রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর :  এটি বিখ্যাত হাদীছে জিবরীলের অংশ বিশেষ। যখন জিবরীল রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! বলুন তো ক্বিয়ামত কখন সংঘটিত হবে? উত্তরে তিনি বললেন, এ ব্যাপারে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না। অতঃপর তিনি বললেন, وَسَأُحَدِّثُكَ عَنْ أَشْرَاطِهَا إِذَا رَأَيْتَ الْمَرْأَةَ تَلِدُ رَبَّهَا فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا ‘তবে আমি তার নিদর্শন ও লক্ষণসমূহ সম্পর্কে আপনাকে অবগত করছি, যখন আপনি দেখবেন কোন নারী তার মনিবকে প্রসব করবে এটা ক্বিয়ামতের একটি নিদর্শন’ (ছহীহ বুখারী, হা/৫০, ৪৭৭৭)। উক্ত হাদীছের ব্যাখ্যায় হাফিয ইবনু হাজার আসক্বালানী, ইমাম নববী, আল্লামা আব্দুর রহমান মুবারাকপুরী, শায়খ মুহাম্মাদ শামসুল হক্ব আযীমাবাদী ও শায়খ মুহাম্মাদ ইবনু আব্দুল হাদী আস-সিন্দী (রাহিমাহুমুল্লাহ) থেকে বেশ কয়েকটি মতামত বর্ণিত হয়েছে। এখানে সর্বাধিক গ্রহণযোগ্য দু’টি মতামত উপস্থাপন করা হল :

(১) বাঁদী মনিবকে প্রসব করবে : এর অর্থ হল, মনিব বা মালিক তার দাসীর সঙ্গে যেরূপ ব্যবহার করে, ক্বিয়ামতের পূর্বমুহূর্তে সন্তানগণও তাদের মায়েদের সাথে সেরূপ ব্যবহার করবে। তারা মায়েদের অবাধ্য হবে এবং মায়েদেরকে চাকরানী মনে করে তাদের উপর মালিকের মত হুকুম চালাবে। (২) একটা সময় প্রচুর পরিমাণে যুদ্ধ হবে এবং সেই সময় দাসী অধিকহারে কেনাবেচা হবে। মনিবরা অধিক পরিমাণে দাসী রাখবে এবং তাদের মাধ্যমে বাচ্চা গ্রহণ করবে। এক সময় মনিবের মৃত্যুর পর তার সন্তানেরা ঐ সমস্ত দাসীদের মনিব হবে। কারণ স্বাভাবিকভাবেই একজন ব্যক্তির অর্থ-সম্পত্তি, দাস-দাসী তার মৃত্যুর পর ছেলেদের কাছে চলে যায় এবং ছেলেরা মালিকদের মতই তা ব্যবহার করতে পারে। অতএব দেখা যাবে, আজ যে তার মনিব হল সে হয়তো তারই গর্ভজাত সন্তান। দাসীরা রাজপুত্রদের জন্ম দিয়েছে, তাই মা হওয়ার পরেও তারা প্রজাদের একজন (বিস্তারিত দ্র. : ফাৎহুল বারী, শারহুন নববী, তুহফাতুল আহওয়াযী, ‘আওনুল মা‘বূদ, হাশিয়াতুস সানাদী)।


প্রশ্নকারী : রোকনুজ্জামান, শিবগঞ্জ, বগুড়া।





প্রশ্ন (১৮) : খুৎবাহ শুনা কি ওয়াজিব? যদি ওয়াজিব হয়, তাহলে খুৎবাহ চলাকালীন ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : যে জিনিসগুলো সাদাক্বাহ করা হয় সেগুলো ব্যবহার করার হুকুম কী? মসজিদের জন্য কিছু আতর ও কিছু পানির বোতল দান করার পরে মাঝে মাঝে মসজিদের ঐ আতর ও পানি ব্যবহার করার শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : নবী (ﷺ) জনৈক ছাহাবীর দাফন শেষে ফিরে আসছিলেন। তখন উক্ত ‘মাইয়েতের স্ত্রী’ তাঁকে খাওয়ার দাওয়াত দিলেন এবং রাসূল (ﷺ) দাওয়াত গ্রহণপূর্বক উক্ত মহিলার বাড়িতে গিয়েছিলেন। অতঃপর খাবার উপস্থিত করা হলে তিনি এবং উপস্থিত অন্যান্য লোকজন খাবার গ্রহণ করলেন। এর আলোকেই মাইয়েতকে কেন্দ্র করে খাবারের আয়োজন করা হয়। তাই উক্ত বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ব্যাংকে টাকা থাকায় সেখান থেকে কিছু সূদের টাকা হয়েছে, সে টাকা কাদেরকে দিতে হবে? নিজ ভাগিনা ঋণগ্রস্ত হওয়ায় তার ঋণ পরিশোধ করার জন্য উক্ত টাকা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ঘুমের কারণে যদি আছরের ছালাত ছুটে যায় এবং ঘুম থেকে উঠেই আছরের ছালাত আদায় করা হয়, তাহলে কি পরিবারবর্গ ও ধন-সম্পদ ধ্বংস হয়ে যায় এই হাদীছের আওতাভুক্ত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : পিতা কর্তৃক ব্যাংকের ফিক্সড ডিপোজিড থেকে ওয়ারিছসূত্রে প্রাপ্ত টাকা দ্বারা হজ্জ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : বাংলাদেশের বিভিন্ন ক্লাব আছে যেমন ঢাকা, উত্তরা, গুলশান ক্লাব ইত্যাদি। এগুলোতে চাকুরী করলে বেতন বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : রাসূলুল্লাহ (ﷺ)-এর নামে মসজিদ বা অন্য কোথাও দান-ছাদাক্বাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : হায়েযগ্রস্ত নারী ক্বদরের রাতগুলো কিভাবে জাগবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ছালাতে মাঝে মধ্যে রুকূতে সিজদার তাসবীহ অথবা সিজদাতে রুকূ-র তাসবীহ পড়ে ফেলি। রুকূ‘-সিজদাহ সম্পূর্ণ হওয়ার পর মনে পড়ে আমি ভুল করেছি। এই ক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন : (৭) জঙ্গলে বা জনবসতিহীন এলাকায় উৎপন্ন ফল বা সবজি খাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : স্বামীর একার উপার্জনে দুই সন্তানসহ, মা-বাবা, অবিবাহিত বোন এবং একজন ভাগ্নের মোট ৮ জনের সংসার চলে। স্বামীর উপার্জন দিয়ে সবার খরচ মেটাতে গিয়ে স্ত্রীকে ন্যূনতম প্রয়োজন (মৌলিক পোশাক-প্রসাধনী) থেকেও বঞ্চিত করা হয়। অথচ অন্যদের জন্য বিলাসবহুল ভাবেই মেটানো হয়। স্বামীর বাবার ব্যাংকে ৩০ লক্ষ টাকা জমা আছে। প্রতি মাসে নতুন করে সেখানে প্রায় ১৫ হাজার টাকা জমা করা হয়। স্বামীর সংসারে তাঁর বাবা কোন খরচ করেন না। পরিবারের সমস্ত ব্যয়ভার স্বামীকে একাই বহন করতে হয়। প্রশ্ন হল- স্ত্রী ও সন্তানদের বঞ্চিত করে বাবার টাকা ব্যাংকে জমিয়ে পরিবারের সকল সদস্যের ব্যয় বহন করা কি স্ত্রী ও সন্তানদের উপর যুলম নয়? স্বামীর পক্ষে এত বড় সংসারের ব্যয়ভার বহন করতে খুবই কষ্ট হয়। কিন্তু তার বাবা-মায়ের অভিশাপের ভয়ে অমানসিক কষ্ট সহ্য করতে হয়। কারণ বাবা-মাকে কিছু বললেই তারা সংসারে অশান্তি তৈরি করেন। এই বিষয়ে ইসলাম কী বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ