মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : ইচ্ছাকৃত ছালাত পরিত্যাগ করা নিঃসন্দেহে কুফুরী। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ছাহাবীগণ আমল সমূহের মধ্যে কোন আমল ছেড়ে দেয়াকে কুফুরী বলতেন না, ছালাত ব্যতীত (তিরমিযী হা/২৬২২, ২/৯০ পৃ.; মিশকাত হা/৫৭৯, পৃ. ৫৯; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৩২, ২/১৬৪ পৃ., সনদ ছহীহ)। অলসতা ও অবহেলায় কোন মুসলিম নামধারী যদি ছালাত আদায় না করে, তাহলে উক্ত অপরাধের কারণে জাহান্নামে যাবে। শাস্তি ভোগ করার পর আল্লাহর দয়ায় কালেমা ত্বাইয়েবার বরকতে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে (ইবনু মাজাহ হা/৬০, পৃ. ৭, সনদ ছহীহ)। কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে ছালাত ছেড়ে দিলে বা অস্বীকার করলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী হবে (শায়খ আলবানী, হুকমু তারিকিছ ছালাহ, পৃৃ. ৬)। দীর্ঘদিন ছালাত পরিত্যাগকারীর জন্য করণীয় হল- দ্রুত খালেছ অন্তরে তওবাহ করতে হবে এবং আমলে মনোযোগী হতে হবে। মহান আল্লাহ বলেন, ‘অবশ্যই আল্লাহ তাদের তওবাহ কবুল করবেন, যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তওবাহ করে; এরাই হল সেসব লোক, যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আর এমন লোকদের জন্য কোন ক্ষমা নেই, যারা মন্দ কাজ করতেই থাকে। এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকে, আমি এখন তওবাহ করছি’ (সূরা আন-নিসা : ১৭-১৮)। এখানে ‘অজ্ঞতাবশত’ বলতে এমন নয় যে, এটা যে গুনাহের কাজ সে জানতই, বরং এর অর্থ হল- সে হারাম জানার পরেও ‘ভুলক্রমে’ কাজটি করে ফেলেছে (সূরা ইউসুফ : ৮৯, ৩৩; তাফসীর ইবনু কাছীর, ২য় খণ্ড, পৃ. ২৩৫; রওয়া‘ঈ তাফসীরে ইবনে রজব, ২য় খণ্ড, পৃ. ১২১)।

উল্লেখ্য যে, উমরী ক্বাযা নামে জীবনের না পড়া ছালাতগুলো পুনরায় পড়ার যে পদ্ধতি সমাজে চালু আছে তা কুরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়; বরং এটি একটি বিদ‘আতী প্রথা।


প্রশ্নকারী : আবুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।




প্রশ্ন (৩০) : আমার পিতামাতা আমায় পড়াশোনা করায় যাতে আমি বড় হয়ে তাদের মোটা অঙ্গের টাকা পাঠাই। কিন্তু আমার পিতা-মাতার যদি সংসার চালানোর মত সামার্থ্য থাকে তবুও কি তাদের টাকা পাঠানো আমার জন্য ফরয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : জনৈক ব্যক্তি পীরের মুরীদ। তার বিশ্বাস হল- পীর সবকিছু করে দিবে। মুরীদ না হলে মৃত্যুর সময় শয়তান এসে ঈমান লুটে নিবে। উক্ত আক্বীদা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : গীবত বা বান্দার সাথে সংশ্লিষ্ট গুনাহ মাফ করানোর জন্য কী কী কাজ করা যেতে পারে, যদি সে বান্দাকে না পাওয়া যায়?   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কেউ যদি মানত করে ফেলে এবং সেই মানত যদি শিরকের গুনাহের আওতায় পড়ে যায়, সেক্ষেত্রে মানতকারীর করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মাহরাম নয় এমন কোন মহিলাকে ব্যক্তিগতভাবে দ্বীনের দাওয়াত দেয়া কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : বালতিতে বা আবদ্ধ পাত্রে নাপাক কাপড় ধৌত করলে তা কীভাবে পবিত্র করতে হবে? অনেকে বলে ৩ বার ধৌত করলেই তা পবিত্র হয়ে যাবে। এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ইসলামী জালসা ও মাহফিলের শেষে আখেরী মুনাজাত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : টিউবওয়েল বা ট্যাপের নিচে পাত্রে পানি জমা করে সেই জমাকৃত পানি দিয়ে ওযূ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : নারী-পুরুষের ছালাতের মধ্যে কোন পার্থক্য আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কুড়িয়ে পাওয়া সম্পদের ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : যারা বিভিন্ন পরিবহনে (ড্রাইভার, হেলপার ইত্যাদি) শ্রমিক হিসাবে কাজ করে। প্রত্যেক দিন চাকুরীর জন্য দেশের বিভিন্ন প্রান্তে যেতে হয়। তারা কি ছালাতকে কসর করবে, না-কি পূর্ণ ছালাতই আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : দুই ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি সালাম দিলে দ্বিতীয় ব্যক্তি সালামের জবাব দেয়ার পর উল্টো সালাম দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ