রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : প্রত্যেকে মাথাপিছু এক ছা‘ পরিমাণ খাদ্যবস্তু দ্বারা ফিতরা আদায় করবে। ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ক্রীতদাস ও স্বাধীন, পুরুষ ও নারী, ছোট ও বড় সকলের উপর মাথা পিছু এক ছা‘ খেজুর, যব ইত্যাদির ফিৎরা ফরয করেছেন এবং তা ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই আমাদেরকে জমা করার নির্দেশ দান করেছেন’ (ছহীহ বুখারী, হা/১৫০৩-৫, ইফাবা হা/১৪১৫-১৭, ৩/৬২-৬৩; ছহীহ মুসলিম, হা/৯৮৪; মিশকাত, হা/১৮১৫, ১৮১৬)। আর এক ছা‘ বর্তমান হিসাবে প্রায় আড়াই কেজি থেকে তিন কেজি চাউলের সমান অথবা প্রমাণ সাইজ হাতের পূর্ণ চার অঞ্জলী চাউল (আওনুল মা‘বূদ, ৪র্থ খণ্ড, পৃ. ২৯৫; ফাতাওয়া শায়খ বিন বায, ১৪তম খণ্ড, পৃ. ২০১১)।

গম দ্বারা অর্ধ ছা‘ ফিৎরা দেয়ার যে হাদীছ বর্ণিত হয়েছে, তা যঈফ (যঈফ আবূ দাঊদ, হা/১৬১৭)। মু‘আবিয়া (রাযিয়াল্লাহু আনহু) গমে অর্ধ ছা‘ ফিৎরা দেয়ার মত প্রকাশ করলে ছাহাবী আবু সাঈদ খুদরীসহ অন্যান্য ছাহাবী মু‘আবিয়া (রাযিয়াল্লাহু আনহুম)-এর এই ইজতিহাদী সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নির্দেশ ও প্রথম যুগের আমলের উপরেই কায়েম থাকেন (ছহীহ মুসলিম, হা/৯৮৫)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, গমের অর্ধ ছা‘ ফিৎরা দেয়া সংক্রান্ত মু‘আবিয়া (রাযিয়াল্লাহু আনহু)-এর বক্তব্য গ্রহণ করার মধ্যে ত্রুটি রয়েছে। কারণ এটি একজন ছাহাবীর আমল, যার বিরোধিতা করেছেন আবু সাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) সহ অন্যান্য ছাহাবী, যারা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে তার চেয়ে বেশী দিন অবস্থান করেছেন এবং রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অবস্থা সম্পর্কে তারা বেশী জানতেন (ফাৎহুল বারী, ৪র্থ খণ্ড, পৃ. ৩৭৮, হা/১৫০৮-এর আলোচনা দ্র.)। তাই ইরাকী ছা‘ অনুযায়ী গমের অর্ধ ছা‘ ফিৎরা দেয়া যাবে না।


প্রশ্নকারী : আবুল হোসেন, দিনাজপুর।





প্রশ্ন (১২) : নন মাহরাম এর সঙ্গে কথা বলা কি জায়েয আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : এশার ছালাতের পর দু’রাক‘আত নফল ছালাত দু’শ রাক‘আত ছালাতের ছওয়াবের সমান। কথাটির সত্যতা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭): ন্যায়পরায়ণ মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : নিজ বাড়ী থেকে শ্বশুর বাড়ীর দূরত্ব ৬০/৬৫ কি.মি.। শ্বশুর বাড়ী গিয়ে ছালাত ক্বছর ও জমা করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : সূদী ব্যাংকে চাকুরী করে সেই টাকা দিয়ে ইফতারী খাওয়ানো এবং কাউকে গিফট দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : জনৈক অবিবাহিত যুবক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্বালাক্বপ্রাপ্তা অসহায় মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। কিন্তু সম্মানবোধ উল্লেখ করে পরিবার তা মেনে নিচ্ছে না। তাদের মতের বাইরে এসে ঐ মেয়েকে বিয়ে করলে আমি কি তাদের অবাধ্য সন্তান হিসাবে পরিগণিত হব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ইসলামী শরী‘আতে কৃপণতার সীমারেখা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : ইমু, ওয়াট্সআপ ও ভয়েস মেসেজে কেউ সালাম জানালে এর উত্তর দেয়া কি ওয়াজিব? উত্তর দিতে হলে কিভাবে দিবে এবং কখন দিবে? সালাম দাতাকে ভয়েস মেসেজে বা লিখে দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ‘যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা আল-ওয়াক্বি‘আহ পড়বে, সে কখনো অভাবের মধ্যে পড়বে না। ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) তার মেয়েদেরকে প্রত্যেক রাতে উক্ত সূরা পড়তে বলতেন (বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/২৪৯৮; মিশকাত, হা/২১৮১)। বর্ণনাটির তাহক্বীক্ব জানতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : কেউ যদি নিজের চাকরি বা অন্য কোন ব্যস্ততার কারণে রামাযানের শেষ দশ দিন ই‘তিকাফ না করতে পারে, তাহলে একদিন বা দুই অর্থাৎ কম সময় ই‘তিকাফ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২): এক ব্যক্তির ব্যবসায়িক পণ্যে যাকাত ওয়াজিব হয়েছে, কিন্তু তার কাছে নগদ অর্থ নেই। এখন সে যাকাতটা কীভাবে পরিশোধ করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মায়ের সম্পদে মেয়েদের বা বোনদের অংশ কি বেশি থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ