রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : হিকমাহ আল্লাহ তা‘আলার পক্ষ থেকে প্রদত্ত এক বিশাল নে‘মত। হিক‌মাহ এর বাস্তবতা সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন, ‘তিনি যাকে ইচ্ছা হিক্‌মাহ অর্থাৎ প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা প্রদান করা হয়, তাকে নিশ্চয় প্রভূত কল্যাণ দান করা হয়। বস্তুত শুধু জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে’ (সূরা আল-বাক্বারাহ: ২৬৯)। হিকমাহ বৃদ্ধির উপায় হল, (১) দ্বীনের উপর পাণ্ডিত্য অর্জন করা (সূরা আল-বাক্বারাহ: ২৬৯)। (২) বিজ্ঞ পণ্ডিত, ন্যায়পরায়ণ ব্যক্তি তথা আলিমগণে সাহচার্যে অবস্থান করা। (৩) একনিষ্ঠভাবে নিয়মিত আল্লাহ তা‘আলার ইবাদত করা (সূরা আল-ক্বাছাছ: ১৪)। (৪) সর্বদা হালাল খাদ্য ভক্ষণ করা এবং হারাম থেকে বিরত থাকা। (৫) অনেক অভিজ্ঞতা অর্জন করা এবং মাদরাসা জীবনে ভরপুর লাভবান হওয়া। (৬) নিজের ব্যক্তিত্বকে উন্নত করা এবং নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভর করা। (৭) অতিরিক্ত কথা না বলা এবং প্রয়োজনে নিজেকে নীরব রাখা (ছহীহ বুখারী, হা/৬০১৮; ছহীহ মুসলিম, হা/৪৭)। (৮) স্বল্পে সন্তুষ্ট থাকা, অতিরিক্ত পাওয়ার আশায় নিজেকে অধিক ব্যস্ত না করা এবং যতটুকু পেরেছি তার সর্বোচ্চ কদর করা (যঃঃঢ়://রংুি.পড়/ব১১ন৩ৎ)। (৯) কোন কাজে তাড়াহুড়ো না করা, বরং ভেবে চিন্তে ধীরস্থিরভাবে করা (আর-রায়িদ .. দুরুসুন ফিত তারবিয়্যাতি ওয়াদ দাওয়াতি, ৩/৫০ পৃ.)। (১০) সংকীর্ণমনা থেকে নিজেকে মুক্ত করা, উদারতার সাথে কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত করা (আর-রায়িদ .. দুরুসুন ফিত তারবিয়্যাতি ওয়াদ দাওয়াতি ৩/৫৩ পৃ.)।


প্রশ্নকারী : গোলাম রাব্বি, বরিশাল।





প্রশ্ন (২০) : আল্লাহ তা‘আলাকে রব হিসাবে মানা বলতে কী বুঝায়? মক্কার কাফেররা কি আল্লাহ তা‘আলাকে রব্ব হিসাবে মেনে নিয়েছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : স্ত্রীকে ত্বালাক্ব দেয়ার পর যদি স্ত্রী জানতে না পারে এবং স্বামী লিখিতও না দেয়, তাহলে ত্বালাক্ব হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : আল্লাহ তা‘আলা রাসূল (ﷺ)-এর উপর অহীর মাধ্যমে কুরআন নাযিল করেছেন। প্রশ্ন হল- হাদীছ কিভাবে তার উপর নাযিল হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বিতর ছালাতে দু‘আ কুনুত কোন্ সময় পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : সমাজে প্রচলিত রয়েছে যে, মৃত স্বামী বা স্ত্রীকে দেখতে ও গোসল করতে দেয়া হয় না। বিষয়টি কতটুকু শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : জনৈক ব্যক্তি একটি ক্লিনিকের হিসাব রক্ষক হিসাবে চাকুরী করে। ক্লিনিকের মালিক মূলধন ব্যাংকে রেখে সেখান থেকে ইন্টারেস্ট নেয় এবং তা থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয়। এক্ষণে ঐ ব্যক্তি কি সূদের বিধানের আওতায় পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : মসজিদের সামনে কবর আছে এবং কবর ও মসজিদের মাঝে কোন প্রাচীর নেই। এখন করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইসলাম ‘ক্রেডিট কার্ড’ সম্পর্কে কী বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : হায়েয অবস্থায় স্ত্রী তার মৃত স্বামীকে গোসল করাতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জনৈক আলেম لَهُ مَقَالِيدُ السَّمَوَاتِ وَالْأَرْضِ এই আয়াত সম্পর্কে বলেন যে, এর ব্যাখ্যা হল নিম্নে দু‘আ- لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، وَسُبْحَانَ اللهِ، وَبِحَمْدِهِ، وَأَسْتَغْفِرُ اللهَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ، بِيَدِهِ الْخَيْرُ، يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আর এর ফযীলত হল, যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে উক্ত আয়াত পাঠ করবে, তার জন্য ছয়টি ফযীলত রয়েছে- (ক) সে শয়তান ও তার সহযোগীদের থেকে রক্ষা পাবে। (খ) তাকে এক কিনতার (অঢেল মাপ) পরিমাণ নেকী দেয়া হবে। (গ) তার জন্য জান্নাতে একটি মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে। (ঘ) তার সাথে চোখ জুড়ানো হুরদের বিবাহ দেয়া হবে। (ঙ) তার নিকট দশজন ফেরেশতা উপস্থিত থাকবে। (চ) কুরআন, তাওরাত, ইঞ্জীল ও যাবূর তেলাওয়াত করার মত নেকী দেওয়া হবে। বিশেষ করে সে একটি কবুল হজ্জ ও ওমরার নেকী পাবে। যদি সে ঐ দিন মারা যায় তবে শহীদের মর্যাদা লাভ করবে। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কি সামনে ও পিছনে উভয় দিকে দেখতে পেতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : সিজদার সময় মুসল্লীর চোখ কি খোলা থাকবে, না-0কি বন্ধ থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ