রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ঋতুবতী মহিলাদের জন্য মুখস্থ কুরআন তেলাওয়াত করা জায়েয। ঋতুবতী মহিলা কুরআন তেলাওয়াত করতে পারবে না মর্মে স্পষ্ট কোন ছহীহ দলীল নেই। ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ليس في منع الحائض من القراءة نصوص صريحة صحيحة ‘ঋতুবতী নারীদের কুরআন তেলাওয়াত করা যাবে না মর্মে কোন স্পষ্ট কোন ছহীহ দলীল নেই’ (ফাতাওয়াউল ইসলাম সুওয়াল ওয়া জাওয়াব, প্রশ্ন নং-২৫৬৪)।

এটা সর্বজন বিদিত যে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে মহিলা ছাহাবীদের হায়েয আসত কিন্তু তাদেরকে কুরআন তেলাওয়াত করা থেকে নিষেধ করা হয়েছে এরকম কোন প্রমাণ নেই। যেমন যিকির আযকার ও দু‘আ থেকে নিষেধ করা হয়নি, তেমনি কুরআন তেলাওয়াত থেকেও নিষেধ করা হয়নি। তবে বড় নাপাকী অবস্থায় কুরআন স্পর্শ করে তেলাওয়াত করা হারাম। আল্লাহ তা‘আলা বলেন, ‘পবিত্রতা অর্জনকারী ব্যতীত অন্য কেউ তা স্পর্শ করে না’ (সূরা আল-ওয়াক্বি‘আহ : ৭৯)। আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইয়ামানবাসীদের জন্য আমর ইবনু হাযম (রাযিয়াল্লাহু আনহু)-কে লিখে পাঠিয়েছিলেন, لَا يَمَسَّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ ‘পবিত্রতা অর্জন ব্যতীত কেউ যেন কুরআন স্পর্শ না করে’ (মুওয়াত্ত্বা মালেক, হা/৬৮০; দারাকুৎনী, হা/৪৪৯; শু‘আবুল ঈমান, হা/২১১১, সনদ ছহীহ)। এছাড়া হায়েয অবস্থায় কুরআন তেলাওয়াত শ্রবণ করাতেও কোন সমস্যা নেই (মুসনাদে আহমাদ, হা/২৫৬১৪, সনদ ছহীহ)।

উল্লেখ্য, ‘ঋতুবতী মহিলাগণের কুরআন তেলাওয়াত করা হারাম, যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবে’ মর্মে বক্তব্যটি শক্তিশালী নয়। কারণ এমর্মে বর্ণিত দলীলগুলো যঈফ (যঈফ তিরমিযী, হা/১৩১; মিশকাত, হা/৪৬১; যঈফ ইবনু মাজাহ, হা/৫৯৪; মিশকাত, হা/৪৬০)।


প্রশ্নকারী : হাফছা, খুলনা।





প্রশ্ন (২৪) : আমার মেয়ের জন্মের সপ্তম দিনে আক্বীক্বা করেছি। কিন্তু নামটা ইসলামী বা সুন্দর অর্থবোধক নয়। এমতাবস্থায় আবার আক্বীক্বা করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৪) : ঈদুল ফিতরের ছালাত আদায়ের পর পরিবারের সবাই মিলে কবর যিয়ারত করা কি যায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) :  ছালাতুল ইসতিখারা, ছালাতুল ইসতিসকা, ছালাতুল হাজাত, ছালাতুত তাওবাহ, সূর্য ও চন্দ্র গ্রহণের ছালাত, ইশরাক ও চাশতের ছালাত, ছালাতুয যোহা ইত্যাদি ছালাতগুলো সুন্নাতে মুওয়াক্কাদা, সুন্নাতে গায়ের মুওয়াক্কাদা, না-কি নফল ছালাত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : জনৈক ব্যক্তি কুরআন ও ছহীহ হাদীছের কথা বলেন। কিন্তু সে তার পিতা-মাতার সাথে খারাপ ব্যবহার করে। এমনকি পিতার গায়ে হাত তুলে। এমন ব্যক্তির নিকট থেকে জ্ঞান নেয়া যাবে কি?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আক্বীদা, আচরণ ও আমলের ক্ষেত্রে তাওহীদের হাক্বীক্বাত বা প্রকৃতি জানার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : পিতা যদি নাবালিকা সন্তানের জন্য স্বর্ণ ক্রয় করে রাখে, আর সেটা যদি নিছাব পরিমাণ হয়, তাহলে কি যাকাত দিতে হবে? আবার যদি তা নিছাব পরিমাণ না হয়, তাহলে কি পিতার সম্পদের সাথে সংযুক্ত করে পিতাকে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : এ্যানিমেশন কার্টুন দেখা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কোন মহিলা বাইরে যাওয়ার প্রয়োজন হলে স্বামীর অনুমতি ছাড়াই বাইরে চলে যায়। স্বামীর অনুমতির প্রয়োজন মনে করে না। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ‘আমার ছাহাবীগণ তারকার ন্যায়, তোমরা যারই অনুসরণ কর সঠিক পথ পাবে’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ইসলামের দৃষ্টিতে মধ্যমপন্থার মূল্যায়ন কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কুড়িয়ে পাওয়া সম্পদের ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : একই ঈদগাহ মাঠে একাধিক ঈদের জামা‘আত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ