভুল বুঝতে পেরে যদি তওবা করে। তার তাওবা কি কবুল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : সঠিক সময় না জানার কারণে কেউ যদি সাহরির সময় শেষ হওয়ার পর পানাহার করে, তাহলে তার ছিয়াম সঠিক হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ছালাতের মধ্যে ক্বিরাআত ছুটে গেলে কিংবা ভুল হলে সহো সিজদা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : বিতর ছালাত ছুটে গেলে পরেরদিন আদায় করা যাবে কি? কখন কোন্ সময় আদায় করতে হবে? কয় রাকাত আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জনৈক আলেম তার বক্তব্যে বলেন, কোন সদাচরণকারী সন্তান যদি তার পিতা-মাতার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, তাহলে আল্লাহ তা‘আলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার ‘আমল-নামায় একটি ‘কবুল হজ্জ’ তথা কবুলযোগ্য হজ্জের ছওয়াব লিপিবদ্ধ করেন। এমনকি দৈনিক একশ’বার তাকালেও। উক্ত বক্তব্য কি সঠিক! - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ