মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : এ বিষয়ে সামান্য মতভেদ রয়েছে। একই কথা ইফতারের ক্ষেত্রেও। তবে সবচেয়ে নিরাপদ হল, উক্ত ছিয়ামের পরিবর্তে আরেকটি ছিয়াম রাখা। বরং অধিকাংশ আলেমের মত হল, আরেকটি ছিয়াম রাখা অপরিহার্য। আসমা বিনতে আবূ বকর (রাযিয়াল্লাহু আনহু) বলেন,

أَفْطَرْنَا عَلَى عَهْدِ النَّبِىِّ ﷺ يَوْمَ غَيْمٍ ثُمَّ طَلَعَتِ الشَّمْسُ. قِيْلَ لِهِشَامٍ فَأُمِرُوْا بِالْقَضَاءِ قَالَ بُدٌّ مِنْ قَضَاءٍ. وَقَالَ مَعْمَرٌ سَمِعْتُ هِشَامًا لَا أَدْرِىْ أَقْضَوْا أَمْ لَا

‘নবী (ﷺ)-এর যুগে একদা মেঘাচ্ছন্ন দিনে আমরা ইফতার করলাম, এরপর সূর্য দেখা যায়। বর্ণনাকারী হিশামকে জিজ্ঞেস করা হল, তাদের কি ক্বাযা করার নির্দেশ দেয়া হয়েছিল? হিশাম (রাহিমাহুল্লাহ) বললেন, ক্বাযা ব্যতীত উপায় কী? (অপর বর্ণনাকারী) মা‘মার (রাহিমাহুল্লাহ) বলেন, আমি হিশামকে বলতে শুনেছি, তাঁরা ক্বাযা করেছিলেন কি না তা আমি জানি না’ (ছহীহ বুখারী, হা/১৯৫৯)। ইবনু হাজার ‘আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন,

وقد اختلف في هذه المسألة فذهب الجمهور إلى إيجاب القضاء، واختلف عن عمر فروى ابن أبي شيبة وغيره من طريق زيد بن وهب عنه ترك القضاء

‘এই মাসআলায় দ্বিমত সৃষ্টি হয়েছে। তবে অধিকাংশের মত হল, তা ক্বাযা করা আবশ্যক। ওমর (রাযিয়াল্লাহু আনহু) তা ক্বাযাা করার বিপক্ষে মত দেন। যা যায়েদ ইবন ওয়াহাবের সূত্রে ইবনু শায়বায় বর্ণিত’ (ফাৎহুল বারীঅ, ৪/২০০ পৃ.)।

অতএব অজ্ঞতাবশত কেউ সাহারীর সময় শেষ হওয়ার পরেও পানাহার করলে কিংবা সূর্য ডোবার পূর্বে ইফতার করলে করণীয় হল, মতবিরোধ থেকে বাঁচার জন্য উক্ত ছিয়ামটি পরবর্তীতে ক্বাযা করে নেয়াই অধিক নিরাপদ। আল্লাহই অধিক অবগত।

প্রশ্নকারী : আনোয়ার, কুড়িগ্রাম।





প্রশ্ন (৪০) : নাবালগ ছেলে হজ্জের সময় কি তাকে ইহরামের কাপড় পরিয়েই হজ্জের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করাতে হবে? হজ্জের কার্যক্রমগুলো যেমন: ত্বাওয়াফ ইত্যদি কি তার পক্ষ থেকে অন্য কেউ পালন করিয়ে দিতে হবে, না-কি তাকে সাধারণ পোশাক পরালে চলবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : অনেক মসজিদে ইমামরা মৃত পিতা-মাতার জন্য সম্মিলিতভাবে মুনাজাত করেন। এই সময় মুছল্লীরা ‘আমীন, আমীন’ বলে সাড়া দেন। কখনো ইমাম দরূদ শরীফ একবার, সূরা ফাতিহা একবার, ইখলাছ-ফালাক-নাস তিনবার করে পড়ার নির্দেশ দেন। এই পদ্ধতি কি শরী‘আয়তসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সুন্নাতকে অস্বীকার করলে পরিণাম কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : নৌকা, লঞ্চ, পানি জাহাজে উঠার সময়  بِسْمِ اللَّهِ مَجْراهَا وَمُرْسَاهَا ۚ إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ   আয়াতটি পড়ার প্রচলন রয়েছে। এর পক্ষে কোন ছহীহ দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : প্রচলিত তাবলীগ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জুমু‘আর ছালাতের পর টাকা উঠানোর জন্য কৌটা চালানো কি বিদ‘আত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ইমাম সূরা ফাতিহার শেষের আয়াত তিলাওয়াত করছেন। এমতাবস্থায় কেউ জামা‘আতে অংশগ্রহণ করলে সে কি ইমামের সঙ্গে ‘আমীন’ বলার পরে সূরা ফাতিহা পড়বে, না-কি প্রথমেই সূরা ফাতিহা পড়া শুরু করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জনৈক ব্যক্তি রাগ করে বাংলাদেশের আইন অনুযায়ী তিন ত্বালাক্ব দেয় এবং ৯০ দিন পর সিটিকর্পোরেশন থেকে সার্টিফিকেট নেয়। তাদের দাম্পত্য জীবন ১১ বছরের এবং ১০ বছরের একটি ছেলে সন্তানও আছে। তবে ত্বালাক্ব দেয়ার সময় সে এক ত্বালাক্ব দিয়েছে। এমতাবস্থায় স্ত্রীকে ফিরিয়ে নেয়ার কোন সুযোগ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : জুম‘আর খুতবা ও ছালাতের সময় এবং অন্যান্য ছালাতের সময় সামনে, পিছনে কিংবা উপর থেকে ভিডিও করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বিয়ের পর মেয়েরা তার বাবার বাড়ীতে কি তিনদিনের বেশি থাকতে পারবে? আর স্বামী কি তিনদিনের বেশি শ্বশুর বাড়ীতে থাকতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘হ্যালোইন উৎসব’ কী? এর ইতিহাস এবং শরী‘আতের দৃষ্টিতে তা উদযাপনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ইউটিউবে অশ্লীল এ্যাডযুক্ত ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ