বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
উত্তর : শয়তান চির অভিশপ্ত। সে আদম সন্তানকে সর্বদা কুমন্ত্রণা দিয়ে পাপাচারে লিপ্ত করে। এজন্য আল্লাহ তা‘আলা মানুষকে শয়তানের ফেতনা থেকে বিরত থাকার কথা বলেছেন (সূরা আল-আ‘রাফ : ২৭; সূরা আল-ফাত্বির : ৬; সূরা আন-নিসা : ১১৯)। কিছু কিছু স্থান রয়েছে, যেখানে শয়তান বেশী হামলা করে থাকে। এজন্য সে সময়গুলো থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হয়। যেমন, (ক) পেশাব-পায়খানা প্রবেশের সময় (ছহীহ বুখারী, হা/১৪২), (খ) ক্রোধের সময় (ছহীহ বুখারী, হা/৩২৮২), (গ) স্ত্রী সহবাসের পূর্বে (ছহীহ বুখারী, হা/১৪১, ৩২৭১, ৩২৮৩, ৫১৬৫, ৬২৮৮), (ঘ) জনশূন্য মাঠ, জঙ্গল, উপত্যকা ইত্যাদিতে প্রবেশের সময় (ছহীহ মুসলিম, হা/২৭০৮; তিরমিযী, হা/৩৪৩৭; মিশকাত, হা/২৪২২), (ঙ) গাধার ডাক শুনলে (ছহীহ বুখারী, হা/৩৩০৩), (চ) কুরআন তেলাওয়াতের সময় (ছহীহ বুখারী, ‘কুরআনের তাফসীর’ অধ্যায়-৬৫, ‘সূরা আন-নাহল’ অনুচ্ছেদ-১৬; ইবনুল ক্বাইয়িম, ইগাছাতুল লাহফান, ১ম খণ্ড, পৃ. ৯২-৯৪) এবং (ছ) শিশুর নিরাপত্তার জন্য (সূরা আলে ‘ইমরান : ৩৬; ছহীহ বুখারী, হা/৩৩৭১) প্রভৃতি।


প্রশ্নকারী : দেলোয়ার হোসেন রানা, সিলেট।




প্রশ্ন (৪) : আখেরী চাহার শোম্বা কী? শরী‘আতে এর কোন ভিত্তি আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : পাগড়ী পরিধানের কোন বিশেষ ফযীলত আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ফরয ছালাতের আগে যে ইক্বামত দেয়া হয়, সেটা কি আযানের মত ২ বার করে বলতে হয়, না-কি একবার? আর ইক্বামতে ‘হাইয়া ‘আলাছ ছালাহ’ বললে কি ছালাতের জন্য দাঁড়াতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : স্ত্রীর স্বর্ণালংকার আছে ৩ ভরি। যদি স্ত্রীর স্বর্ণালংকারের যাকাত স্ত্রীর উপর হয়, তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে তো মহিলার নিছাব পূর্ণ হচ্ছে না। অন্যদিকে স্বামীর ৫০,০০০-৬০,০০০/- টাকা আছে, তাহলে কি স্বামীকে স্ত্রীর স্বর্ণালংকার সহ হিসাব করে যাকাত আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : সহবাস করার পর যদি ইচ্ছাকৃতভাবে ফজরের ছালাত দেরিতে পড়া হয়, তাহলে কি ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : ‘তোমরা বেশী বেশী আল্লাহর যিকির কর, যেন লোকেরা পাগল বলে’ (ফাযায়েলে আমল (বাংলা), পৃ. ৩৬৭) মর্মে বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) :  জনৈক আলেম বলেছেন, মুমিনরা সবাই আল্লাহর ওলী। কিন্তু অন্যজন বলেছেন, কারা আল্লাহর ওলী তা আমরা কেউই জানি না। এ বিষয়ে সঠিক সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কতটুকু পরিমাণ পেশাব লাগলে কাপড় ধুতে হবে? কাপড়টা কি পুরোটাই ধুতে হবে, না-কি যতটা লেগেছে ততটা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আমাদের এলাকায় মূল জামা‘আত হয়ে গেলে পরে ইক্বামত না দিয়েই ছালাত আদায় করে থাকে। শরী‘আতের দৃষ্টিতে এমনটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : পালক সন্তান কি সম্পদের ওয়ারিছ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : মহিলারা দেবর ও ভাশুরের সামনে বেপর্দায় যেতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কেউ কি ইসলামিক রাজনৈতিক দল গঠন এবং গণতান্ত্রিক নীতিতে নির্বাচন করতে পারবে? ইসলাম কি এটা অনুমোদন করে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ